যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

গিয়েছে । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের কাছ থেকে এমন শিক্ষাই তারা পেয়েছিলেন যে, সামাজিক উঁচুনীচু, ছোট বড়, কৃত্রিম ভেদাভেদ ও বহুদিন থেকে চলে আসা আজমী-আরবীর পার্থক্য সব তারা ভুলে যেতে সমর্থ হয়েছিলেন। এ কারণেই দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর নাম নিতে গিয়ে তার সাথে তার মুক্ত ক্রীতদাস ইকরামার নামও নেয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) এর প্রসংগ যখন এসেছে, তখন তার সাথে তার মুক্ত ক্রীতদাসের নামও উল্লেখ হয়েছে। আনাস ইবনে মালেকের নাম নিতে গিয়ে তার মুক্ত ক্রীতদাস ইবনে সীরীনের নামও নেয়া হয়েছে। আবু হোরায়রা (রা.)-এর নাম নিতে গিয়ে তার মুক্ত.ক্রীতদাস আব্দুর রহমান ইবনে হুরমুজের নামও নেয়া হয়েছে। আবার দেখুন বসরাতে বাস করতেন হাসান আল বাসরী, মক্কায় ছিলেন মোজাহেদ ইবনে জারীর, আতা ইবনে আবী রাবাহ, তাউস ইবনে ফায়সাল। এরা সবাই ছিলেন বড় বড় ফকীহ । মিসরে ছিলেন মশহুর তরুণ ফকীহ ইয়াযীদ ইবনে আবী হাবীব । তিনি ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আযীযের সময়ে দেনকালার অধিবাসী একজন নিগ্বো ক্রীতদাস ।(১১) সম্মানের মাপক্কাঠী আল্লাহ রবরুল ইযযতের তরফ থেকে এবং তীর ইচ্ছাক্রমে মোত্তাকী পরহেযগার লোকদেরকে সম্মান দানের এই ভাবধারা ইসলামী সমাজে বরাবরই চালু থেকেছে। যদিও পার্থিব ধন সম্পদ থেকে তারা পুরোপুরি বঞ্চিত ছিলেন। দুনিয়ার বিবেচনায় যার যথেষ্ট মূল্য আছে এমনকি ওই সকল জিনিসের মূল্য তাদের নিজেদের কাছেও আছে এবং আশপাশের লোকদের কাছেও আছে। তবু সেসব কিছু থেকে বঞ্চিত হওয়া সত্তেও ইসলামী সমাজে বরাবরই তাকওয়ার গুরুত্ব ছিলো সর্বাধিক । সাম্প্ৃতিককালে অবশ্য তাকওয়ার গুরুত্ব থেকে বস্তুগত জিনিসের গুরুত্ব বেড়ে গিয়েছে, যেহেতু আজকের নব্য জাহেলী যুগে দুনিয়ার সর্বত্র বস্তুবাদী সভ্যতার ঢেউ খেলে যাচ্ছে এবং এখন পাশ্চাত্যে প্রাশক্তির অধিকারী নেতৃস্থানীয় মহাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্রে একজন মানুষকে পরিমাপ করা হয়, ব্যাংকে তার কি পরিমাণ পুঁজি আছে তার ভিত্তিতে । অপরদিকে প্রাচ্যের নেতৃস্থানীয় দেশ রাশিয়াতে বস্তুবাদিতা চরম রূপ নিয়েছে, সেখানে মানুষের মূল্য যন্ত্র থেকেও অনেক কম ০১৯) বর্তমানে নামধারী মুসলিম দেশেও আদিকালের জাহেলী মন মানসিকতা আচার আচরণ মহামারীর মতো ছেয়ে গেছে, অথচ এই জাহেলিয়াত দূর করার জন্যেই ইসলামের আগমন ঘটেছিলো যার থেকে ইসলাম মানুষের মুক্তি ঘোষণা করেছে বহুকাল আগে সেই জাহেলী মতবাদ, যার মুলোৎপাটন করে ঈমান ও তাকওয়ার বীজ বপন করাই ছিলো ইসলামের লক্ষ্য, তা আজ পুনরুজ্জীবিত হয়ে বিভিন্ন মুসলিম দেশেই জেঁকে বসেছে। এই হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে একটিমাত্র আশার আলো দেখা যাচ্ছে। ইসলামী দাওয়াত নাগপাশ থেকে মুক্তি লাভ করার এবং একবার যেমন মানবতার পুনকুজ্জীবন সংঘটিত হয়েছিলো এই নতুন আন্দোলনের হাতে । আশা করা যায় মানবতা পুনরায় তার সেই হৃত গৌরব ফিরে পাবে, ফিরে পাবে হয়তো সেই অবস্থা যার ঘোষণা এই সূরার শুরুতে চূড়ান্তভাবে দেয়া হয়েছে। (১১) আবদুল হালীম আনজুনদীর কাছে আবু হানীফার লিখিত একটি পত্র থেকে। (১২) এটা কমিউনিষ্ট শাসিত রাশিয়ার কথা । যিলাল ২২তম ৫ (খ) Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।