দিকে এবং তার গবাদিপশুর খাদ্যের দিকে? এদের বেঁচে থাকার জন্যে যে বিচিত্র ধরনের খাদ্য সরবরাহের ব্যবস্থা আল্লাহ তায়ালা করেছেন এ প্রসংগে সেগুলোরও উল্লেখ প্রয়োজন ৷ তাই বলা হচ্ছে, তার খাদ্য খাবারের দিকে তার চিন্তাপূর্ণ ও উৎসুক দৃষ্টি নিক্ষেপ করা দরকার ৷ এরশাদ হচ্ছে ‘কেমন করে আমি মুষলধারে পানি বর্ষণ করেছি, তারপর ফাটিয়ে চৌচির করে দিয়েছি যমীনকে ৷ তারপর তার মধ্যে জন্মিয়েছি খাদ্যশস্য, আঙুর, শাকসবজি, যায়তুন, খেজুর এবং ঘনসন্নিবেশিত বাগিচা, ফলমূল ও ঘাসপাতা, যা তোমাদের ও তোমাদের পোষা জানোয়ারদের প্রয়োজন মেটায় । এটা হচ্ছে মানুষের খাদ্য কাহিনী’ পর্যায়ক্রমে এর বর্ণনা দেয়া হয়েছে, যাতে করে মানুষ এগুলো বুঝতে পারে। অতএব মানুষের এগুলো নিয়ে চিন্তা করা দরকার । এসব সৃষ্টির মধ্যে কারো কুদরতী হাতের নিয়ন্ত্রণ না থেকে কিভাবে পারে এগুলোর ব্যবস্থাপনায় কারো কোনো ভূমিকা কি কার্যকর নেই? একটু ভাবলে এটা সবার কাছেই স্পষ্ট হয়ে ওঠে যে, সেই কুদরতি হাতই এগুলো সৃষ্টি করেছে, যে কুদরতি হাত মানুষ সৃষ্টি করেছে সুতরাং এগুলোর সৃষ্টি সমধিক বিস্ময়কর । তাই মানুষের চিন্তা করা দরকার তার খাদ্য সামী সম্পর্কে । এটা তার সব থেকে নিত্যসংগী নিকটতম দ্রব্য এবং এমন জিনিস যার সাথে তার সম্পর্ক সুনিবিড়। তার গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তাকানো দরকার সেই সহজ অথচ অতি জরুরী জিনিসের দিকে, যা তার জীবনে বারবার আসে। এর সহজ সরল ও সহজলভ্যতার কারণে এর মধ্যে নিহিত বিস্ময়কর দিকটির কথা মানুষ প্রায়ই ভুলে যায় । বাস্তবে এটা তেমনই আশ্চর্যজনক যেমন তার সৃষ্টি ও প্রবৃদ্ধি আশ্চর্যজনক তার প্রতিটি পদক্ষেপই সেই মহান সনত্বার নিয়ন্ত্রণে থাকে, যিনি তাকে সৃষ্টি করেছেন। পানি জীবন ও উদত্তিদের ভউন্যোষ আল্লাহ তায়ালা বলছেন, ‘আমি মুষলধারে পানি বর্ষণ করেছি’ । আসলে বৃষ্টি আকারে পানি বর্ষণ এমন একটি সত্য, যা প্রতিটি এলাকা, প্রতিটি পরিবেশের সকল মানুষই বুঝে, তা তার জ্ঞানবুদ্ধি ও অভিজ্ঞতা যা-ই হোক না কেন সুতরাং এখানে আল্লাহ তায়ালা দুনিয়ার সকল শ্রেণীর মানুষকে লক্ষ্য করে কথাটি বলেছেন। মানুষের জ্ঞান বুদ্ধির সাথে সাথে মানুষ আরও তারা ব্যাপকভাবে এ কথাটির অর্থ বুঝবে । এর তাৎপর্য আরও গভীরভাবে তারা বুঝবে যা সাধারণ মানুষের নযরে হয়তো ধরা পড়ে না। আজকের মানুষ একথা সহজে বুঝতে পারে যে, মহাসাগরগুলো থেকে পানি বাষ্প আকারে উত্থিত হয়ে বাতাসের বিশেষ প্রক্রিয়ায় মেঘের আকার ধারণ করে এবং পরে বৃষ্টি আকারে নেমে আসে। এভাবে এটাও বুঝা সহজ যে, সাগরের পানি যা একসময় নীল আকাশে বিরাজমান ছিলো, তা মুষলধারে বৃষ্টি আকারে পৃথিবীতে বর্ষিত হয়েছে। এ ব্যাপারে বর্তমান সময়কার একজন মনীষীর মন্তব্য হচ্ছে, ‘যদি এটা সঠিক হয়ে থাকে যে, পৃথিবী যখন সূর্য থেকে বিচ্যুত হয়েছিলো, তখন তার তাপ মাত্রা ছিলো প্রায় ১২,০০০ ডিগ্রী সেলসিয়াস, পৃথিবীর পৃষ্ঠের উত্তাপও ছিলো প্রায় একইরূপ, তাহলে এটাও ঠিক যে, পৃথিবীর সবকিছুই ছিলো একই প্রকার উত্তপ্ত এবং এর মধ্যকার সব কিছু ছিলো একটা থেকে অপরটি বিচ্ছিন্ন বা স্বাধীন । সুতরাং তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ রাসায়নিক যুক্ত পদার্থের অস্তিত্ব বর্তমান থাকা সম্ভব ছিলো না। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।