তারপর যখন পৃথিবী বা তার সৃষ্টি প্রক্রিয়ার অংশগুলো ধীরে ধীরে শীতল হতে শুরু করলো, তখন এই অংশগুলো পরস্পর মিলিত হয়ে আমাদের জানা এই পৃথিবীর আকার ও রূপ ধারণ করলো । ৪,০০০ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত উত্তাপ না নেমে আসা পর্যন্ত অক্সিজেন ও হাইড্রোজেন একে অপরের সাথে মিলিত হতে পারে না। এই উত্তাপে নেমে আসার পরই ওই বস্তুকণাগুলো ছুটে এসে পরস্পর মিলিত হয়ে এ নতুন জিনিসের সৃষ্টি হয় । আমরা আজ পানি আকারে যা কিছু দেখছি তা সবই তখন বাতাসের আকারে বর্তমান ছিলো। আজকের সকল সমুদ্র তখন পানি আকারে আকাশের মহাশুন্যতায় ঘূর্ণায়মান অবস্থায় ছিলো। পানি সৃষ্টির জন্যে প্রয়োজনীয় উপাদানগুলো পারস্পরিক মিলনের পূর্বে বায়বীয় গ্যাস আকারে তা বর্তমান ছিলো। তারপর দীর্ঘদিন ধরে সে সব কিছু ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় এবং তা ক্রমান্বয়ে পৃথিবীতে নেমে আসতে থাকে কিন্তু পৃথিবীতে পৌছানোর পূর্বেই পৃথিবী পৃষ্ঠের ভীষণ উত্তাপের কারণে হাজার হাজার মাইল দূরে থাকতেই এগুলো গ্যাসে পরিণত হয়ে যায়। পরে একটি সময় আসে যখন এক ঝড়ো হাওয়া পৃথিবীর ওপর প্রবাহিত হয়ে পুনরায় তা বাম্পের রূপ নেয়। এই সমুদ্রগুলো বাতাসের আকারে থাকাকালে ঠান্ডা হতে থাকার সাথে সাথে সীমাহীন ও কল্পনাতীত তীব্রতায় ঝড়োবন্যা আকারে সেখানে প্রবাহিত হয়। এ প্রবাহ কতোকাল চলতে থাকে তা বলা সম্ভব নয়।' (১৩) যদিও কোরআনে বর্ণিত তথ্য ও এই বর্ণনার মধ্যে সুনিশ্চিত কোনো যোগসূত্র আছে বলে আমরা দাবী করি না। কিন্তু বৈজ্ঞানিকরা পানি সৃষ্টি, বর্ষণ ও তা দিয়ে পৃথিবীবাসীর প্রয়োজন পূরণের যে ব্যাখ্যা দেয় তা বুঝা সহজ আর এ কারণে কোরআন ও বৈজ্ঞানিক ব্যাখ্যার সমন্বয়ে পানি সৃষ্টির যে ব্যাখ্যা করা হয়েছে তা সঠিক বলে মনে হয়। অন্যান্য আরও কিছু ব্যাখ্যাও এখানে সেখানে দেয়া হয়েছে৷ অবশ্য কোরআন যে ব্যাখ্যাগুলোকে সমর্থন করে সেগুলোই সর্বযুগে এবং সকল সমাজে গ্রহণযোগ্য হয়ে এসেছে। খাদ্য সৃষ্টি ও তার প্রয়োগ প্রণালীর এই হচ্ছে এক বিসশ্বয়কর ইতিহাস । ‘আমি বর্ষণ করেছি পানি প্রচুর পরিমাণে’ । কেউ এ কথার দাবী করে না যে, সে পৃথিবীর কোনো এক পর্যায়ে বা কোনো কালে কোনো না কোনোভাবে পানি সৃষ্টি করেছে বা মানুষ ও জীবজস্তুকে খাদ্য সরবরাহ করার জন্যে পানি বর্ষণ করেছে। ‘আর ফাটিয়ে চৌচির করে দিয়েছি যমীনকে ৷” এই পানি বর্ষণের ব্যাপারে কারো কোনো হাত আছে বলে দাবী করার মতো দুঃসাহস ইতিহাসে আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তারপর আল্লাহ তায়ালা মানুষকে যমীন ফাটানোর দৃশ্য দেখাচ্ছেন এং পানি বর্ষণ করিয়ে এবং তা দিয়ে যমীনকে ভিজিয়ে গাছপালা, শাকসবজি, তরুলতা ও খাদ্যশস্য উৎপাদন করে মানুষ ও জীব জন্তুর প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেছেন। পৃথিবীর ইতিহাসে অনেক পাপিষ্ঠই নিজেকে রব বলে দাবী করেছে কিন্তু কেউই আজ পর্যন্ত এ বৃষ্টির পানি দ্বারা গাছপালা বৃদ্ধি ও হাওয়া বাতাস নিয়ন্ত্রণ এবং এসব কিছুর পারস্পরিক সহযোগিতায় পৃথিবীকে শস্য সম্তভারে ভরে দেয়ার দাবী করার (১৩) Cressy Morison রত 'Man does not stand alone' পুতভ্ধক থেকে, লন্ডন, ১৯৬২ p.D www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।