আল্লাহ তায়ালা তুলে ধরেছেন এবং ওই বিচ্ছিন্ন ঘটনাটির বর্ণনার মাধ্যমে এই মূল সত্যটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহ রব্বুল ইযযত যেভাবে এ বিষয়টি উল্লেখ করে ইসলামের মূল শিক্ষাটি তুলে ধরেছেন এবং কঠোরভাবে তিরক্কার করে যে কঠিন সত্যটিকে তার সামনে স্পষ্ট করে দিয়েছেন তাতে রসূলুল্লাহ (স.) গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তিনি ভীষণভাবে চমকে উঠেছেন। এরপর তিনি নিজের জীবনে ও গোটা মুসলিম সমাজে এই মহা সত্যটিকে প্রতিষ্ঠিত করার জন্যে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। এ ব্যাপারে তার প্রথম পদক্ষেপ ছিলো এই যে, এই ঘটনাটিকে কেন্দ্র করে তীকে যে শিক্ষা দেয়া হলো এবং যে কঠোর তিরস্কার করা হলো তা ঘোষণার মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া। প্রকৃতপক্ষে, ঘোষণাটি ছিলো বড়ই চমকপ্রদ। একমাত্র আল্লাহর রসূলের পক্ষেই এই কঠিন তিরস্কারের কথা জনসাধারণের সামনে ঘোষণা করা সম্ভব ছিলো। একজন রসূল ব্যতীত অন্য কোনো মানুষের পক্ষে এভাবে নিজের এই সাময়িক দুর্বলতা ও ক্রটির কথা প্রকাশ করার চিন্তাই করা যায় না। অবশ্যই এ এক চরম সত্য যে, একমাত্র রসূলই পারেন অকপটে নিজের দুর্বলতাকে জনসমক্ষে প্রকাশ করে দিতে কারণ নবী রসূলের দুর্বলতাকেই আল্লাহ তায়ালা দূরীভূত করেছেন। মানুষকে একথা জানানো হয়েছে, একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে তাকে এমন কড়াভাবে তিরস্কার করা হয়েছে- তাও শুধুমাত্র একটি পদস্থলনের কারণে, এটা কোনো সহজ ব্যাপার ছিলো না । রসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহে ওয়া সাল্লাম ছাড়া অন্য যে কোনো মহৎ ব্যক্তির জন্যে এটাই যথেষ্ট হতো যে, তিনি নিজের ক্রুটি বুঝে এবং স্বীকার করে এর পুনরাবৃত্তি যেন না হয় সে জন্যে পরবর্তীতে সতর্ক থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। কিন্তু এতোটুকু করেই রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম সন্তুষ্ট হননি এবং একে যথেষ্টও মনে করেননি, বরং তাঁর ব্যবহার ছিলো অন্যরূপ । কোরায়শদের ওই সম্পদশালী, শক্তিমান ও অহংকারী লোকদেয় দলের প্রত্যেকের আসল চেহারা মুসলমানদের সেই চরম দুর্দিনে সর্বসাধারণের কাছে তুলে ধরা, এটা কোনো চাট্টিখানি ব্যাপার ছিলো না। এ ছিলো এক চরম দুঃসাহস । এমন সাহসিকতার পরিচয় একমাত্র নবীর পক্ষেই দেয়া সম্ভব ছিলো তার মনের মধ্যে স্বয়ং বিশ্বস্ষ্টা ও সর্বশক্তিমান আল্লাহর প্রতিনিধি হওয়ার অনুভূতি সদা জাগরূক ছিলো বলেই এটা সম্ভবপর হয়েছিলো। পরিস্থিতি সেখানে তো এই বিরাজ করছিলো যে, হাশেমের পুত্র আব্দুল মোত্তালেব, তার মৃত পুত্র আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মুখ দিয়ে ওই সন্ত্রান্ত কোরায়শ নেতাদের সম্পর্কে অমন বিরূপ মন্তব্য ছিলো তাদের জন্যে চরম অসহনীয় এবং ক্ষমার অযোগ্য ওদ্ধত্য! তারা বলতো আনল্তাহর কেতাব কোরআন মন্ধা-মদীনার কোনো বিখ্যাত ব্যক্তির ওপর নাযিল হলো না কেন? যদিও মোহাম্মদ (স.)-এর পূর্বপুরুষরা মক্কার নেতৃত্ব দিতেন। কিন্তু নবুওত প্রাপ্তির পূর্বে মোহাম্মদ তো কোনো রাষ্ট্রের কর্তা বা শাসক ছিলেন না, এটাই ছিলো তাদের প্রশ্নের মুল বিষয় । এ সমাজে এবং ওই কঠিন সময়ে এতো বড় কঠিন নীতিকে চালু করা একমাত্র ওহীর অধিকারী হওয়ার কারণেই রসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিলো এটা পার্থিব কোনো শক্তি সামর্থের অবদান হতে পারেনা। | গোটা সমাজের চরম বিরোধিতার মুখে দাড়িয়ে এতো দীর্ঘদিন ধরে ইসলামের কঠিন নীতিগুলো চালু করার জন্যে একমাত্র আল্লাহর সাহায্যই ছিলো তার সম্বল, আর এই সম্বলকে বিলাল ২২তম ৮ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।