যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হা, প্রকৃতপক্ষে সেই-ই মানুষ যে এইভাবে মনকে দমন করেছে, এইভাবে সার্বক্ষণিক জেহাদে লিপ্ত হয়েছে এবং এভাবে নিজের মর্যাদাকে উচুতে তুলেছে। সে তো মানুষই নয়, যে তার নফসকে তার খুশীমত চলার জন্যে ছেড়ে দিয়েছে। একটা সহজাত চাহিদা ও তুচ্ছ আকর্ষণের বস্তু লাভের জন্যে তার কৃপ্রবৃত্তির কাছে নতি স্বীকার করেছে। নিসন্দেহে এটা সত্য যে, আল্লাহ তায়ালা মানুষকে যেমন আবেগ-অনুভূতি ও বিশেষ বিশেষ চাহিদা দিয়েছেন, তেমনি দিয়েছেন তাকে আত্মনিয়ন্ত্রণ এবং নিজেকে শৃংখলায় রাখার মতো মানসিক শক্তি, আর যখন সে এই শক্তির সদ্ব্যবহার করে এবং নফসের সাথে নিরন্তর সংগ্রামে বিজয়ী হয়ে মানবতার উচ্চতম শিখরে নিজেকে উন্নীত করে, তখন তার জন্যে বিনিময় হিসেবে নির্ধারণ করে রেখেছেন চিরস্থায়ী বাসস্থান জান্নাত । মানুষকে দু'টি বিষয়ের ক্ষমতা দেয়া হয়েছে, যা আল্লাহর তরফ থেকে তাকে প্রদত্ত সম্মানের এক সমুজ্জ্বল প্রতীক । তার একটি হলো নফসের খাহেশ ও লোভ লালসাকে দমন করার ক্ষমতা, যার মাধ্যমে সে আল্লাহর কাছে নিজের মান মর্যাদা উন্নীত করে। যখন সে নিজের কৃপ্রবৃত্তির বিরুদ্ধে সংখামে জয়ী হয় তখন সে দেখতে পায় যে সীমাহীন চাহিদা ও লোভ-লালসা তাকে আর পীড়া দিতে পারছে না বরং এক নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ উপায়ে তার চাহিদাগুলোকে সে কাজে লাগাতে পারবে। এটাই তো প্রকৃতপক্ষে তার স্বাধীনতার দাবী । অপরদিকে নফসের চাহিদার কাছে নিজেকে সমর্পণ করা, মন যা চায় তাই-ই করতে থাকা এটাই পাশবিক চাহিদা, এটাই তথাকথিত স্বাধীনতা । এখানে এসেই সে নফসের কাছে পরাভূত হয় এবং নফসের খাহেশের দাসত্ব করতে গিয়ে তার মানবতার হয় চরম পরাজয় ৷ এ স্বাধীনতা প্রকৃত ক্ষমতা নয়। হতে পারে না এটা সত্যিকারে কোনো ক্ষমতা বরং ক্ষমতার নামে এটা হচ্ছে মানবতার চরম গ্লানি । এর দ্বারা মনুষ্যত্ব থেকে সে অনেক দূরে চলে যায় । আল্লাহর কাছে যারা সম্মানিত আল্লাহর কাছে তারাই প্রথম শ্রেণীর মানুষ যারা নিজেদের মর্যাদা উন্নত করেছে এবং পরবর্তীকালের স্থায়ী বসবাসের স্থান জান্নাতের সুন্দর ও মধুময় জীবনের জন্যে প্রস্তুত করেছে। অপরদিকে সেখানে পাপিষ্ঠরা বঞ্চিত হবে এবং তাদেরকে নিক্ষেপ করা হবে এমন স্থানে যেখানে লেলিহান আগুনকে সারাক্ষণ প্রভূলিত রাখা হবে। তার জ্বালানি হবে এই পাপাচারী শ্রেণীর মানুষ এবং পাথর । ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী উভয় শ্রেণীর জন্যে এটিই হচ্ছে স্বাভাবিক পরিণতি, যার ভিত্তিতে প্রত্যেককে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়া যায়। অবশেষে সূরাটির পরিসমাপ্তিতে যে বর্ণনা এসেছে তাতে এক তীব্র ভীতিজনক অনুভূতি পয়দা হয়। এরশাদ হচ্ছে, ‘ওরা তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে, (বলছে) কবে তা সংঘটিত হবে? এর সংঘটিত হওয়ার নির্দিষ্ট সময়ের সাথে তোমার কী সম্পর্ক? এর জ্ঞান তো একমাত্র তোমার প্রতিপাল জ্ঞানভান্ডারে সীমাবদ্ধ (অর্থাৎ একমাত্র তিনি ব্যতীত আর কেউ সে সম্পর্কে কিছুই জানেন না) । তুমি তো শুধুমাত্র সতর্ককারী সে ব্যক্তির জন্যে, যে একে ভয় করে। যখন তারা ওই (কেয়ামতের) অবস্থা স্বচক্ষে দেখবে, তখন তাদের কাছে মনে হবে যে (পৃথিবীর বুকে) একটি মাত্র সন্ধ্যা অথবা একটি মাত্র সকাল তারা কাটিয়েছে। যতোবারই এই কঠিন হৃদয়ের মোশরেকরা কেয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা ও বিবরণ জেনেছে এবং হিসাব গ্রহণ করার পর তাদের পুরস্কার বা শাস্তির সতর্কবাণীর কথা শুনেছে ততোবারই তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে এর নির্দিষ্ট সময় সম্পর্কে জিজ্ঞাসা করেছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।