যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

‘সালমান আমাদের লোক, সে আহলে বায়তের (নবী ঘরের) একজন সদস্য ৷’ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের ঘোষণা সকল প্রকার বংশমর্যাদার গরিমাকে স্তন্ধ করে দিলো । এ ঘোষণা আরবের জাতীয়তাবাদ ও গোত্রীয়বাদের সমস্ত অহংকারকে ধ্বংস করে দিলো । এভাবে আহলে বায়তের লোক বলে আখ্যা দিয়ে তাকে তিনি আরবদের ওপর নেতৃত্বের আসনে বসিয়ে দিলেন। একদিন আবু যর গেফারী ও বেলাল ইবনে আবি রাবাহের মধ্যে মনোমালিন্য দেখা দিলে হঠাৎ করে আৰু যর (রা.)-এর মুখ থেকে একটি অপ্রীতিকর কথা বেরিয়ে গেলো । তিনি বলে ফেললেন, ‘ওহে কালো মায়ের ছেলে’ এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ভীষণভাবে রেগে তার মুখের ওপর কথাটি ছুড়ে মেরে বললেন, শোনো আবু যর, তুমি খুব বেশী করে ফেলেছো। তুমি নিজে তোমার আমলনামাকে কালিমালিপ্ত করেছো । জেনে রেখো তোমার মতো ফর্সা মায়ের সন্তানের জন্যে কালো মায়ের সন্তানের ওপর গৌরবান্বিত হওয়ার কোনো সুযোগ নেই । এই হচ্ছে ইসলামের সঠিক মূল্যায়ন, যা মূর্খ সমাজের মূল্যবোধ থেকে স্পূর্ণ পৃথক ৷ ইসলামের দৃষ্টিতে সে-ই ভালো, যে আল্লাহর দৃষ্টিতে ভালো । দুনিয়ার কোনো কিছুর কারণে শ্রেষ্ঠত্ব দাবী করাই হচ্ছে জাহেলিয়াত বা নিদারুণ মূর্খতা । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের এই কঠোর সতর্কবাণী আবু যর (রা.)-এর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করলো। তিনি ভীষণভাবে অনুতপ্ত হলেন এবং মাটিতে কপাল ঠেকিয়ে কসম খেয়ে এই বলে প্রতিজ্ঞা করলেন যে, বেলাল (রা.) নিজে তার মাথা পদদলিত না করা পর্যন্ত তিনি আর মাথা তুলবেন না । এভাবে তিনি তার কঠিন অপরাধ স্বলনের প্রায়েশ্চিত্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। হযরত বেলাল (রা.) আল্লাহর দরবারে বহু উঁচু সম্মান লাভ করেছিলেন। সমাজেও তিনি ছিলেন বেশ সম্মানী লোক । সাধারণভাবে তিনি ছিলেন সবার প্রিয় । তার মর্যাদার পরিমাপ আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, দুনিয়ার বিবেচনায় যদি নাও হয়ে থাকে তাতে কিছু আসে যায় না। হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া _| সাল্লাম একদিন বেলাল (রা.)-কে ডেকে বললেন, হে বেলাল, কোন সে ভালো কাজ তুমি ইসলাম গ্রহণ করার পর করেছো যার কারণে আমি তোমাকে গত রাতে এক ভাগ্যবান ব্যক্তি হিসেবে দেখতে পেলাম । আমি গত রাতে জান্নাতের সামনে তোমার জুতার শব্দ শুনতে পেলাম! তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম, আমি তো ইসলাম গ্রহণ করার পর তেমন কোনো ভালো কাজ করেছি বলে মনে পড়ে না, যার কারণে আমি বিশেষ কোনো মর্যাদা পাওয়ার অধিকারী হওয়ার আশা করতে পারি । তবে, এটুকু আমার মনে পড়ে যে, দিনে রাতে যখনই আমি ওযু করেছি, তখনই আমি কিছু নফল নামায আদায় করেছি । (১) আর একটি হাদীসে জানা যায়, একদিন হযরত ইবনে ইয়াসের এবং হযরত আম্মার (রা.) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের দরবারে আসার অনুমতি চাইলে তিনি বললেন, হাঁ, স্বাগত জানাই পবিত্র ও উত্তম আম্মারকে।(২) আরও এরশাদ হয়েছে, আশ্মারের গোটা শরীর এমনকি তার মাথার চুলের আগা পর্যন্ত- সে পবিত্রতার এক প্রতিমূর্তি (৩) হযরত হোযায়ফা (রা.) থেকে বর্ণিত, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের মধুমাখা বাণী উদ্ধৃত করতে গিয়ে বলেছেন, জানি না আমি আর কতোদিন তোমাদের মাঝে আছি। আমার পরে এ ব্যক্তিদের (১) বোখারী ও মুসলিম. (২) তিরমিযি, (৩) নাসায়ী । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।