যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এরপর অবস্থার প্রেক্ষিতে জীবনের সঠিক মূল্যবোধকে যথাযথভাবে তুলে ধরার জন্যে তাতে ওই তীব্ৰ সতৰ্কবাণী আসছে। আসছে মাপের যন্ত্র বা দাড়িপাল্লা, এখানে অন্য কোনোটির কোনো মূল্য নেই । একমাত্র পরাক্রমশালী আল্লাহর নিক্তিতে যার মূল্য আছে তাই হচ্ছে আসল মূল্য । মুসলিম উন্মাহর কর্তব্য হচ্ছে মানুষ দুনিয়াবী দৃষ্টিতে যে জিনিসটাকে মূল্যবান বলে গণ্য করে, তা প্রত্যাখ্যান করা । পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের মান মর্যাদা সম্পর্কে যে ধারণা বিরাজ করছে, যে সকল জিনিস দিয়ে মানুষের মর্যাদা পরিমাপ করে ও স্বীকৃতি দেয় মহান আল্লাহর কাছে তার এক কানাকড়ি মূল্য নেই । আল্লাহ তায়ালা মানুষের মর্যাদা যেভাবে দিচ্ছেন সেটাই হচ্ছে প্রকৃত মর্যাদা ৷ একবার তাকিয়ে দেখুন দৃশ্যের দিকে, আসছে সেই দরিদ্র অন্ধ ব্যক্তিটি । কে সে? ইবনে উশ্মে মাকতুম ৷ আসছে কার কাছে আসছে? স্বয়ং রসূলুল্লাহ (স.)-এর কাছে। দৃশ্যটি ছিলো এমন, রসূলুল্লাহ (স.) কোরায়শদের কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যে গুরুত্বপূর্ণ কিছু কথায় ব্যস্ত । এরা রাবিয়ার দুই পুত্র ওৎবা ও শায়বা, আবু জাহল আমর ইবনে হিশাম, উমাইয়া ইবনে খালফ, ওলীদ ইবনে মুগীরা এবং রসূল (স.)-এর আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালেব । ইসলামের দাওয়াত দিতে গিয়ে এদের সাথে গভীর মনোনিবেশ সহকারে কথা বলছেন আল্লাহর রসূল (স.) ৷ বড় আশা তার মনে, এরা ইসলাম গ্রহণ করলে মক্কায় ইসলামের যে দুর্দিন চলছে, যে কঠিন অবস্থার মোকাবেলা তীকে ও মুসলমানদেরকে করতে হচ্ছে তার অবসান ঘটবে । ওই দলটিই তাদের ধন-সম্পদ, সামাজিক দাপট ও শক্তি-ক্ষমতা নিয়ে তার পথের কীটা হয়ে রয়েছে । প্রবল বাধা সৃষ্টি করে তারা জনগণকে শ্বাসরুদ্ধকর অবস্থায় ফেলে রেখেছে। এভাবে তারা এক ভীষণ ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছিলো যাতে করে শেষ পর্যন্ত মক্কায় ইসলামের প্রসার থেমে যায় এবং কেউ প্রকাশ্যে ইসলামের কথা বলতে না পারে। মন্ধার বাইরেও যাতে কেউ ইসলাম গ্রহণ করতে না পারে তার জন্যে এসব ব্যক্তি নিজ নিজ আত্মীয় ও বন্ধু-বান্ধবদেরকে সতর্ক করে দিয়েছিলো। এ জন্যে তারা সর্বপ্রথম তাদের গোত্রীয় সংহতিকে কাজে লাগিয়েছে কারণ আরবে গোত্রীয় বন্ধন ছিলো খুবই মযবুত । ন্যয় হোক বা অন্যায় হোক, স্বগোত্রীয় হলেই যে কোনো মূল্যে এবং সর্বাবস্থায় তাকে সমর্থন দিতে হবে- এটা ছিলো তৎকালীন জাহেলিয়াতের এক বিরাট বৈশিষ্ট্য । এই পরিস্থিতিতে রসূলুল্লাহ.(স.)-এর কাছে অন্ধ ও দরিদ্র ব্যক্তিটির আগমন ঘটছে, আর তিনি ওই দলটিকে কিভাবে দ্বীনের পথে আনা যায় যায় সেই ব্যাপারে আলোচনা ব্যস্ত । এ উদ্যোগ ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে নয়, নয় কেনো ব্যক্তিগত উপকারের জন্যে, কেবলাত্র ইসলামের জন্যে এবং ইসলামের কল্যাণ ও সমৃদ্ধির খাতিরেই এই প্রচেষ্টা । একমাত্র এই অনুভূতিই তার মধ্যে কাজ করছিলো যে, ওরা ইসলাম গ্রহণ করলে মক্কায় বিরাজমান ইসলামের কঠিন বিরোধিতা ও ইসলাম গ্রহণকারীদের ওপর যে নির্যাতন চলছিলো তা বন্ধ হয়ে যাবে। মক্কার বাইরে আশপাশে যে সকল গোত্র আছে তাদের অপতৎপরতাও এদের ইসলাম গ্রহণ করার কারণে থেমে যেতে বাধ্য হত জা (70 রজব করছ যে কী বিষয় নিয়ে ব্যস্ত আছেন এটা তার মোটেই অজানা নয়। এম তাবহা RR EO Ss SHC HL স্বাভাবিকভাবেই তার খারাপ লেগেছে এবং খারাপ লাগাটা তীর চেহারায়ও ফুটে উঠেছে, যা ওই www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।