যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

আনুগত্য করো । একথা বলে তিনি হযরত আবু বকর এবং হযরত ওমরে (রা.)-র দিকে ইশারা করলেন । এরপরে বললেন, আশ্মারদের দেখানো পথে চলবে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদের কাছে যে হাদীস বলবে, তা সত্য বলে গ্রহণ করো (৪) মদীনায় নতুন এসেছে এমন যে কোনো ব্যক্তি ইবনে মাসউদ (রা.)-কে রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের বাড়ীর মানুষ অর্থাৎ আহলে বায়তের একজন ভাবতো ৷ হযরত আবু মূসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি ও আমার ভাই ইয়েমেন থেকে আসার পর বেশ কিছু দিন ধরে ইবনে মাসউদ (রা.) ও তাঁর মাকে রসূলুল্লাহ (স.)-এর কাছে কাছে দেখতাম এবং প্রায় সব সময়েই তিনি রসুলুল্লাহ (স.)-এর কাছে আসা যাওয়া করতেন ।(৫) জুলাইবীব ছিলেন একজন মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস । এক আনসারী মহিলার সাথে তার বিয়ের জন্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম নিজেই প্রস্তাব পাঠান । এতে ওই মহিলার বাপ-মা অস্বীকার করলে মহিলা বললেন, আপনারা কি আল্লাহর রসূল (স.)-এর প্রস্তাবকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? তিনি যদি খুশী মনে ওই ব্যক্তির সাথে আপনাদের আত্মীয়তা করার জন্যে রাযি হয়ে থাকেন তাহলে আপনারাও খুশী মনে রাযি হয়ে যান এবং ওই ব্যক্তির সাথে আমার বিয়ে দিয়ে দিন। তখন তারা রাযি হলেন এবং সেই মেয়েটির বিয়ে দিয়ে দিলেন ।৬) জুলাইবীব এ বিয়ের অল্প দিন পরে এক যুদ্ধে যোগদান করেন । যুদ্ধ শেষে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ বিষয়ে হযরত আবু বারযাহ আসলামী (রা.)-এর বর্ণনা পাওয়া যায়, যাতে তিনি বলেছেন তিনি একটি যুদ্ধে শরীক হয়ে শাহাদাত বরণ করেন। তখন রসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহে ওয়া সাল্লাম তাকে খুঁজতে গিয়ে জিজ্ঞাসা করেন, কাউকে কি তোমরা খুঁজে পাচ্ছো না? সাহাবারা বললেন, হাঁ, ইয়া রসূলাল্লাহ অমুক অমুক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম আবারও বললেন, আর কেউ কি হারিয়েছে? উপস্থিত ব্যক্তিরা বললেন, জরি না ইয়া রসূলাল্লাহ, আর কেউ হারিয়ে যায়নি । তখন রসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বললেন, ‘কিন্তু আমি তো জুলাইবীবকে খুঁজে পাচ্ছি না। তারপর সবাই তার অনুসন্ধান করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে সাতটি মৃতদেহের কাছে তার লাশৃটিও পাওয়া গেলো । ওদেরকে হত্যা করার পর তিনি নিজেই শহীদ হয়েছেন। তখন নবী (স.) নিজে তার লাশের কাছে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর বললেন, ‘সে সাতজনকে হত্যা করার পর ওরা তাকে হত্যা করতে সমর্থ হয়েছে, সে আমার পরিবারের লোক, আমিও তার পরিবারের একজন ৷’ তারপর রসূলুল্লাহ (স.) তাকে নিজের দু’হাতের ওপর তুলে নিলেন। তাকে কবরে নিয়ে যাওয়ার জন্যে রসূলুল্লাহ (স.)-এর দু’টি হাত ব্যতীত কোনো খাটিয়া ব্যবহার করা হয়নি। বর্ণনাকারী বলেন, জুলাইবীব কবর খৌড়া হলো এবং রসূলুল্লাহ (স.) নিজ হাতে তার লাশ কবরে রাখলেন । অবশ্য তাঁকে গোসল দেয়া হয়েছে কিনা তা বর্ণনাকারী উল্লেখ করেননি (৭). আনবতাকর পুনর্জন্ম আল্লাহ রাববুল আলামীনের নির্দেশ ও রসূলুল্লাহ (স.)-এর পরিচালনায় নীতি নৈতিকতার এই নব মূল্যায়নের মাধ্যমে মানুষের পুনরুজ্জীবন লাভের কাজ এক অভিনব উপায়ে সম্পন্ন হলো এবং এভাবে সমাজের লোকেরা আল্লাহ রাববুল আলামীনের কাছ থেকে সঠিক মূল্য পেলো । তারা মুক্তি (8) তিরমিযি । (৫) বোখারী, মুসলিম ও তিরমিযি । (৬) মোসনাদে ইমাম আহমাদ ও আনাস (রা.) থেকে বর্ণিত । (৭) মুসলিম-এ বর্ণিত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।