তাফসীর কী যিশ্লান্সিবশ্শ কোরআন এগুলো টাটকা এবং তরতাজা অবস্থায় খাওয়াই নিয়ম । যেহেতু তরতাজা অবস্থায় এগুলো সবুজ শ্যামল থাকে৷ আর শ্যামলতাই চর্মরোগসহ আরও বিভিন্ন রোগ প্রতিরোধে সমর্থ । এগুলো শুধু মানুষের জন্যেই নয়, পশু পাখীর জন্যেও প্রয়োজন । এ জন্যেই সহজলভ্যতার ব্যবস্থা রাখা হয়েছে এবং এ কারণেই দুনিয়ার সর্বত্র কিছু না কিছু শাকসবজির ব্যবস্থা মজুদ রাখা হয়েছে ‘আরও উৎপন্ন করেছি যায়তুন ও খেজুর, ঘনসন্নিবেশিত বাগ-বাগিচা এবং ফলমূল ও ঘাসপাতা’। সকল আরববাসীর কাছেই যায়তুন ও খেজুর সুপরিচিত। 'হাদীকা’ শব্দটির বহুবচন হাদায়েক’ অর্থাৎ বাগিচাসমূহ ৷ যার দ্বারা বুঝায় প্রাচীর ঘেরা ফলবান গাছে ভরা বিস্তীর্ণ স্থান । ‘গুলবা’ শব্দটি একবচন, ‘গুলবা’-উ’ বহুবচন, এর দ্বারা বুঝায় এক বিরাট বাগিচা যা ঘন ঘন গাছে ভরা এবং ‘ফাকেহাত’ বলতে বুঝায় বাগিচাসমূহের মধ্যে উৎপন্ন বিভিন্ন প্রকারের ফলমূল । আর ‘আব্বা’ অর্থে বেশীর ভাগ লোক মনে করেন সেই সবুজ তরতাজা ঘাস, যা খেয়ে গবাদিপশু জীবন ধারণ করে। এ বিষয়েই ওমর (রা.) (নিজেকে অথবা কাউকে) জিজ্ঞাসা করার পর নিজের প্রতি রুষ্ট হয়ে কিছু কথা বলেছিলেন যা সূরা নাযেয়াতে বর্ণিত হয়েছে। যেসব ফল খেয়ে মানুষ জীবন ধারণ করে ও জীবনের সজীবতা অনুভব করে, সেগুলোর মধ্যে যায়তুন ও খেজুর বিশেষভাবে কোরআনে উল্লেখ হয়েছে। হাদীসের ভাষায় ও কোরআনে যায়তুনের যে বিবরণ পাওয়া যায় তাতে বুঝা যায় যে, এতে খাদ্য ও ফল উভয়ের প্রয়োজনই মেটে । খেজুর সম্পর্কে হাদীসে বলা হয়েছে, ‘আজওয়া' বা উৎকৃষ্ট মানের ৭টি খেজুর খেলে এক বেলা খাবারের কাজ হয়। অর্থাৎ খাবারের মধ্যে যেমন কার্বোহাইড্রেটসহ তরিতরকারিজাত অন্যান্য আরও বহু উপাদান থাকে, ৭টি পুষ্ট খেজুরের মধ্যে সেগুলো তো আছেই আরও আছে ফলের নিজস্ব বৈশিষ্ট্য! ফল মূল ও সবুজ ঘাসপাতার উপকারিতা ৷ খাদ্য তালিকা দেয়ার পর এই সম্পূরক শব্দদ্বয় ব্যবহার করে জীবন ধারণের জন্যে এগুলোর অপরিহার্যতা ব্যক্ত করা হয়েছে। উল্লেখিত বস্তুগুলো দিয়ে মানুষ ও জীব জানোয়ারের জন্যে এক পরিপূর্ণ খাদ্য তালিকা যিনি দান করেছেন। মূলত তার পক্ষ থেকেই দেয়া হয়েছে এ দুই ধরনের উপাদানসমৃদ্ধ জিনিস । এগুলোর সঠিক ব্যবহারে মানুষ জীবনধারণসহ রোগ-ব্যাধি প্রতিরোধ করার প্রচুর উপাদান পেতে পারে। এগুলোর ওপর গবেষণা চালালে মানুষ অচিরেই এমন কিছু হাসিল করতে পারবে যাতে সে চমৎকৃত হয়ে যাবে এবং অনেক অনেক কষ্ট থেকে সে নাজাত পাবে। চিকিৎসা বিজ্ঞানে এগুলোর ওপর গবেষণা অপেক্ষাকৃত কম হয়েছে৷ হাকিমী চিকিৎসা বিদ্যায়ও এগুলোর ওপর খুব বেশি গবেষণা হয়নি৷ যার কারণে বেশীর ভাগ মানুষই খাদ্য ও ফল' মূলের সমন্বিত ব্যবহার না বুঝে ক্যামিক্যাল জাতীয় ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এগুলো তো গেলো খাদ্য খাবারের কাহিনী । এগুলো সবই সেই মহান হাতের সৃষ্টি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। এ সকল জিনিসের উৎপাদনে কোনো পর্যায়েই মানুষের নিজের কোনো হাত আছে বলে সে দাবী করতে পারে না । এমনকি যে বীজ ও শস্যদানা সে বপণ করে তাও সে নিজে তৈরী করেনি বা আবিষ্কারও করেনি । আশ্চর্যের ব্যাপার হচ্ছে এ বীজ ও খাদ্যদানা কিভাবে প্রথম আবিষ্কৃত হলো তা মানুষের ধ্যান-ধারণা ও বোধের সম্পূর্ণ অগম্য । একই যমীনে বিভিন্ন প্রকারের বীজ ও খাদ্যদানা বপণ করার পর একই পানি থেকে সেচ দেয়ার পরও দেখা যায় প্রতিটি দানা নিজ নিজ জাতের ফসল উৎপাদন করছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।