আলোচ্য ঘটনাকে কেন্দ্র করে জাহেলিয়াতের মোকাবেলায় ওই মহাসত্যকে প্রতিষ্ঠিত করাই ছিলো সূরার সূচনাতে আলোচনার লক্ষ্য ৷ দ্বিতীয় অধ্যায়ে এই বিষয়ে বিস্ময় প্রকাশ করা হচ্ছে যে, মানুষ জেনে বুঝে কেমন করে সত্য থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, ঈমান আনার ব্যাপারে উদাসিনতা দেখাচ্ছে এবং তার আসল মনীবের দিকে যখন তাকে ডাকা হচ্ছে তখন সে মুর্খের মতো অহংকার দেখাচ্ছে! এ অধ্যায়ের আলোচনায় মানুষের বিরোধিতাপূর্ণ অন্যান্য কাজের সাথে সাথে আল্লাহর শক্তি ক্ষমতার প্রতি তার অবিশ্বাস সম্পর্কেও বিস্ময় প্রকাশ করা হয়েছে। কিসের থেকে তার অস্তিত্ব দুনিয়ায় এলো এবং কিভাবে সে বেড়ে উঠলো তা সে মোটেই চিন্তা করে না! দেখৈ না সে আল্লাহর মেহেরবানীকে ৷ জীবনের প্রতিটি অধ্যায়ে ও আখেরাতে একমাত্র আল্লাহ তায়ালাই যে তার ওপর কর্তৃত্ব করছেন, অন্য কারো কোনো ক্ষমতা কোথাও নেই, সে বিষয়েও সে চিন্তা করে না । যিনি তাকে পয়দা করেছেন, খাদ্য-পানীয় দান করছেন এবং যার কাছে তাকে হিসেব দিতে হবে তার প্রতি এতটুকু কৃতজ্ঞতাও তার নেই । মানব সৃষ্টির বিভিন্ন পর্যায় এরশাদ হচ্ছে- ধ্বংস হোক মানুষ, কতো অকৃতজ্ঞ সে! কোন সে বস্তু থেকে ........... কিন্তু কিছুতেই সে কোনো প্রকার কৃতজ্ঞতা প্রদর্শন করেনি এবং তাকে যে নির্দেশ দেয়া হয়েছে তাও পালন করেনি ৷' নিহত হোক মানুষ! তার অদ্ভূত ও যুক্তিহীন ব্যবহারের কারণে । তাকে হত্যা করাটাই ছিলো উচিত সাজা এবং ওটাই তার সঠিক প্রাপ্য । বাক্যের ধরণটাই অত্যন্ত ভয়ানক, যা মনের মধ্যে ভয় সৃষ্টি করে। এ ধরনের বাক্য ব্যবহার করে আল্লাহ তায়ালা মানুষের জঘন্য ও নিন্দনীয় ব্যবহার এবং তার ফল কী হতে পারে সেই দিকে ইংগিত করেছেন। কতো অকৃতজ্ঞ সে অর্থাৎ তার অস্বীকৃতি, অবজ্ঞা, উপেক্ষা ও সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া এবং আল্লাহ তায়ালাই যে তার লালন-পালন ও শ্ৰীবৃদ্ধি করে চলেছেন, তা মানতে না চাওয়া যে কি চরম অকৃতজ্ঞতা তা ভাষায় প্রকাশ করা মুশকিল । এ সকল বিষয়ের দিকে সে যদি এতোটুকু দৃষ্টিপাত করতো, তাহলে তার সৃষ্টিকর্তার শোকর না করে সে পারতো না, বরং দুনিয়াতে সে বিনয়ী হয়ে থাকতো এবং সদা সর্বদা আখেরাতকে স্মরণ করে চলতো । যদি সে এটা না করে তাহলে সে বলুক, কোন্ জিনিসের বড়াই সে করে। কী নিয়ে সে উদাসীন হয় ও প্রকৃত সত্য থেকে মুখ ফিরিয়ে থাকে । তার মূল্যই বা কি এবং শুরুই বা হয়েছে কিসের থেকে? কোন্ জিনিস দিয়ে তিনি তাকে সৃষ্টি করেছেন? যা দিয়ে সৃষ্টি করেছেন তা অতি তুচ্ছ ও সামান্য জিনিস, প্রকৃতির দিক দিয়ে তা বড়োই তুচ্ছ। আল্লাহর ইচ্ছা ও মেহেরবানী ছাড়া সে জিনিসের কোনো মূল্যই নেই । একটি শুক্রবিন্দু দিয়ে তিনি তাকে সৃষ্টি করেছেন। তারপর এক নির্দিষ্ট পরিমাপ মতো তাকে গঠন করেছেন। এ এমন এক জিনিস যার কোনো মূল্যই নেই এবং এটা এমনই মৌলিক পদার্থ যার কোনো স্থায়িত্ব নেই । কিন্তু এর সৃষ্টিকর্তা যিনি, তিনিই এর মূল্য বানিয়েছেন, মূল্যায়ন করেছেন অপরূপ সৃষ্টি বৈচিত্র্য দিয়ে ও বিভিন্ন নির্দেশ দান করার মাধ্যম ৷ একে তিনি সুগঠিত করেছেন । তার প্রদত্ত এক বিশেষ পরিমাপ ও ব্যবহারোপযোগী গঠন দান করে তাকে করেছেন সুসামঞ্জস্য । এভাবে তাকে এক সম্মানজনক ও সন্তরান্ত সৃষ্টিতে রূপান্তরিত করেছেন। আর এভাবেই তো সেই মোলায়েম www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।