যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

নিজেদের কাছেও প্রথম দিকে এই পরিবর্তন বড় কঠিন জিনিস বলে মনে হয়েছিলো। কিন্তু আল্লাহর মেহেরবানীতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এই ঘটনার মাধ্যমে যে শিক্ষা পেলেন এবং যেভাবে তিনি প্রভাবিত হলেন, কোরআনে বর্ণিত সেই মহান নীতিকে তিনি তার নিজের ব্যবহার ও বাস্তব কাজকর্মের দ্বারা তার সংগী সাথীদের মধ্যে ও সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি তার নতুন লাগানো এই মূলনীতির চারাগাছটির পরিচর্যা করেছেন, একে সযত্ববে গড়ে তুলেছেন। অবশেষে এই মহান নীতি সমাজের গভীরে শেকড় গাড়তে এবং শাখাপ্রশাখা বিস্তার করে তার ছায়াতলে বহু যুগ ধরে গোটা মুসলিম সমাজকে আশ্রয়দানে সমর্থ হয়েছে, যদিও একে উৎখাত করার জন্যে প্রতিক্রিয়াশীলরা যুগ যুগ ধরে বহু অপচেষ্টা চালিয়েছে। এ ঘটনার পর থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্পাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখলেই অত্যন্ত হৃদয়াবেগ নিয়ে অভিনন্দন জানাতেন এবং মুচকি হেসে সম্বোধন করে বলতেন, স্বাগতম বন্ধু হে আমার, বন্ধু তোমার খাতিরেই আল্লাহ তায়ালা আমাকে দারুণভাবে তিরস্কার করেছেন। মদীনায় হিজরত করার পর দু'দু'বার তিনি তাকে নিজের অনুপস্থিতিতে মদীনার গভর্নর হিসেবে নিয়োগ করেছেন। তৎকালীন সমাজে প্রচলিত ভেদাভেদ ও উঁচু-নীচুর এই কৃত্রিম ব্যবধানকে খতম করার মানসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম তার নিজ ফুফাতো বোন আসাদ গোত্রের যয়নাব বিনতে জাহশকে তার আযাদ করা ক্রীতদাস হারেসার পুত্র যায়েদের সাথে বিয়ে দেন। যদিও বিবাহ ব্যাপারটা বড় নাযুক জিনিস এং বিশেষ করে আরব দেশের সেই সমাজে সামাজিক ভেদাভেদের অবস্থা ছিলো আরও বেশী কঠিন। হিজরতের প্রথম যুগে রসূলুল্লাহ (স.) মদীনায় আগমনের পর মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করতে গিয়ে তাঁর নিজ চাচা হামযা (রা.)-এর সাথে তার মুক্ত ক্রীতদাস যায়েদের ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। ভাই ভাই বন্ধনে আবদ্ধ করলেন খালেদ ইবনে রোয়ায়হা আল খাসআমী ও বেলাল ইবনে রাবাহকে। এরপর তিনি মুতার কঠিন রণক্ষেত্রে যায়েদকে সেনাপতি বানিয়ে পাঠালেন। এ যুদ্ধের সেনাপতি হিসেবে যে তিন জনের নাম ঘোষণা করা হয়েছিলো তাদের প্রথম জন ছিলেন যায়েদ (রা.)। (প্রকাশ থাকে যে, এক জনের শাহাদাতের পর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় জনের দায়িত্ব এহণের কথা বলায় নামাংকিত ওই ব্যক্তিরা স্পষ্টভাবে বুঝেছিলেন যে, তারা অচিরেই শহীদ হয়ে যাবেন। অবশ্য এতে নিবেদিতপ্রাণ ওই মোজাহেদদের মধ্যে এতোটুকু ভাবাস্তর ঘটেনি)। তৎকালীন বৃহত্তম শক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে প্রেরিত আনসার ও মোহাজেরীনের সম্মিলিত তিন হাজার মোজাহেদের এই ছোট্ট দলের পরিচালনা ভারের প্রথম দায়িত্ব দেয়া হলো যায়েদকে । তার অবর্তমানে পতাকা তুলে নেবেন জাফর ইবনে আবি তালেব এবং তিনি না থাকলে আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা এ দায়িত্ব পালন করবেন। এ দলের মধ্যে মহাবীর খালিদ ইবনে ওলীদও ছিলেন। তবু প্রথম দায়িত্ব দেয়া হলো একজন মুক্ত ক্রীতদাসকে, এটা করা হয়েছিলো শুধুই সামাজিক ছোট বড় ভেদাভেদকে তুলে দেয়ার উদ্দেশ্যে । একবার কল্পনার চোখে তাকিয়ে দেখুন সে মহান ছোট্ট দলটির দিকে অগ্রভাগে পতাকা হাতে রসূলুল্লাহ (স.)-এর মুক্ত ক্রীতদাস হযরত যায়েদ, সংগে চলেছেন আনসার মোহাজেরদের বড় বড় নেতারা । কোন সে পরশমনি যার সংস্পর্শে এসে উচ্ছংখল দুর্ধর্ষ ও অনমনীয় আরব শার্দুূলরা এমন ভারসাম্যপূর্ণ ও অনুগত হয়ে গেলো। কোন সে মহান বাণী ছিলো এটি; যার www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।