যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

অপরদিকে যে ব্যক্তি আল্লাহর দরবারে হাযির হতে হবে বলে ভয় করেছে এবং মনকে তার লাগামছাড়া চাহিদা মেটানো থেকে ঠেকিয়ে রেখেছে, নিশ্চয়ই জান্নাত হবে তার চিরস্থায়ী ঠিকানা চিরকালীন বাসস্থান। ' | পাপ খেকে বাচার উপায় আসলে আল্লাহর দরবারে হাযির হওয়ার চিন্তা যার মধ্যে আছে এবং যার মনে আল্লাহর ভয় আছে সে গুনাহের কাজে অগ্রসর হতে পারে না। কোনো সময়ে মানবীয় দুর্বলতার কারণে অগ্রসর হলেও আল্লাহ্‌ তায়ালার ভয় তাকে অনুতপ্ত হতে, এন্তেগফার ও তাওবা করতে উদ্বুদ্ধ করে যার কারণে সে আনুগত্যের গন্ডীর মধ্যে পুনরায় ফিরে আসে। নফসের খাহেশকে নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে আনুগত্যের বৃত্তের মধ্যে মূল কেন্দ্রবিন্দু । কুপ্রবৃত্তি বা লাগামছাড়া চাহিদা হচ্ছে যে কোনো অন্যায়, বিদ্রোহাত্বক কাজ ও সীমালংঘনের প্রধান কারণ । এটাই সব সর্বনাশের মূল ও যাবতীয় অন্যায়ের উৎস । যে কোনো অন্যায় কাজে অগ্রসর হওয়ার পূর্বে মানুষের অস্তরে এর জন্যে প্রবল একটা চাহিদা সৃষ্টি হয়। এরপর অজ্ঞতা ও ভুলে যাওয়ার স্বভাব (যা অনেকের মধ্যে বর্তমান আছে) ওই চাহিদারূপ ব্যধি নিরাময়ে সহায়তা করে অথবা নিজের অজানা অবস্থায় কোনো দিকে মন ঝুঁকে পড়লে তাকে ফেরানো যায়; কিন্তু জেনে বুঝে কেউ কোনো অন্যায়ের প্রতি ধাবিত হলে সেটা যে কোনো ব্যক্তির জন্যে এমন এক বিপদ হয়ে দাড়ায় যে, তা সংশোধন করা বড়োই কঠিন । অপরাধ থেকে ফিরে আসার জন্যে তাকে দীর্ঘ সময় ধরে কঠিন চেষ্টা সাধনার প্রয়োজন হয়। আল্লাহ তায়ালার ভয় নফসের কঠিন খাহেশকে দমন করার জন্যে এক মযবুত ঢাল বা বর্ম হিসেবে কাজ করে। এই আল্লাহভীতি ব্যতীত অন্য কোনো জিনিস কদাচিত মানুষকে নফসের বাধনছাড়া চাহিদাকে রুখতে পারে। এই জন্যেই আল্লাহ তায়ালা একই আয়াতে দুটি অবস্থার | আকর্ষণ ও পরিণতি সম্পর্কে জানিয়েছেন যিনি এ বিষয়ে কথা বলছেন তিনি মহান সষ্টা আল্লাহ তায়ালা । তিনিই মন (নফস)কে সৃষ্টি করেছেন। তিনি ভালো করেই জানেন মনের এ ব্যধি সম্পর্কে এবং এর কার্যকর ওষুধ তারই জানা আছে। এ ব্যাধি কোন গোপন পথে অনুপ্রবেশ করে, সে তো একমাত্র তারই জানার কথা এবং কোনভাবে তাকে প্রতিরোধ করা যাবে তাও তিনিই ভাল জানেন। মহান আল্লাহ তায়ালা এতো নিষ্ঠুর নন যে, মনের মধ্যে কোনো মন্দ ভাবের উদয় হবে আর অমনি তিনি তাকে দায়ী করবেন ও পাকড়াও করবেন। কারণ তিনি তো নিজেই জানেন যে, এটা মানুষের এক স্বাভাবিক প্রবণতা একে নির্মূল করা তার সাধ্যের বাইরে এবং তিনি নির্দেশ দিয়েছেন একে নিয়ন্ত্রণ করতে, দমন করতে এবং লাগাম কষতে আর আল্লাহর ভয় মনের মধ্যে রেখে তার কাছে সাহায্য প্রার্থনা করতে । এ ভয় পয়দা হবে সর্বশক্তিমান ও জব্বার কাহহার আল্লাহর দরবারে একদিন হাযির হতে হবে এই অনুভূতি থেকে । তার নির্দেশের জন্যে তাকে নিজ নফসের বিরুদ্ধে ভীষণ সংখামে নামতে হবে, যার বিনিময়ে সে চিরস্থায়ী জারনাত পাবে। এরশাদ হচ্ছে, ‘অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা । এই আশ্বাসবাণী এ জন্যেই আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে যে, তিনি জানেন যে এ সংগ্রাম কতো কঠিন। তাই সভ্য, ভদ্র ও মযবুত হৃদয়ের এই সকল ব্যক্তিকে তিনি অত্যন্ত উঁচু মর্যাদায় সমাসীন করবেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।