যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

মাটি প্রকৃতিতে তাকে গড়ে তুলেছেন নম্র, জ্দ্ব ও রুচিশীল মেযাজের মানুষ করে। তারপর তাকেই তিনি মর্যাদার আসনে বসিয়েছেন। এতো মর্যাদাবান করেছেন যে, পৃথিবীর ভেতর ও বাইরের জিনিসগুলোকে তারই নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। তারপর তার জীবন পথকে করে দিয়েছেন অত্যন্ত সহজ । জীবনের পথকে সহজ ও সুগম করে দিয়েছেন তার জন্যে । অথবা সুগম করে দিয়েছেন তার জন্যে হেদায়াতের পথকে এবং যে পথে চলতে বলা হয়েছে সে পথে চলা তার জন্যে সহজ করে দেয়া হয়েছে। জীবন পথ-পরিক্রমা অথবা জীবন পথকে চিনতে পারা দুটো অর্থই এখানে ব্যক্ত হয়েছে। অবশেষে এ জীবনের সফর শেষে যখন সকল প্রাণীকে অপরিহার্য পরিসমাপ্তিতে পৌছতে হবে, তখন তার কোনো ইচ্ছা প্রয়োগের এবং পলায়নের সুযোগ থাকবেনা । ‘তখন তিনি তাকে মৃত্যুদান করবেন এবং কবরস্থ করার ব্যবস্থা করবেন ।' সুতরাং, পরিসমাপ্তিতে তার অবস্থা তেমনই হবে যেমন ছিলো প্রথম অবস্থা । তার হাতের মধ্যেই তাকে পৌছতে হবে, যিনি তাকে জীবন দান করেছেন, আবার যখন চাইবেন তার জীবনাবসান ঘটাবেন। সাময়িকভাবে পৃথিবীর পেটের মধ্যে তার আবাসস্থল নির্ধারণ করেছেন। এটা তার জন্যে সম্মানজনক এক পদ্থায় জীবনধারার সাময়িক বিরতিপর্ব । কারণ হিংস্র পশুর খোরাক হিসেবে পৃথিবীর পিঠের ওপর তাকে অরক্ষিত অবস্থায় ছেড়ে না দিয়ে পৃথিবীর পেটের মধ্যে সুরক্ষিত করে রাখার ব্যবস্থা অবশ্যই তার জন্যে অবশ্যই এক বিশেষ ব্যবস্থা । এটা আল্লাহর ব্যবস্থাপনার একটি অতি সুন্দর দিক । আবার যখন তার নির্ধারিত সময় এসে যাবে, তখন পুনরায় তাকে জীবন দান করা হবে। পুনরায় জীবিত করা হবে তার হিসেব গ্রহণ করার জন্যে । তারপর যখন চাইবেন তাকে তুলবেন। তাকে একেবারে বেকার ছেড়ে দেয়া হবে না, বিনা হিসেবে বা কোনো প্রতিদান না দিয়ে, এমনি এমনি তাকে রেখে দেয়াও হবে না। এজন্যেই তার এই উদাসিনতার দিকে ইংগিত করে বলা হয়েছে হিসেব দেয়ার জন্যে তাকে কোনো প্রস্তুতি নিতে দেখেছো কিঃ কিছুতেই না, যে নির্দেশ তাকে দেয়া হয়েছে সে তা পালন করেনি। সাধারণভাবে সকল মানুষ, যে কোনো ব্যক্তি এবং সকল জনপদ, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউই আল্লাহর সকল হুকুম যথাযথভাবে পালন করেনি বা করতে পারছে না । অবশ্যই কিছু না কিছু ক্ৰটি সে করেছে ও করছে। কখনোই সে তার দায়িত্ব পুরোপুরি আদায় করেনি তার সূচনা কিভাবে হলো এবং কিভাবে বা সে গড়ে উঠলো সে তা স্বরণ করেনি। এমনকি তাকে স্মরণ করানোর পরও সে তা বুঝতে চায়নি । তার সৃষ্টিকর্তার শোকরিয়া আদায় করেনি, যিনি তাকে পথ দেখালেন এবং তার ভরণপোষণের ব্যবস্থা করলেন তার প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেনি সে। তারপর সে যতোদিন বেঁচে আছে ততোদিনে পরকালের জন্যে কোনো প্রস্তুতিও নেয়নি, চিন্তা করেনি হিসাব দিবসে কী হিসাব সে দেবে। এ কথাটা গোটা মানব জাতির জন্যেই প্রযোজ্য । তারপরও বেশীর ভাগ মানুষই অহংকারপূর্ণভাবে আল্লাহর তরফ থেকে আসা পথনির্দেশনার দিকে পিঠ ফিরিয়ে দিয়েছে। ব্যাদ্যদ্ৰব্য নিয়ে ভাব্বা প্রয়োজন পরবর্তী অধ্যায়ে আলোচনার গতি ভিন্ন একটি প্রসংগের দিকে ফিরে যাচ্ছে এবং তা হচ্ছে মানুষের প্রবৃদ্ধির প্রসংগ । একটু সন্ধানী দৃষ্টিকোণ নিয়ে কেন সে তাকায় না তার নিজের ও খাদ্যের www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।