পৌছানো হয়েছে, পৌছানো হয়েছে নিজ নিজ উন্মতের কাছে পৌছে দেয়ার জন্যে । এ কারণে সেই রসুলরাও সম্মানিত । জাহেলিয়াতের অন্ধকারে সঠিক পথের খৌজে যারা হাতড়ে মরেছে, তাদের কাছেই ইসলামের দাওয়াত পৌছানো প্রয়োজন, যেন তারা এর থেকে জীবনের অমানিশায় সঠিক পথের সন্ধান পায়। সুতরাং এর থেকে সে-ই শিক্ষা খহণ করতে পারবে, যে এর মর্যাদা বুঝবে এবং এর মাধ্যমে পবিত্রতা লাভ করতে চাইবে। এটিই আসল মানদণ্ড, এটা আল্লাহর নিজস্ব পরিমাপ যন্ত্র । এ পাল্লার দ্বারা সকল কাজ ও ব্যবহারের মূল্যায়ন করা যায় এবং সমস্ত মানুষকে এ দিয়ে পরীক্ষা করা যায় । এ কথাটিই এখানে আল্লাহ তায়ালা তুলে ধরতে চেয়েছেন এবং এই মাপকাঠিতেই সব রকমের পরিবেশ পরিস্থিতিতে যে কোনো জিনিসই বিচার বিশ্লেষণ করা যায় । এখন প্রশ্ন আসে, কোথায় এবং কখন এ ঘটনাটি ঘটেছিলো? ঘটনাস্থল ছিলো মক্কা নগরী । যেখানে ইসলামের দাওয়াত সকল দিক থেকে বাধা বিপত্তি প্রতিরোধ ও ষড়যন্ত্রের স্বীকার হচ্ছিলো । মুসলমানদের অবস্থা ছিলো অতি করুণ । সংখ্যায় তারা ছিলো নগণ্য । এ সময়ে মক্কার গোত্রপতিদের একটি দলকে খাতির করা এবং তাদের মন জয় করার চেষ্টা করাটা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্যে ছিলো না এবং একটু গভীরভাবে ভাবলে এটা বুঝা যায় যে, ওই দরিদ্র অন্ধ ব্যক্তির সাময়িক প্রতি অমনোযোগিতাও কোনো স্বার্থের কারণে ছিলো না । কোনো ব্যক্তি বিশেষকে অবহেলা বা অবজ্ঞার যা-ই এখানে ঘটেছে তা ছিলো একমাত্র দাওয়াতী কাজের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে । এই মুল্যবোধের ভিত্তিতেই মানুষকে আল্লাহ্ তায়ালা পরিমাপ করেন, তার মধ্যে এহণযোগ্যতা কতোটুকু আছে বা আদৌ আছে কি না তা পরখ করেনেন। এই মূল্যবোধকে জীবনের কোনো পর্যায়ে বা কোনো অবস্থাতে উপেক্ষা করা যেতে পারে না। কারণ এর ওপরই ইসলামের গ্রহণযোগ্যতা এবং মানবমন্ডলীর জন্যে ইসলামের কল্যাণকামিতা নির্ভর করছে। এই মূল্যবোধের ওপরই এর মর্যাদা, এর শক্তি এবং সকল দিক ও বিভাগ থেকে এর প্রতি সমর্থন ও বাস্তব সাহায্য নির্ভর করে। ইসন্লামী সমাজের ল্বআাণ ওপরে বর্ণিত এই বিচ্ছিন্ন ঘটনার চেয়ে অনেক বেশী মূল্যবান হচ্ছে সেই আসল কথাটি যাকে বলা যায় ইসলামর প্রাণ । তা হচ্ছে, মানুষকে অবশ্যই মনে রাখতে হবে যে, সকল সাহায্য সহযোগিতা, গৌরব, শক্তি সামর্থ্য, একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে । পার্থিব কোনো উপায় উপাদান থেকে তা আসতে পারে না । সাময়িকভাবে কোনোটি মূল্যবান হলেও তা নিছক সাময়িক । এই কথাটি অত্যন্ত স্পষ্টভাবে কোরআনে ঘোষিত হয়েছে, ‘অবশ্যই তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সব থেকে বেশী সম্মানিত, যে সব থেকে বেশী আল্লাহকে ভয় করে চলে’ । আর এটা নিশ্চিত যে, যার মধ্যে ওই তাকওয়ার গুণটি আছে, সে-ই বেশী মনোযোগ পাওয়ার যোগ্য । তার দিকেই বেশী খেয়াল দেয়া কর্তব্য এবং তার প্রয়োজন পূরণ করার চেষ্টাই আগে করা উচিত । যদিও তার মধ্যে অন্যান্য গুণ, যোগ্যতা, ধনসম্পদ, বংশীয় মর্যাদা, শক্তি সামর্থ বা সামাজিক তেমন কোনো পরিচিতি না থাকে । আল্লাহর কাছে এমন মানুষের কোনো মূল্যই নেই যার মধ্যে ঈমান, তাকওয়া ও পরহেযগারীর গুণ নেই । যে যোগ্যতা আল্লাহর কাছে স্বীকৃতি পাবে তা হচ্ছে ঈমান, তাকওয়া বা পরহেযগারী । আলোচ্য এই সূরাটির মধ্যে এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টিই www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।