(রা.) বলেছেন, ‘তিনি আমাদের নেতা এবং তিনি আমাদের আর এক নেতাকে মুক্ত করেছেন অর্থাৎ বেলালকে মুক্ত করেছেন ।' এই বেলাল (রা.) উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন: এবং সে তাকে বড় কঠোর নির্যাতন করতো। শেষ পর্যন্ত আবু বকর (রা.) তাকে খরিদ করে মুক্ত করে দেন। আর তার সম্পর্কেই ওমর ইবনুল খাত্তাব (রা.) বলছেন আমাদের নেতা আর একজন নেতা বেলালকে মুক্ত করেছেন। ওমর (রা.) সেই ব্যক্তি, যিনি সালেম সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আবু হোযায়ফার মুক্ত ক্রীতদাস সালেম যদি বেচে থাকতেন, তাহলে আমি তাকে আমার পরে খলীফা হিসেবে মনোনীত করতাম । তিনি একদিকে একথা বলছেন, অপরদিকে ওসামাকে খলীফা মনোনীত করছেন না, আলীকেও করছেন না, তালহাকেও নয়, যোবায়েরকেও নয়, বরং তিনি তারপর খলীফা নির্বাচনের জন্যে দায়িত্ব দিচ্ছেন ছয়জন ব্যক্তির ওপর । আরো কিছু ঘটনা আবার আলী ইবনে আবু তালেব- আল্লাহ তায়ালা তাকে সম্মানিত করুন- তার ব্যবহার দেখুন । আয়শা (রা.)-এর সাথে যে বিষয়টি নিয়ে সাময়িক টানাপড়েন চলছিলো- তা নিয়ে কুফাবাসীরা যাতে কোনো রকম বাড়াবাড়ি না করে, সে জন্যে যখন তিনি হযরত হাসান ও আশ্মার (রা.)-কে কুফায় পাঠাচ্ছিলেন। তখন আয়েশা (রা.) সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, ‘অবশ্যই আমি জানি তিনি আমাদের নবী (স.)-এর স্ত্রী । দুনিয়াতে যেমন তিনি তাঁর স্ত্রী ছিলেন, আখেরাতেও তিনি তার স্ত্রী থাকবেন । তবু আল্লাহ তায়ালা তোমাদেরকে এই দুই ব্যক্তির ব্যাপারে এক বিরাট পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। তোমরা হয়তো এই ব্যক্তির আনুগত্য করবে, না হয় তার আনুগত্য করবে । (১০) উন্মুল মোমেনীন ও আবু বকর সিদ্দীকের কন্যা হযরত আয়েশা (রা.) সম্পর্কে তার মুখের এই কথা লোকেরা খেয়াল করে শুনছিলো। আর একটি ঘটনা: বেলাল ইবনে আবি রাবাহ তার দ্বীনী সম্পর্কের এক ভাই আবী রুয়ায়হা আল খাসয়ামীর বিয়ের জন্যে ইয়েমেনের এক এলাকায় প্রস্তাব দিতে চাইছেন। এ প্রসংগে তিনি বলছেন, দেখো আমি বেলাল ইবনে আবি রাবাহ, আর এটি হচ্ছে আমার ভাই আবু রুয়ায়হা । সে স্বভাব ও দ্বীনদারী উভয় দিক থেকেই খারাপ ৷ এটা জেনেও তোমাদের গোত্রের মেয়ে তার সাথে বিয়ে দিতে যদি আপত্তি না থাকে তবে দিতে পারো, আর তোমরা রাযি না থাকলে সেটাও তোমাদের ব্যাপার । দেখুন, তাদেরকে তিনি ধোকাও দিচ্ছেন না বা তার ব্যাপারে কোনো কথা গোপনও করছেন না। এটা উল্লেখ করছেন না যে, তিনি মধ্যস্থতাকারী, অথচ যা বলছেন সে ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সে কথাও ভুলে যাচ্ছেন না। তাই তিনি স্পষ্ট করে যা সত্য তা-ই বলছেন। তার এই সত্যবাদিতায় তারা সন্তুষ্ট হয়ে তার ভাইকে তাদের গোত্রে শাদী করিয়ে দিলো । তারা ছিলো আরবের অন্যতম সম্তরান্ত জনপদ, তাদের সাথে বিয়ে শাদীর মধ্যস্থতা করছে একজন মুক্ত নিগ্নো ক্রীতদাস, তবু তারা খুশী মনে এ প্রস্তাব গহণ করলো । গুণের কদরই আসল কদর, ইসলামী সমাজে ওই মহাসত্যটি মযবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং ওই সময়ের পর আরও বহু শতাব্দী ধরে তা প্রতিষ্ঠিত থেকেছে । যদিও পরবর্তঁকালে তাদের মধ্যে অনেক ক্রটি বিচ্যুতি এসে (১০) বোখারী এই হাদীসটি বর্ণনা করেছেন। হলাল ২২তম ৫ (ক) ' Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।