যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাটির তৃতীয় অংশে মানুষের অন্তর্দৃষ্টিকে তার দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্তি এমন কিছু জিনিষের দিকে ফেরানো হয়েছে যেগুলোর সাথে তার সার্বক্ষনিক সর্ম্পক বিদ্যমান সেগুলো হচ্ছে তার ও তার পশুর খাদ্যদ্রব্য । আরো মনোযোগ আকর্ষণ করা হয়েছে ওই সকল জিনিসের দিকে যেগুলো চেষ্টাসাধ্য করলে অর্জন করা যায়, যেগুলো তার ভাগ্যে নির্ধারিত রয়েছে, যার ফলে সে ক্রমোর্বতির পথে এগিয়ে যায়। এরশাদ হচ্ছে- “মানুষের (অন্তর্দৃষ্টি দিয়ে) তাকানো উচিত তার খাদ্যদ্রব্যের দিকে। অবশ্যই আমি প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করিয়েছি, তারপর ফাটিয়ে চৌচির করে দিয়েছি যমীনকে, অতপর তার থেকে বের করেছি খাদ্যশস্য, আংগুর ও শাকসবজি । আরও বের করেছি বিভিন্ন ফলমূল ৷ যেমন যায়তুন ও খেজুর, ঘন সন্নিবেশিত পত্রপল্পবে সজ্জিত বাগবাগিচা, আরও বনু প্রকারের ফল ও তুণলতা, যা তোমাদের ও তোমাদের গবাদিপশুর ভোগের বস্তু’ । সূরাটির সমাপ্তি পর্যায়ে কেয়ামতের বিকট চিৎকারধ্বনি সম্পর্ককে আলোচনা এসেছে। যেদিন সেই মহাবিপজ্জনক দিন তার ভয়াল মূর্তি নিয়ে হাযির হবে, সেদিনকার ওই দৃশ্যের ভয়াবহতা আলোচ্য অংশে বিবৃত শব্দগুলোর মাধ্যমে যেন ঠিক সেইভাবে মূর্ত হয়ে উঠেছে, সেদিনকা মানুষের অবস্থা এমন হবে থেকে একমাত্র নিজেকে বাচাতেই ব্যস্ত হয়ে যাবে এবং বাকী সবকিছু থেকে গাফেল হয়ে যাবে। নিদারুণ সে কষ্টের ছাপ লেগে থাকবে অনেকের চেহারায় । এরশাদ হচ্ছে- ‘যখন এসে যাবে সেই বিকট চিৎকারধ্বনি, সেদিন মানুষ তার ভাই থেকে পালাতে থাকবে, মা থেকে, বাপ থেকে, তার স্ত্রী ও সন্তান থেকেও। প্রত্যেক ব্যক্তির সেদিন এমন এক কঠিন অবস্থা হবে, যা তাকে অন্য সবকিছু ভুলে যেতে বাধ্য করবে। কিছু চেহারা থাকবে সেদিন শুত্র-সমুজ্জবল, হাস্যোত্তাসিত, সুসংবাদের আনন্দে মাতোয়ারা । আবার কিছু চেহারা থাকবে সেদিন কালিমালিপ্ত ও ধূলোমলিন ৷ এরাই হবে তারা, যারা ছিলো অকৃতজ্ঞ ও সৃত্যকে অস্বীকারকারী চরম পাপাচারী’। তাফসীর আলোচ্য সূরার বিভিন্ন অংশে ও আয়াতগুলোতে পরপর বর্ণিত কথাগুলো পাঠকের মনে ভীষণভাবে দাগ কেটে যায়। এর মধ্যে প্রদত্ত সংবাদগুলো ও বর্ণনাভংগি এতো বেশী শক্তিশালী যে, কোনো মানব হৃদয়ই এতে বিগলিত না হয়ে পারে না। এখন আমরা এ সূরাটির এমন কিছু বিষয় তুলে ধরতে চাই, যা অত্যন্ত গভীরভাবে মনের ওপর রেখাপাত করে। যদিও প্রথম নযর ও ভাসাভাসা দৃষ্টিতে তা ধরা পড়ে না । এরশাদ হচ্ছে- ‘ভ্রুকুঞ্চিত করলো ও মুখ ফিরিয়ে নিলো সে উপদেশ গ্রহণ করবে আর সে উপদেশ তার কাজে লাগবে” অপরদিকে যে ব্যক্তি তোমার কথার কোনো গুরুত্বই দেয়নি তুমি তার দিকেই বেশী মনোযোগ দিলে অথচ তোমার ওপর মানুষকে পবিত্র করার দায়িত্ব অর্পন করা হয়নি। যে ব্যক্তি ভীত-বিহবল * | অবস্থায় তোমার কাছে দৌড়ে এসেছে, তুমি তার থেকে গাফেল হয়ে যাচ্ছো এবং তাকে অবহেলা করছো? তুমি হয়তো ভেবেছো যে, নেতাগোছের লোকটি ইসলাম গ্রহণ করলে ইস্লামের বিজয় হবে? না- তা কিছুতেই হবার নয়। এ তো এক যুক্তিপূর্ণ সদুপদেশ, যার ইচ্ছা এর থেকে শিক্ষা নিক! এ কথাগুলো একটি মর্যাদাবান কেতাবে লেখা রয়েছে। এ কেতাবের মরতবা হচ্ছে অতি উর্ধে । যাবতীয় সন্দেহ ও ভুল ভ্রান্তি থেকে এ কেতাব পবিত্র । ওই পাক সাফ লোকদের হাতেই এ কেতাব শোভা পায়, যারা সম্মানিত ও নেককার! www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।