ওমক্স (রা.)-এর উদাহরণ আর একটি দৃশ্য, হযরত ওমর (রা) যখন আম্মার ইবনে ইয়াসের (রা.) কুফার গভর্ণর নিয়োগ করছিলেন তখন সেখানে উপস্থিত ছিলো মুক্ত স্বাধীন সন্ত্রান্ত কোরায়শ নেতৃবৃন্দের একটি দল অপেক্ষমান । যাদের মধ্যে রয়েছেন সোহায়ল ইবনে আমর ইবনুল হারেস ইবনে হিশাম এবং আৰু সুফিয়ান ইবনে হারবও । তাদের সামনেই ওমর (রা.) কথা বলার অনুমতি দিচ্ছেন সোহায়ব ও বেলাল (রা.)-কে। কারণ এরা দু'জনই প্রথম দিককার ইসলাম গ্রহণকারী ব্যক্তি এবং বদরী সাহাবা ৷ এই ব্যবহারে আবু সুফিয়ানের নাক রাগে ফুলে উঠলো ৷ জাহেলী যুগের অনুভূতি নিয়েই সে বলে উঠলো, আজকের মতো এ রকম অবস্থা আমি আর কখনো দেখিনি । আমাদেরকে বাদ দিয়ে এই ক্রীতদাসদের মতামত নেয়া হচ্ছে, আর আমরা সেখানে দরজায় ঠায় দাড়িয়ে! ওমর (রা.) জবাবে বললেন, অবশ্যই আমি তোমাদের চেহারায় অসস্তোষবহ্নি দেখতে পাচ্ছি। তোমরা যদি ভয়ানক রেগে গিয়ে থাকো তো এ রাগ তোমাদের নিজেদের বিরুদ্ধেই হওয়া উচিত ৷ সমগ্র জাতিকে যখন ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে, তখন তোমাদেরকেও আহ্বান জানানো হয়েছিলো । সে সময় তারাই দ্রুত ইসলাম গ্রহণ করলো, কিন্তু তোমরা দেরী করলে কেয়ামতের দিন ওদেরকে যখন ডাকা হবে এবং তোমাদেরকে পরিত্যাগ করা হবে, তখন তোমাদের কেমন লাগবে? (৮) ওমর (রা.) তার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ওসামা ইবনে যায়েদকে গনীমতের মাল বেশী দিতেন। বেশ কয়েকবার এরকম দেখে অবশেষে একদিন আব্দুল্লাহ এই তারতম্যের কারণ জিজ্ঞাসা করে বসলেন । জবাবে তিনি তাকে বললেন, হে আমার পুত্র, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের কাছে তোমার পিতার থেকে যায়েদ অধিক প্রিয় ছিলেন এবং তিনি ওসামাকে তোমার থেকে বেশী ভালোবাসতেন ।(৯) হযরত ওমর (রা.) ভালোভাবেই জানতেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম কি কারণে ভালোবাসার এ তারতম্য করেছিলেন। একবার ওমর (রা.) আম্মার (রা.)-কে খালেদ ইবনে ওলীদ (রা.)-এর হিসাব নিকাশ নেয়ার জন্যে পাঠিয়েছিলেন। অথচ হযরত খালেদ ছিলেন মুসলিম বাহিনীর চির বিজয়ী বীর সেনানায়ক এবং অত্যন্ত সদ্বংশজাত ব্যক্তি । প্রশাসনিক কারণে তার বিরুদ্ধে কিছু অভিযোগের তদন্ত প্রয়োজন হয়ে পড়েছিলো । আম্মার (রা.) হযরত খালেদের নিজের পাগড়ি দিয়ে তার গলা পেঁচিয়ে বেধে দিয়েছিলেন। কোনো কোনো বর্ণনায় জানা যায় জিজ্ঞাসাবাদের পুরো সময় খালেদ (রা.)-কে তার নিজের পাগড়ি দিয়ে হযরত আম্মার হাত বেঁধে রেখেছিলেন। অভিযোগ ভুল প্রমাণিত হলে এবং তিনি নির্দোষ সাব্যস্ত হলে আম্মার (রা.) তার হাতের বাধন খুলে দেন এবং নিজ হাতে তার মাথায় পাগড়ি পরিয়ে দেন। | এ ব্যবহারকে খালেদ (রা.) মোটেই আপত্তিকর মনে করেননি, কারণ তিনি জানতেন যে, ওই ব্যক্তি ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের নিকটতম সাথী হযরত আম্মার, যিনি ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রথম সারির লোক এবং যার সম্পর্কে কথা বলতে গিয়ে ওমর (৮) ‘আল আদালাতুল ইজতেমায়িয়াতু ফিল ইসলাম’ নামক একটি বই থেকে। (৯) তিরমিযি । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।