সংস্পর্শে দুর্দম্য সামাজিক ব্যবধানের খোলস এভাবে খান খান হয়ে ভেংগে গেলো । যে সত্যটিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সকল নবীর আগমন, যে সত্যের অনির্বাণ শিখা জ্বালাতে গিয়ে রহমানুর রহীম আল্লাহ তায়ালাও অত্যন্ত আপন পেয়ারা হাবীবকে কঠিনভাবে ধমক দিলেন আল্লাহর কাছে ওই বিষয়টির গুরুত্ব কতো বেশী ছিলো তা বিশেষভাবে প্রণিধানযোগ্য! __ এই ছোট্ট মহান দলটিকে এগিয়ে দেয়ার জন্যে স্বয়ং আল্লাহর রসূল মৃদু মন্থর গতিতে এগিয়ে চলেছেন। এই তো সেই যুদ্ধ, রসূলের নেতৃত্বে পরিচালিত মোজাহেদ দলের যুদ্ধ, এতে আল্লাহর রসূল নিজে ময়দানে শরীক না থাকলেও প্রকৃতপক্ষে তাঁর সরাসরি নিয়ন্ত্রনে এ দলটি এগিয়ে গিয়েছিলো এবং তারা সারাক্ষণই তার নিয়ন্ত্রণে ছিলো। আল্লাহ প্রদত্ত ক্ষমতাবলে তিনি পর পর তিনজন কমান্ডারের শাহাদাতের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। তারপর কী করতে হবে সে বিষয়ে মুসলিম বাহিনীর তাৎক্ষণিক সিদ্ধান্তকে চূড়ান্তরূপে গ্রহণ করার হুকুমও দিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধনীতি পার্থিব অন্যান্য যুদ্ধনীতি থেকে সম্পূর্ণ ভিন্ন । ইসলামী রাষ্ট্রের মূল পরিচালক, মোজাহেদদের আনুগত্য, নিষ্ঠা ও আত্মত্যাগের দৃষ্টান্ত বিবেচনায় এবং যুদ্ধের ময়দানের সংকট নিরসনকল্পে বিশেষ ব্যক্তিদের তাৎক্ষণিকভারে সিদ্ধান্ত গ্রহণের এ অধিকার দিতে পারেন, যেমন আল্লাহর রসূল সে রণক্ষেত্রের কিছু ব্যক্তিকে দিয়েছিলেন। সামাজিক দৃষ্টিভংগির মধ্যে এ পরিবর্তন আনার লক্ষ্যে আল্লাহর রসূলের সর্বশেষ পদক্ষেপ ছিলো এই যায়েদের পুত্র ওসামাকে তৎকালীন শক্তিগর্বী রোম সম্রাটের বিরুদ্ধে সেনাপতি বানিয়ে পাঠানো । যাকে বলা হয়েছে, ‘গাযওয়ায়ে রোম’ । এতে শরীক ছিলেন রসূলুল্লাহ (স.)-এর প্রধান দুই সংগী ও মন্ত্রণাদাতা, যারা পরবর্তীকালে মুসলমানদের সশ্মিলিত রায়ে খলীফা নির্বাচিত হয়েছিলেন। এই দু'জন ছিলেন আবু বকর ও ওমর (রা.) ৷ এদের সাথে ছিলেন মোহাজের ও আনসারদের বিরাট একটি সংখ্যা । ওসামার নেতৃত্বে পরিচালিত ওই দলে আরও ছিলেন রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের একান্ত কাছের সংগী ও একেবারে গোড়ার দিককার ইসলাম গ্রহণ করা সাহাবা সা'দ এবনে আবি ওয়াক্কাস । যেহেতু ওসামা ছিলেন সে সময় একেবারেই একজন তরুণ যুবক, তাই এই দলটি রওয়ানা হওয়ার সময় কোনো কোনো সাহাবার মধ্যে কিছুটা অস্বস্তি ভাব পরিলক্ষিত হয় । দেখুন এই যুবক সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-বলেন, স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পাঠাচ্ছেন এক বাহিনীকে, বাহিনীর সেনাপ্রধান নিয়োগ করেছেন নওজোয়ান ওসামা ইবনে যায়েদ (রা.)-কে, এতে কোনো কোনো ব্যক্তি তার নেতৃত্ব সম্পর্কে কিছু সমালোচনা করলো । রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের কানে কথাটি পৌছুলে তিনি দুঃখের সাথে বললেন, ‘তোমরা আজ ওসামার সমালোচনা করছো, এমনি করে এর পূর্বে একদিন তার বাপ যায়েদের বিরুদ্ধেও তোমরা নানা কথা বলেছিলে । অথচ শোনো! আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তখন সেনাপতি পদের জন্যে আমার বিবেচনায় সে (যায়েদ) ছিলো সব থেকে বেশী যোগ্য এবং সকল মানুষের থেকে বেশী প্রিয়, আর আজ তার ছেলে এই যে তরুণ যুবক ওসামা আমার কাছে সকল মানুষ থেকে উত্তম ৷' আবার যখন সালমান ফারসী (রা.) সম্পর্কে নানা প্রকার নিন্দনীয় কথা শুরু হলো, যখন আরব ও আজম বা আরবী ও ফারসী সংকীর্ণ জাতীয়তাবাদের বিষ ছড়ানো হতে লাগলো, উঙ্কানি দেয়া হতে লাগলো মানুষের মনের মধ্যে, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম সে সকল হীন মনোবৃত্তিকে চিরতরে খতম করার জন্যে এক সিদ্ধান্তকরী ঘোষণা দিলেন। বললেন, [৮০ স্ল্দত্নব্ল্দ ভৈ ৩০ আনমল ও | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।