যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

সংক্ষিপ্ত আনহ্লোচনা আখেরাত সংঘটিত হওয়ার বাস্তবতা সম্পর্কে ৩০ পারার অন্যান্য সুরার মধ্যে যেসব উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে, এ সূরাটিতেও অনুরূপ যথেষ্ট উদাহরণ রয়েছে। আখেরাতের আগমন যে অবশ্যন্তাবী, তা কতো ভয়ানক, তার দৃশ্যাবলী কতো কঠিন এবং এই পৃথিবীর পরিণতির জন্যে আখেরাত সংঘটিত হওয়ার গুরুত্ব কতো বেশী, তা এই সূরার ছত্রে ছত্রে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মহান স্রষ্টার সুনিপুণ তৈরী পৃথিবীর উপরিভাগ ও অভ্যন্তরভাগের প্রতিটি জিনিসে এর পরিণতির আভাসও এখানে ফুটে উঠেছে। তারপর এর বাসিন্দাদের যে আখেরাতে আল্লাহর দরবারে হাযির হয়ে হিসাব নিকাশের সন্মুখীন হতে হবে তার বহু যুক্তি এ সূরায় বর্ণিত হয়েছে। আখেরাতের বাস্তবতা সম্পর্কে মানব মনে প্রত্যয় জন্মানোর উদ্দেশ্যে প্রথমেই এক ভীষণ দৃশ্যের অবতারণা করা হয়েছে । অনুভূতির তীব্রতা বৃদ্ধির জন্যে এই ভীতিজনক বিস্ময়কর ও কঠিন অবস্থার বর্ণনার সাথে সাথে কতো দ্রুতগতিতে কেয়ামত সংঘটিত হবে সে বিষয়ে পাঠককে সচকিত করা হয়েছে। এ সূরাটিতে অত্যন্ত দৃঢ় ও সিদ্ধান্তকারী কিছু কথা আলোচনা করা হয়েছে। এতে বনু সূক্ষ্ম এবং হৃদয়গ্রাহী তথ্য, উপস্থাপনা বৈচিত্রের অনুপম দৃষ্টান্ত, আধ্যাত্মিক তত্ত্ব এবং অনুভূতিকে সূরাটির প্রথম অংশে ইসলামের প্রথম যুগের একটি বিশেষ ঘটনার বিবরণ দেয়া হয়েছে। একদিন নবী করীম (স.) কোরায়শ নেতাদের একটি দলকে ইসলাম গ্রহণের জন্যে দাওয়াত দিচ্ছিলেন। এমন সময়ে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম (রা.) সেখানে এসে হাযির হলেন। তিনি ছিলেন একজন দরিদ্র ও অন্ধ ব্যক্তি । রসূল (স.) তখন কয়েকজন নেতৃস্থানীয় লোকের সাথে যে আলোচনায় ব্যস্ত ছিলেন এ কথা তিনি জানতেন না । তাই তিনি এসে রসূল (স.)-কে অনুরোধ *| করলেন আল্লাহপ্রদত্ত শিক্ষা থেকে তাকে কিছু শেখাতে ৷ এ সময় রসূলুল্লাহ (স.)-এর কাছে ব্যাপারটা একটু খারাপ লাগলো, তাই তিনি একটু বেজার হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তার পরপরই কঠোর ভাষায় তিরস্কার স্বরূপ কোরআনের এই সূরাটি নাযিল হলো । এই সূরাতে একটি মযবুত মুসলিম সমাজের বুনিয়াদ কিভাবে গড়ে ওঠে এবং ইসলামী দাওয়াতের মূলকথা ও প্রকৃতি কী- সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এরশাদ হচ্ছে- ভ্ৰুকুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিলো এই কারণে যে, একজন অন্ধ ব্যক্তি এসেছে। তুমি (আয়াত-১-১৫) এ সূরার দ্বিতীয় পর্যায়ে আলোচনা করা হয়েছে ওই মহামূল্যবান কেতাবের প্রতি মানুষের অস্বীকৃতি ও আল্লাহর প্রতি লজ্জাকর অকৃতজ্ঞতা প্রকাশ সম্পর্কে । আল্লাহ রাববুল আলামীন তাকে স্মরণ করাচ্ছেন কিভাবে সে অস্তিত্ব পেলো, কিভাবেই বা তার জন্োর সূচনা হলো, আর কেমন করেই বা আজ তার জীবন সহজ-সুন্দর হলো । আর পরিশেষে মৃত্যুর পর তার রবের কাছে হাশরের ময়দানে সে হাযির হবে, এতদসত্তেও কেমন করে আজ তার রবের হুকুম অনান্য করার দুঃসাহস দেখাচ্ছে, ‘ধ্বংস হোক (অপরিণামদর্শী) মানুষ, কী নিদারুণ অকৃতজ্ঞ সে! জানো কোন জিনিস দিয়ে তাকে তিনি সৃষ্টি করেছেন? একবিন্দু শুক্র থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। তারপর এক নির্দিষ্ট পরিমাপ মতো তার গঠন কাজ সম্পন্ন করেছেন। এরপর তার জীবন যাপনের পথকে সহজ করে দিয়েছেন । পরবর্তীকালে তাকে মৃত্যু দান করে কবরস্থ করার ব্যবস্থা করেছেন। এরপর যখন তিনি চাইবেন তাকে হাযির করবেন হাশরের ময়দানে । এতদসত্তেও কিছুতেই সে বিবেকের ডাকে সাড়া দিচ্ছে না এবং যে নির্দেশ তাকে দেয়া হয়েছে তা পালন করছে না৷ যিলাল ২২তম ৪ (খ) Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।