যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এ হচ্ছে সে মহান কীর্তিমান কুদরতী হাতের ক্রিয়া, যিনি প্রত্যেক ফসল ও ফলের বীজের মধ্যে নিজ নিজ জাতের ফসল ও ফল আনয়ন করার ক্ষমতা সুপ্ত রেখেছেন, যা উপযুক্ত পরিবেশ ও অনুকূল আবহাওয়া পেলে নিজ নিজ প্রকৃতিতে বেরিয়ে আসে । কিন্তু এসব কিছু মানুষের জ্ঞান ও দৃষ্টির আলোকে কোন বীজটি জীবস্ত হয়ে বেরিয়ে আসবে আর কোন্টি আসবে না তা সঠিকভাবে নির্ণয় করা নয় । কোন প্রক্রিয়ায় সে সকল দানা অংকুরিত হবে তাও মানুষের সম্পূর্ণ অজানা । এর ওপর মানুষের কোনোই কর্তৃত্ব নেই । এগুলো সবই আল্লাহর নিজস্ব সৃজন পদ্ধতির অবদান ৷ মানুষের নিজেদের ও তাদের ঘরে পালিত পশুর কল্যাণ ও প্রয়োজ মেটানোর জন্যে এ সকল ব্যবস্থা । কেয়ামতের কিছু চিত্র একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এ কল্যাণ অব্যাহত থাকবে, তারপর একদিন সব শেষ হয়ে যাবে। যতোদিন জীবন আছে ততোদিনের জন্যে এ সকল ভোগ সামগ্রী তোমাদেরকে আনন্দই দেবে। তারপর সকল ভোগ-বিলাসের পেছন পেছন আসবে আর একটি অবস্থা । সে সময়টি আসার পূর্বেই সে সময়ের জন্যে মানুষের চিন্তা করা দরকার । বলা হচ্ছে, ‘যখন আসবে সেই মহা চিৎকারধ্বনি, সেদিন মানুষ পালাতে থাকবে তার ভাই থেকে, মা থেকে, বাপ থেকে, জীবন সংগিনী থেকে এবং এমনকি আপন সন্তান থেকেও ৷ প্রত্যেক ব্যক্তির জন্যে সেদিন এমন এক আতংকজনক অবস্থা হবে যা সবকিছু থেকে তাকে উদাসীন করে দেবে। সেদিন কিছু চেহারা থাকবে উজ্জ্বল, হাসিখুশী এবং সুসংবাদের আনন্দে মাতোয়ারা, আর কিছু চেহারা থাকবে ধূলাবালিতে ঢাকা এবং কালিমালিপ্ত, তারাই হচ্ছে অশ্বীকারকারী কাফের ৷” এ অবস্থা আসার সাথে সাথে তার সম্ভোগ ও বিলাসিতার সমাপ্তি ঘটবে।' আর এই অবস্থাই তার দীর্ঘ ভাগ্যলিপি অনুযায়ী নির্ধারিত হবে। এই ভাগ্যলিপিতে মানুষের ক্রমোন্নৃতির পর্যায়গুলোও লিপিবদ্ধ রয়েছে। সূরার পরিশেষে যে দৃশ্যটি তুলে ধরা হয়েছে প্রথমদিকে বর্ণিত দৃশ্যের সাথে তা পূর্ণ সামঞ্জস্যশীল ৷ যাতে বলা হয়েছে, কেউ এগিয়ে আসবে হাস্যোজ্জ্বল অবস্থায় আর অনেকে আসবে ধূলোমলিন মুখ নিয়ে । এক দল হবে তারা- যারা ছিলো হেদায়াতের আলো থেকে পৃষ্ঠ প্রদর্শনকারী। এই দুই দলকেই আল্লাহর ইনসাফের পাল্লায় মাপা হবে এবং আল্লাহর সামনে তাদের অবস্থা খুলে যাবে। ‘সাখখাহ'’-র অর্থ একটি আরবী প্রতিশব্দের কাছাকাছি যার অর্থ হচ্ছে ভীষণ এক কড়া শব্দ । যখন সে শব্দ উত্িত হবে তখন তা কানের গভীরে প্রবেশ করে পর্দা ফাটিয়ে দিতে চাইবে এবং বাতাস চিরে এগিয়ে যাবে। ওই শিংগা থেকে উদিত বিকট শব্দ আমাদের সামনে সেই দৃশ্য তুলে ধরে যার বর্ণনা ওপরে এসেছে। অর্থাৎ মানুষ মানুষ থেকে পালাতে থাকবে । সেদিন মানুষ তার ভাই, মা বাপ, স্ত্রী ও ছেলে থেকে পালাতে থাকবে। এরা সে সকল ব্যক্তি, যাদের মধ্যে পরস্পরের সাথে রয়েছে সাধারণ পরিস্থিতিতে এক অবিচ্ছেদ্য গভীর সম্পর্ক; কিন্তু এই ভয়ংকর গগণবিদারী শব্দ এ সমস্ত সম্পর্ককে পুরোপুরিভাবে কেটে দেবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে ফেলবে । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।