মতো গুদ্ধত্ব কেউ দেখিয়েছে বলে কোনো ইতিহাস নেই । কারণ এই দাবী করলে তাকে পাগল ছাড়া আর কিছু যে মানুষ বলবে না তা দিবালোকের মতোই স্পষ্ট । অনাদিকাল থেকে মানুষ দেখে আসছে এবং এবং অনুধাবনও করছে যে, এগুলার কোনোটিরই ওপর কোনো মানুষের নিয়ন্ত্রণ নেই । সে দেখছে মাটির স্তরগুলো ভেদ করে ভেতরে পানি প্রবেশ করে। সে আরও দেখছে বীজ থেকে অংকুর গজিয়ে মাটির বুক চিরে আল্লাহর ইচ্ছাতে চারাগাছগুলো বেরিয়ে আসে । সে এটাও দেখছে, ভারি ও শক্ত যমীন থেকে অত্যন্ত নাযুক ও ক্ষীণ অংকুরের শুড় বেরিয়ে আসে, এসব কার ইচ্ছায়, কার ক্ষমতায়? একমাত্র সর্বশক্তিমান আল্লাহর শক্তি ও ক্ষমতা বলেই তা সন্তব হয়। মানুষ চিন্তা করলে এর মধ্যে সৃষ্টারই ইচ্ছা ক্রিয়াশীল দেখতে পাবে। অনুভব করবে এই নাযুক ও সুচারু প্রতিটি অংকুর শীষে বিশ্বসৃষ্টার শক্তি অত্যন্ত সু্ষ্মভাবে ও গোপনে কাজ করে যাচ্ছে। মানুষের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে কোরআনের বর্ণিত এই তথ্য সম্পর্কে আরও অনেক নতুন জিনিস ধীরে ধীরে মানুষ জানতে পারবে। যমীন ফেটে যাওয়ার ফলে শাকসবজি, গুল্মলতা ও গাছপালা উৎপাদনে এগুলো এতো বেশী সহায়ক হবে যার কল্পনাও আমরা করতে পারি না। কোরআনে বর্ণিত এ কথাগুলো হয়তো এই বন্যায় প্রাবিত নতুন ভূমিস্তরের দিকে ইংগিত করছে যা বন্যাপ্লাবিত হওয়ার কারণে শতধা বিদীর্ণ হয় এবং পলিমাটির সংস্পর্শে এসে নতুন জীবন লাভ করে। ঝড়বাদল এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তনে এগুলো শক্তি পায়, বিশেষ করে যখন পৃথিবীর উপরিভাগের শিলাস্তর ফেটে গিয়ে এক অভাবনীয় প্রক্রিয়ায় শক্তি সঞ্চয়ের বিপুল সুযোগ সৃষ্টি করে। একথাগুলো আধুনিক বিজ্ঞানীরা যদিও অনেক পরে জানতে পেরেছে কিন্তু আসমানী জ্ঞান থেকেঅনেক আগেই আল্লাহ তায়ালা মুসলিমদের জানিয়ে দিয়েছেন। ক্রহ্লসুন্স ভৎপাদন সূর্যকিরণের ফলে হোক বা বন্যাপ্লাবনের ফলে হোক, শিলাপ্লাবনে শিলাগুলোর বিস্ফোরণে যখন বিবর্তন আসে তখনই সেখানে গাছপালাগুলোর বিভিন্নতা ও বৃদ্ধির প্রশ্ন আসে । এই তৃতীয় পর্যায়ের আলোচনায় মানুষের জন্যে প্রয়োজনীয় গাছপালা, যা আল্লাহর রহমতে মাটি থেকে উৎপন্ন হয়, যা রং ও স্বাদ বৈচিত্র্য সমৃদ্ধ হওয়ার কারণে ছোটবড় নির্বিশেষে সবার প্রিয় ও সবার প্রয়োজন মেটাতে সক্ষম সেগুলোর প্রতি লক্ষ করার জন্যে মানুষদেরকে সরাসরি সম্বোধন করে এই আলোচনার এই অবতারণা করা হয়েছে- উৎপন্ন করেছি আমি খাদ্যশস্য, বীজ’ । এ খাদ্যবীজ বা খাদ্যশস্য দ্বারা সে সব খাদ্য বুঝায় যা মানুষ ও জীবজন্তু খায় এবং যা থেকে তারা জীবন ধারনোপযোগী শক্তি ও সজীবতা লাভ করে। বেঁচে থাকার জন্যে যেমন এক প্রকার দানা বা খাদ্যশস্য প্রয়োজন, তেমনি প্রয়োজন শারীরিক প্রবৃদ্ধি ও শ্রীবৃদ্ধির জন্যে ফলমূল ও শাক সবজি যা মানুষকে সুন্দর এবং রোগমুক্ত থাকতে সাহায্য করে। এ বিষয়ে আল্লাহ তায়ালা বলছেন- ‘আরও (উৎপন্ন করেছি) আংগুর'- আংগুর এমন একটি ফল যার আকৃতি, রং, স্বাদ ও উপকারিতার কারণে সারা পৃথিবীতে এ ফল সর্বজন পরিচিত। শাকসবজির দ্বারা জীব জস্তু ও মানুষের প্রয়োজনীয় সকল প্রকার শাকসবজিই বুঝায়, যার অভাবে মানুষ নানাবিধ রোগ ব্যধির শিকার হয় । | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।