যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

তাকে দেখে আরও বহু অন্তর হেদায়াতের আলোকে আলোকিত হয়। এই আন্তরিক মহব্বত ও নিষ্ঠার সাথে ঈমান আনাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ জিনিস যা আল্লাহর পাল্লায় ভীষণ ভারী হয়ে ওঠে । পরবর্তী কথায় তিরকহ্কার আরো তীব্রতর হয়ে উঠেছে, আরও কঠোর হয়ে আসছে কথার সুর । সে সুরে তিরঙ্কার কিছুটা বিস্ময়ে রূপান্তরিত হয়েছে। বলা হচ্ছে, ‘কী আশ্চর্য! যে ব্যক্তি তোমার কথার কোনো পরোয়াই করেনি, তুমি তাকে নিয়েই ব্যস্ত ৷ তোমার কিসের মাথা ব্যথা? সে যদি পবিত্র না হতে চায়, না হোক । ভীতসন্তুস্ত হৃদয় নিয়ে যে তোমার কাছে হস্তদন্ত হয়ে ছুটে এলো, তুমি তার প্রতি গাফেল হয়ে গেলে!” অর্থাৎ তোমার থেকে, তোমার দেখানো জীবন পথ থেকে, তোমার কাছে হেদায়াত ও কল্যাণের যে ব্যবস্থা আছে যে সত্যের আলো ও পবিত্রতা আছে, তা থেকে যে হঠকারী ব্যক্তিটি মুখ ফিরিয়ে নিলো এবং দুনিয়ার লোভ লালসায় মজে থাকা যেসব মানুষ সত্যের প্রতি উদাসীন ভাব প্রকাশ করলো, তাদের জন্যেই তুমি ব্যস্ত হয়ে ওই গরীব বেচারার প্রতি উদাসিনতা দেখালে! তোমার মনোযোগ কেন্দ্রীভূত হয়ে রইলো দুনিয়াপাগল লোকদের জন্যে? তোমার প্রাণান্ত প্রচেষ্টা জারি রইলো কেবল তাদেরকে হেদায়াত করার জন্যে? তুমি মুখ ফিরিয়ে নিলে ওই অন্ধ ব্যক্তিটি থেকে, তাও আবার এমন লোকদের জন্যে, যারা তোমার থেকে মুখ ফিরিয়ে রইলো । তোমার কি এসে যায় যদি তারা পবিত্র না-ই হয়? তারা যদি পাপ পংকিলতায় ডুবে থাকে, যদি জীবনভরে অপবিত্র থাকে, তাতে তোমার ক্ষতি কী? তোমাকে তো তাদের অপরাধের জন্যে জিজ্ঞাসাবাদ করা হবে না বা তোমার কাছে তাদের ব্যাপারে কোনো কৈফিয়তও তলব করা হবে না। তাদের তারা দ্বীন গ্রহন করলে তুমি যে কোনো সাহায্য পাবে এমনও তো নয়। কেয়ামতের দিন তাদের মোকদ্দমা নিয়ে তুমি আল্লাহর দরবারে হাযির হবে তাও তো নয়। অপরদিকে যে ব্যক্তি আগ্রহ ভরে তোমার কাছে ছুটে এলো, এলো স্বেচ্ছায় অনুগত হয়ে । যে ব্যক্তি মনে প্রাণে । অন্যায়-অপবিত্রতা থেকে বাচার চেষ্টা করছে তুমি তার থেকেই গাফেল হয়ে গেলে! যে ব্যক্তি সঠিক পথপ্রাপ্তির উদ্দেশ্যে এসেছে, তার প্রতি উদাসীনতা দেখানোর কারণেই সাংঘাতিকভাবে ঘটনাটি এখানে বর্ণনা করা হচ্ছে। দ্বীনেক্স দাওয়াত নিজ্ঞস্ব পতিতে চন্সব্বে এরপর আরও তীব্র হচ্ছে তিরস্কারের সুর । এমনকি শেষ পর্যন্ত চরম ধমকের সুরে বলা হয়েছে, তুমি কি ভেবেছো, ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে ইসলামের ইযযত বাড়বে, তাই না? না, কিছুতেই তা হবে না। এভাবে সম্বোধন করে এই পরিস্থিতির গুরুত্ব বুঝার জন্যে চিন্তা করার আহ্বান জানানো হচ্ছে। তারপর এই দাওয়াতের মূল তাৎপর্য, এর মূল্যমান এবং এর গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়েছে। সাথে সাথে এটাও বলা হয়েছে যে, ইসলাম কোনো কিছুরই মুখাপেক্ষী নয় । এ এক মহান দাওয়াত। কেউ. সমর্থন করুক আর না করুক, ইসলাম আপোষহীনভাবে নিজ পথে চলবে । যে ইসলাম গ্রহণ করবে একমাত্র তার জন্যেই ইসলাম চিন্তা ভাবনার পথ খুলে রাখবে । যে এর স্বাদ গ্রহণ করতে চাইবে একমাত্র সে-ই এর উপকার লাভে ধন্য হবে- সমাজে তার মর্যাদা বা গুরুত্ব যাই-ই হোক না কেন। এরশাদ হচ্ছে- ‘নিশ্চয়ই এ হচ্ছে এক উপদেশ, যার ইচ্ছা হয় সে একে গ্রহণ করুক । এ উপদেশসমূহ লিখিত রয়েছে সন্মানিত কেতাবে, যার মর্যাদা অতি উচ্চে। এ কেতাব অতি পবিত্র । এ কেতাব থাকে পাক-সাফ লোকদের হাতে, তারা সন্মানিত, তারা নেককার ৷’ মর্যাদাবান এ কেতাব, সকল বিবেচনায় তা নির্ভুল, লরগাডংযে খবযবয নযহিতয।!

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।