যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

পেলো দুনিয়ার পারিপার্শ্বিকতার নানা প্রকার নিয়ন্ত্রণ থেকে । এটা ছিলো ইসলামের অত্যাশ্চর্য ব্যাপার । এই মহা আশ্চর্য ব্যাপার সংঘটিত হওয়া আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব ছিলো না । আর যে ঘটনা কেন্দ্র করে এই কথাগুলো নাযিল হয়েছে এটাই প্রমাণ করে যে, এ জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং যার মাধ্যমে তা এসেছে তিনি অবশ্যই একজন রসূল ৷ এ কাজের জন্যে আল্লাহর ব্যবস্থাপনায় আগত আর একটি জিনিস হলো রসূলুল্লাহ (স.)-এর ইন্তেকালের পরে প্রথম ও দ্বিতীয় বিচক্ষণ ব্যক্তির পর পর দায়িত্ব গ্রহণ । এরা রসূল (স.) প্রদর্শিত পথে চলার ব্যাপারে ছিলেন সব থেকে বেশী অনমনীয় । এদের মধ্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের ভালোবাসা ছিলো যেমন গভীর, তেমনই রসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহে ওয়া সাল্লামের পদাংক অনুসরণ করে অন্যায় কাজগুলোকে বর্জন ও ন্যায় পরায়নতার পথ অবলম্বন করার ব্যাপারে এরাই ছিলেন সব থেকে বেশী দৃঢ়সংকল্প। একই আদৰ্শে আবু বক্র (করা.) রোম সম্বাজ্যের বিরুদ্ধে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম কর্তৃক চালিত অসমাপ্ত কাজকে সমাপ্ত করার দায়িত্ব আবু বকর (রা.) গ্রহণ করেন এবং সঠিকভাবেই তিনি তা পালন করেন। তাই দেখা যায়, খেলাফতের পদে অভিষিক্ত হওয়ার পর প্রথম যে কাজটি তিনি করেন তা ছিলো ওসামাকে সেনাপতি বানিয়ে যে বাহিনীকে প্রেরণের জন্যে আল্লাহর রসূল (স.) প্রস্তুত করেছিলেন সেই বাহিনীকে রওয়ানা করিয়ে দেয়া । এই বাহিনীকে বিদায় দিতে গিয়ে তিনি মদীনার বাইরে বেশকিছু দুর পর্যন্ত এগিয়ে যান। তাকিয়ে দেখুন সেই বিস্ময়কর দৃশ্যের দিকে, ওসামা এগিয়ে চলেছেন সওয়ারীর পিঠে চড়ে আর মুসলিম বিশ্বের খলীফা চলেছেন তার পাশাপাশি পায়ে হেঁটে । লজ্জায় অস্থির হয়ে ওঠেন তরুণ ওসামা ৷ তিনি নওজোয়ান হয়ে থাকবেন সওয়ারীতে, আর বৃদ্ধ আবু বকর পায়ে হেঁটে চলবেন তার সাথে- এ কী করে হয়! তাই অধীর হয়ে তিনি বলে উঠলেন, হে রসূলুল্লাহ সান্পাল্পাহু আলাইহে ওয়া সাল্লামের প্রতিনিধি, হয় আপনি কোনো সওয়ারীতে আরোহণ করুন অথবা আমি নেমে পড়ি। জবাবে খলীফা কসম দিয়ে বললেন, আল্লাহর কসম, তুমি নামবে না। আর আমিও সওয়ারীতে চড়বো না। আমার কি এমন অবস্থা হলো যে, আমি আল্লাহর পথে জেহাদের কাজে একটি ঘন্টাও দু'টি পায়ে ধুলো মাখাতে পারবো নাঃ দেখুন আর একটি মনোমুগ্ধকর দৃশ্য, আবু বকর (রা.) ভাবছেন খেলাফতের কাজে সাহায্য করার জন্যে ওমর (রা.)-কে তার প্রয়োজন, কিন্তু তিনি তো ওসামার বাহিনীর একজন সৈনিক । ওসামা তার আমীর অতএব তাকে পেতে হলে ওসামার অনুমতি প্রয়োজন । তখন খলীফা বলছেন, আপনি যদি অপছন্দ না করেন, ওমরকে ছুটি দিয়ে আমাকে একটু সাহায্য করবেন? কী বিনীত অনুরোধ । মুসলিম জগতের খলীফা হয়ে তিনি অনুমতি চাইছেন খেলাফতের কাজের জন্যে তারই অধীনস্থ একজন তরুণ সেনাপ্রধানের কাছে। এ ধরনের মহানুভবতা প্রদর্শন একমাত্র আল্লাহর মেহেরবানীতে এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ওমর (রা.) খেলাফতের পদে অধিষ্ঠিত হয়ে তিনি আম্মার ইবনে ইয়াসিরকে কুফার গভর্নর পদে নিয়োগ করছেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।