(বলছে), ‘কখন এটা সংঘটিত হবে?’ জবাবে বলা হয়েছে, ওই বিষয় বলার সাথে তোমার কী সম্পর্ক অর্থাৎ এ বিষয়টি জানানো তো তোমার কাজ নয় । অত্যন্ত গুরুগন্তীরভাবে ও সন্তুমের সাথে জবাব দেয়া হয়েছে। এভাবে জবাব দেয়ার কারণে বুঝা যাচ্ছে যে, কেয়ামতের ওই মহা গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাওয়া এক চরম বেওকুফী এবং দুঃখজনক ব্যাপার । একমাত্র নির্বোধ লোকেরাই এ ধরনের প্রশ্ব করতে পারে। মহানবী (স.)-কেই জিজ্ঞাসা করা হয়েছে, ওই সুনির্দিষ্ট সময়ের সাথে তোমার কিসের সম্পর্ক? কেয়ামতের ব্যাপারটা তো এতোই গুরুত্বপূর্ণ যে, তোমার পক্ষে বা অন্য কারো পক্ষে তার সুনির্দিষ্ট সময় জানতে চাওয়া উচিত নয়। এ ব্যাপারটি শুধু আল্লাহ তায়ালাই জানেন, আর কারো জ্ঞানের পরিধির মধ্যে এটা আসা সম্ভব নয়। এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান তো তোমার রব আল্লাহর কাছেই রয়েছে। তিনি নিজেই সবকিছুর মালিক । নবী করীম (স.)-এর দায়িত্ব কর্তব্যের সীমারেখা সম্পর্কে জানিয়ে দেয়া হচ্ছে এবং স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, এই সীমা অতিক্রম করা তার উচিত নয় এবং তার প্রয়োজনও নেই । এরশাদ হচ্ছে, তোমার দায়িত্ব শুধু তাদেরকে সতর্ক করা, যারা একে ভয় করে। তাদেরকেই তার সতর্ক করতে হবে যারা এ সতর্কীকরণকে ভালো মনে গ্রহণ করে এবং উপকৃত হয়। এই সকল ব্যক্তিই কেয়ামত অনুষ্ঠিত হওয়ার কথাকে সত্য বলে বুঝবে এবং এর পরিণতিকে ভয় করবে৷ তারাই নির্দিষ্ট সময়ে এর আগমন অবশ্যম্ভাবী বলে বিশ্বাস করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। মানুষের সূক্ষ্ম অনুভূতিতে কেয়ামতের বর্ণনা যে গভীর প্রভাব ফেলে এবং রোজ হাশরের স্থায়িত্বের সাথে বর্তমান জীবনের সময়কালের যে তুলনা তারা করে, এগুলোর মাধ্যমেই তারা এ দিনের বিভীষিকা ও ভয়াবহতার ব্যাখ্যা বুঝতে 'পারে। এরশাদ হচ্ছে- ‘যে দিন তারা সেই (ভয়াবহ) দিনটি দেখবে, সেই দিনই তাদের কাছে মনে হবে যে, দুনিয়ায় তারা একটি মাত্র সন্ধ্যা বা একটিমাত্র সকাল কাটিয়েছিলো।' ওই দিনের ভয়ানক দৃশ্য মানুষের অন্তরকে এমনভাবে হতবিহবল করে ফেলবে যে, পার্থিব জীবনের সকল আনন্দ অভিলাষ ও সুখসম্পদের ভোগবিলাস সব কিছু মনে হবে যেন একটিমাত্র সন্ধ্যা বা একটিমাত্র সকালের স্থিতিকাল । জগতের শত শত বছরের উত্থান পতন ও বিবর্তন সবই এক সকাল সন্ধ্যার সময়কাল থেকে বেশী সেদিন মনে হবে না। সবকিছুই যেন সংকুচিত হয়ে যাবে এবং পৃথিবীতে ঝগড়া-ঝাটি, মারামারি কাটাকাটি করে একে অপরের অধিকারে হস্তক্ষেপ করে, মানুষকে কষ্ট দিয়ে এবং নানাপ্রকার অপরাধ করে যে আরামের জীবন সে গড়তে চেয়েছিলো, তার সবকিছু সেদিন অতি তুচ্ছ বিষয় হয়ে যাবে । আজ, তাই তাকে স্বরণ করানো হচ্ছে, সাবধান হয়ে যাও, সময় থাকতেই সতর্ক হও এবং অবশ্যম্ভাবী সেই মহা ভয়ংকর দিনের জন্যে উপযুক্ত পাথেয় সঞ্চয় করো । দুনিয়ার এই ক্ষয়িষ্ণু ভোগ বিলাসের জন্যে আখেরাতের ওই চিরস্থায়ী আবাসস্থলকে যদি বিম্নিত করো তাহলে এর মতো বেওকুফী ও ধৃষ্টতা আর কিছুই হবে না নবীর মুখনিসৃত বাণীর প্রতি খেয়াল করো, চিন্তা-ভাবনা করো এবং সময় থাকতেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আখেরাতের যেন্দেগীর প্রাপ্যকে নিশ্চিত করার চেষ্টা করো, তবেই তুমি আল্লাহ তায়ালার মেহেরবানী লাভে ধন্য হবে বলে আশা করা যেতে পারে। www.botikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।