যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিশন্লান্সিন্স ক্োক্র আন মানুব্ের সঠিক মুল্যায়ন যে ঘটনাটির কারণে সূরাটি নাযিল হয়েছিলো তা অবশ্যই একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা ৷ প্রথম দৃষ্টিতে এর গুরুত্ব যতোই বুঝা যাক না কেন, তার থেকেও অনেক অনেক বেশী গুরুত্বপূর্ণ সে ঘটনাটি ৷ এ উপদেশটি নিশ্চিত একটি মোজেযা ৷ এ উপদেশবাণী এবং এগুলোর মাধ্যমে যে আসল সত্যকে আল্লাহ তায়ালা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, আর এগুলো দ্বারা তিনি সমাজ জীবনে যে পরিবর্তন আনতে চেয়েছেন, তা সম্ভবত ইসলামের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা । কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করেই প্রত্যক্ষ মন্তব্যের মাধ্যমে এই উপদেশগুলো দেয়া হয়েছে। কোরআনে আল্লাহর পেশকৃত বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে এটা এক বিশেষ প্রক্রিয়া । এই ঘটনার মাধ্যমে ইসলামের এক মৌলিক এবং স্থায়ী নীতি তুলে ধরা হয়েছে। সত্য বলতে কি, যে মূলনীতিটি এখানে পেশ করা হয়েছে এবং সমাজ জীবনে তার যে প্রতিফলন ঘটে তাই হচ্ছে বাস্তব ইসলাম । জীবনের এই বাস্তব দিকটি সমাজ জীবনে প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য । ইতিপূর্বে যতোগুলো আসমানী কেতাব এসেছে সবগুলোর উদ্দেশ্য ছিলো এটিই ছিলো এবং এই ইনসাফ প্রতিষ্ঠাই ছিলো সেগুলোর মূল কাজ । যদিও আজ সেগুলো মুল অবস্থায় না থাকার কারণে বাস্তব জীবন সম্পর্কিত কথা সেখানে তেমন বেশী কিছু পাওয়া যায় না। এ সত্যটি আজ অবিমিশ্র নেই ৷ সংমিশ্রণ-দুষ্ট হওয়ায় বিভ্রান্তিকর হয়ে পড়েছে এবং বিষয়টি আজ একারণে খুব সহজ সরলও নেই । প্রশ্ন হলো, এসব ক্ষেত্রে একজন ব্যক্তি একটি জনপদ বা এক জনগোষ্ঠীর সাথে কিভাবে ব্যবহার করা হবে। এই ঘটনার ভিত্তিতে কোরআনের যে মন্তব্য আমাদের সামনে আছে তা-ই হচ্ছে সূরাটির মূল তাৎপর্য, যাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। এটাই সূরার তাৎক্ষণিক ও স্থায়ী আলোচ্য বিষয় ৷ মানুষ কিভাবে জীবনের সকল বিষয়কে মূল্যায়ন করে, সে সম্পর্কে এখানে বিশদ আলোচনা এসেছে। আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো, কোথেকে মানুষ তাদের আসল মূল্যবোধ লাভ করে এবং এ মূল্যায়নের মাপকাঠিই বা কী? সূরাটির শুরুতে আল্লাহর যে নির্দেশ ঘোষিত হয়েছে তার লক্ষ্য হচ্ছে মানুষকে এ কথা স্পষ্টভাবে জানানো যে, মানুষ যেন পৃথিবীর জীবনে তার যাবতীয় কাজ ও ব্যবহারকে আল্লাহর নির্দেশের ভিত্তিতে পরিমাপ করে। এ নির্দেশগুলো তো সরাসরি আসমান থেকে নাযিল হয়েছে যার মধ্যে পার্থিব কোনো জিনিসের বা কোনো জায়গার স্থানীয় কোনো প্রভাব স্বার্থ বিজড়িত নেই, কোনো সংকীর্ণ গন্ডি বা কারো কোনো সংকীর্ণ ধ্যান-ধারণার দখলও সেখানে নেই । এ নির্দেশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কঠোর । নিজ মান সন্ত্রম, মূল্যবোধ ও জীবন যাপন করা অবশ্যই বড়ো কঠিন । এরপর মানবতার অবমাননা ও অবমূল্যায়নের পরিপ্রেক্ষিতে ইসলাম তার বক্তব্য নিয়ে হাযির হয়েছে। বলা হয়েছে, ‘অবশ্যই তোমাদের মধ্যে সে-ই সব থেকে বেশী সম্মানী যে আল্লাহর কাছে সব থেকে বেশী মানুষের জীবনে সাধারণভাবে যেসব জিনিস গুরুত্বপূর্ণ এবং যে মাপকাঠি দিয়ে মানুষকে মানুষের মান মর্যাদাকে মাপা হয় সে বিষয়ে স্বাভাবিকভাবেই তাদের চেতনার মধ্যে এক দায়িত্ববোধ কাজ করে। এটা মানুষের মর্যাদাকে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে দারুণভাবে প্রভাবিত করে । তাই সেই ধ্যান ধারণার ওপর কঠিন আঘাত হেনে এই বস্তুবাদী মূল্যবোধকে বদলে দেয়া হচ্ছে এবং তাতে নতুন চেতনা সংযোজন করা হচ্ছে। এটা সরাসরি আকাশ থেকে তাদের জানানো হচ্ছে। মহান আল্লাহর দাড়িপাল্লায় মর্যাদার একমাত্র মান হিসেবে এই তাকওয়া-পরহেযগারীই একমাত্র স্বীকৃত ৷ ৮০ সূরা আবাসা

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।