অবলম্বন করেই নবী মোহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এই অবর্ণনীয় ও অব্যক্ত শক্তি অনুভব করতেন এবং সকল প্রকার বিরোধিতার মোকাবেলায় দাড়িয়ে অবিচল হয়ে থাকার সাহস অনুভব করতেন ৷ ইসলামী সমাজের প্রত্যেকটি ব্যক্তিই নবী (স.) কর্তৃক অনুপ্রাণিত হয়ে অন্তরের মধ্যে এই প্রকার দৃঢ়তা ও শক্তি অনুভব করতেন । এভাবে ওই সমাজের স্তরে স্তরে ইসলামী মূলনীতির যে শেকড় প্রতিষ্ঠিত হয়েছিলো তা বহু শতাব্দী ধরে মুসলিম জাতিকে পৃথিবীতে মান-সন্তরম নিয়ে টিকে থাকতে সাহায্য করেছে, যে কোনো বড় থেকে বড় বিপদের মোকাবেলা করতে মানসিক শক্তি যুগিয়েছে। পৃথিবীর সর রকমের শক্তিকে উপেক্ষা করে ক্রমোরৃতির পথে তাকে এগিয়ে দিয়েছে। আর এ কারণেই বলা যায়, ইসলামের এই মূল্যবোধ প্রতিষ্ঠা ছিলো গোটা মানব জাতির জন্যে এক পুনর্জন্বের শামিল । সত্য বলতে কি, প্রথম মানুষ সৃষ্টির থেকেও এ পুনর্জাগরণ ছিলো বেশী গুরুত্বপূর্ণ । ইসলামের সংস্পর্শে এসে তৎকালীন আরবের মানুষ পার্থিব সম্পর্ক, মান সন্তরমের নীতি ও উঁচু নীচুর ব্যবধান থেকে মুক্তি লাভ করে। অপরদিকে আখেরাতকেন্দ্রিক জীবনধারা গড়ে ওঠার কারণে সমাজে মানুষের মূল্যায়নের এক নতুন অধ্যায়ের সূচনা হয় যা দুনিয়ার চিন্তা চেতনা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র । অবশ্য মূল্যায়নের এ নতুন ধারা তৎকালীন নিগৃহীত মানবমন্ডলীর সহজেই দৃষ্টি আকর্ষণ করলো এবং প্রায় সকল মহলের কাছে ক্রমান্তয়ে এ মতবাদ গ্রহণযোগ্য হয়ে উঠলো । এ সময় এমন একটি ঘটনা সংঘটিত হয়ে গেলো যাকে কেন্দ্র করে নবী মোহাম্মদ (স.)-কে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করা প্রয়োজন হয়ে পড়লো । এই সতকীর্করণের মাধ্যমে মুসলিম জনসাধারণের বিবেকও সমধিক জাগ্রত হয়ে গেলো । সাথে সাথে গোটা মুসলিম সমাজ কিসের ভিত্তিতে মানুষের কদর হওয়া উচিত, সে বিষয়ে সুস্পষ্ট এক দিক নিদের্শনা পেয়ে গেলো । সম্ভৱত মানবতার এই পুনর্জন্মের তাৎপর্য আমরাই ভালো করে বুঝতে পারবো না। কারণ যে সমাজে আমরা বাস করি, সেখানে মানুষের মান সন্ত্রমের মানদন্ড অন্য কিছু ৷ এ সমাজে মানুষের এতিহ্য, মূল্যায়ন ও ব্যবহার বহুকাল ধরেই গড়ে উঠেছে। আমরা হঠাৎ করে সে বলয়ের বাইরে চলে আসতে পারি না বা সে চিন্তাধারা থেকে সম্পূর্ণ মুক্তও হতে পারি না । তবে এখানে আমরা এই সত্যই উপলব্ধি করছি যে, আমাদের সমাজে মানুষের মূল্যায়ন করা হয় তার সম্পদের ভিত্তিতে । এ বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে বস্তুবাদের গোড়ার ইতিহাসের দিকে তাকাতে তবে । বস্তুবাদের প্রবক্তারা বরাবরই ধনসম্পদের অধিকারী হওয়া-না হওয়ার ওপর মানুষকে মর্যাদা দিয়েছে। এই দৃষ্টিকোণ থেকেই বস্তুবাদী সভ্যতায় মানুষের বিশ্বাস, সভ্যতা ও কৃষ্টি, সাহিত্য ও সংস্কৃতি, আইন কানুন, পরিচিতি, জীবন ও জগত সম্পর্কে এক বিশেষ ধ্যান ধারণা গড়ে উঠেছে। বস্তুবাদের এই উগ্র সভ্যতার মধ্যে ইসলামের আগমনে যে নতুন সভ্যতা ও ব্যবহার পদ্ধতি শুরু হলো এবং তৎকালীন সমাজের গোটা কাঠামোকে ভেংগে চুরে মানুষের দৃষ্টিভংগিতে আমুল পরিবর্তনের যে উত্তাল ঢেউ এলো- তা ছিলো ইসলামী সমাজ বিপ্রবের ঢেউ, তা ছিলো রীতিমতো এক অত্যাশ্চার্য ব্যাপার । যাকে এক বিরাট মোজেযা বললেও অত্যুক্তি হবে না। জ্ঞাতীয়তাবাদ, বর্ণবাদ ও হুসনাম মানৰ সভ্যতার জন্ম থেকে আজ পর্যন্ত ইসলামের প্রবর্তিত সমাজ ব্যবস্থা সবসময়ই গ্রহণযোগ্য হয়ে উঠেছে এবং অন্যান্য সকল দৃষ্টিভংগি ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। কিন্তু তৎকালীন আরব পরিবেশ পরিস্থিতিতে এই পরিবর্তন কোনো সরল ও সহজ ব্যাপার ছিলো না । মুসলমানদের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।