যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

অন্ধ ব্যক্তিটি দেখতে পায়নি কিন্তু রসূলুল্লাহ (স.)-এর মুখ বেজার হয়ে গিয়েছে এবং তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। মুখ ফিরিয়ে নিয়েছেন ওই দরিদ্র অন্ধ ব্যক্তি থেকে, যে এমন এক জরুরী বিষয়ে আলোচনার ধারাটা কেটে দিয়েছে, যে আলোচনার মাধ্যমে তিনি আশা করেছিলেন যে, মন্ধার নেতৃস্থানীয় লোকেরা দ্বীন গ্রহণ করবে ও ইসলামের সাহায্যে হাত বাড়াবে । এখানে তার বেজার হওয়াটা দাওয়াতী কাজে তীর একনিষ্ঠতার পরিচয়ই বহন করছিলো। তাদের সাথে আলোচনায় এই যে, মহব্বত ও আন্তরিকতা সে তো ইসলামের জন্যেই । তার উৎকণ্ঠা ও একাগ্রতা একমাত্র ইসলামের প্রসারের জন্যেই । তারপরও মহানবী (স.)-কে আল্লাহ তায়ালা কঠোরভাবে তিরস্কার করছেন। যাকে কোরআনে পাকের অন্য স্থানে মহান চরিত্রের অধিকারী বলে অভিহিত করা হয়েছে এবং তীর নিকটতম বন্ধু বলা হয়েছে। তাকে এভাবে ধমক দেয়ার কারণ হচ্ছে, যে বিষয়ে তাকে তার ব্যবহারকে আপত্তিকর বলা হয়েছে সে বিষয়টি দ্বীন ইসলামের ওই মৌলিক জিনিসগুলোর অন্যতম, যেগুলোর ওপর ইসলামের গোটা প্রাসাদ দাড়িয়ে আছে। যে ভাষায় কোরআনের মধ্যে এই তিরস্কারটি এসেছে, তাও এমন এক স্বতন্ত্র ভাষা, যা মানুষের তৈরী কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব ছিলো না। সাধারণভাবে লেখ্য ভাষায় তা যে কোনো ভাষারই হোক তার নিজস্ব একটি পদ্ধতি প্রকাশভংগি থাকে যাতে কোনো না কোনো ব্যক্তি বা জাতির বাকরীতরি অনুকরণ দেখা যায়। এই ধরনের কোনো পদ্ধতি অনুসরণ করলে কোরআনে বর্ণিত এই বিশেষ প্রকাশভংগির সাবলীলতা এবং হৃদয়ের ওপর তার প্রভাব বিস্তারকারী ভাবগাষ্ঠীর্য মারাত্মকভাবে ক্ষুণু হতে পারে। কতো মৰ্মস্পশীভাবে ছোট ছোট বাক্যাংশের মাধ্যমে কথাগুলো প্রকাশ করা হচ্ছে, ‘সে ক্র কুঞ্চিত কালো এবং মুখ ফিরিয়ে নিলো, এ কারণে যে, এই অন্ধ ব্যক্তিটি তার কাছে এসেছে’ । কথাটি এমনই অসস্তোষজনক ও অপ্রিয় যে, আল্লাহ তায়ালা তার নবী ও পরম বন্ধুকে সরাসরি ওই কঠিন কথাটি বলা পছন্দ করেননি বরং নাম পুরুষের বা তৃতীয় ব্যক্তির জন্যে বলা পদ্ধতিতে বাক্যটি ব্যবহার করেছেন। এতে একদিকে যেমন ওই ব্যবহারের প্রতি ঘোরতর আপত্তি প্রকাশ পেয়েছে, তেমনি সরাসরি সম্বোধন করে তিরস্কার করার কারণে যে বেদনাদায়ক অবস্থার সৃষ্টি হতে পারতো সেটাও এড়ানো সম্ভব হয়েছে। অপরদিকে নবী (স.)-এর মর্যাদা, তার প্রতি আল্লাহর করুণা ও সম্মান ওই অপ্রিয় কথাটি উল্লেখ করার কারণে কোনোক্রমেই ক্ষুণ্ন হয়নি। এভাবে যে ব্যবহারটি কঠিন তিরস্কার ও অসন্তোষ ছিলো তা প্রকাশ করতে গিয়ে প্রকারান্তরে অতি সুক্মভাবে তাকে বিষয়টির গুরুত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। এ জন্যে পরক্ষণে সরাসরি সম্বোধনটি অত্যন্ত হালকাভাবে করা হয়েছে, বলা হয়েছে- ‘তোমার কি জানা আছে, হয়তো সে-ই পবিত্রতা গ্রহণ করবে অথবা সে-ই শিক্ষা গ্রহণ করবে এবং সে শিক্ষা তারও কাজে লাগবে’ । | তোমার কি জানা আছে যখন এই মহা কল্যাণ সংঘটিত হবে তখন হয়তো সেই অন্ধ ও দরিদ্র ব্যক্তিটিই পবিত্রতা অর্জন করবে। আগ্রহ নিয়ে এই অন্ধ ব্যক্তিটি তোমার কাছে কিছু কল্যাণ লাভের আশায় এবং তার অন্তরকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে ছুটে এসেছে । যার ফলে সে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং সে শিক্ষা তার কাজ লাগবে। তুমি জানো যে, এই হৃদয়টি দরিদ্র বেচারার অন্তরটি আল্লাহর নূরের আলোকে আলোকিত হয়ে যাবে এবং এই উর্ধলোকের নূরের সাথে সংযোগ লাভে ধন্য হবে। হেদায়াত কবুল করার জন্যে যে এভাবে উন্ুক্ত হয়ে যায় তখন www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।