অবশ্যই দুনিয়ার জীবন এক আনন্দময় অবস্থা এবং আরামদায়ক জীবন যা সংক্ষিপ্ত এবং এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মানুষকে দেয়া হয়েছে। মহাবিশ্ব ও মানব জীবনের সাথে সঙ্গতি রেখে সৃষ্টির যে মহা পরিকল্পনা তৈরী করা হয়েছে সেই অনুযায়ী প্রত্যেক মানুষের স্থিতিকাল নির্ধারিত হয়েছে। কিন্তু এটা এক মজার জীবন, যা এক নির্দিষ্ট সময় শেষে খতম হয়ে যাবে। তারপর যখন সেই মহাপ্রলয় আসবে, তখন তা সব কিছুকে লন্ডভন্ড করে দেবে এবং সব কিছুকে হতবুদ্ধি করে দেবে, পরিসমাপ্তি ঘটবে সীমাবদ্ধ আনন্দ অভিলাষের ৷ দুনিয়ার চলমান জীবনের এই গতি স্তন্ধ হয়ে যাবে। সমগ্র বিশ্ব, এর মযবুত আকাশ, প্রশস্ত পৃথিবী, দৃঢ়ভাবে প্রোথিত পর্বতমালা, জীবস্ত প্রাণী এবং সকল জীবজগত ও জড় পদার্থ সব কিছু কিংকৰ্তব্যবিমূঢ় হয়ে পড়বে এবং দিকবিদিক ছুটোছুটি করতে থাকবে । এটা হবে সকল বিপদের বড়ো বিপদ । এই সময়ে মানুষ স্মরণ করবে তার অতীত জীবনের সকল কৃতকর্মকে ৷ মানব জীবনে করা সকল কাজকর্মের সংরক্ষিত রেকর্ড সে সামনে দেখতে পাবে, যেগুলোকে সে জীবদ্দশায় সুখ-শান্তিতে মেতে থাকাকালে খেয়াল করতে পারেনি এবং ভোগবিলাসের দ্রব্যসামগ্রী এই দিনের স্মরণ থেকে তাকে ভুলিয়ে রেখেছিলো। কিন্তু সময় হারিয়ে এই স্মরণ সেদিন আর কোনো কাজে লাগবে না শুধু দুঃখ ও আফসোস এবং কোন আযাব ও বিপদ সামনে রয়েছে সেই চিন্তাই তার গোটা সত্ব্বাকে আচ্ছন্ন করে ফেলবে সেদিন বাস্তবে প্রকাশ করা হবে জাহান্নামকে সেই ব্যক্তির সামনে এবং সে তা স্বচক্ষে দেখতে পাবে। সেদিন জাহান্নাম উন্ক্ত হয়ে সকল চোখওয়ালাদের সামনে হাযির হয়ে যাবে। ‘বুররেঝাত' শব্দটি এক বিশেষ শক্তিপূর্ণ শব্দ অর্থাৎ শব্দটি যেন কঠিন এক দৃশ্য তুলে ধরে। অর্থাৎ এ শব্দটি শোনার সাথে সাথে যেন এক কঠিন অবস্থা সামনে ভেসে উঠতে চায়, তেমনই শব্দটির সুরের মধ্যে কঠোরতার এক ঝংকার ফুটে ওঠে পরিণতি ও গন্তব্যস্থল বিভিন্ন হওয়ার কারণে সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে এবং প্রত্যেক ব্যক্তির পূর্ব জীবনের মূল লক্ষ্য সেদিন সব প্রকাশ হয়ে পড়বে। সুতরাং যে বিদ্রোহ করেছিলো ও দুনিয়ার জীবনকে বড়ো করে দেখেছিলো তার জন্যে জাহান্নামই হবে ঠিকানা । চিরস্থায়ী আবাসস্থল । ‘তুগইয়ান’ (বিদ্রোহ বা সীমালংঘন) বলতে ওই ব্যক্তির কাজকে বুঝায় যে সত্য ও সঠিক পথ থেকে সরে দাড়ায় । রাজা বাদশাহ বা স্বৈরাচারী শাসকের ক্ষমতাদ্পী দাপট থেকে বিদ্রোহী শব্দটির মধ্যে আরও কঠিন অর্থ বুঝা যায়। এতে সত্য সঠিক পথকে সর্বতোভাবে পরিহার করা বুঝায়, আর বিদ্রোহী বলতে বুঝায় প্রত্যেক ওই ব্যক্তিকে যে দুনিয়ার জীবনকে অধিক গুরুত্ব দেয় । সে আখেরাতের বিনিময়ে দুনিয়াকেই গ্রহণ করে এবং সেই অনুযায়ী ধন সম্পদ অর্জনে আমরণ চেষ্টা সাধনা করে চলে । এ ধরনের লোকেরা আখেরাতের ভালোমন্দের কোনো পরোয়াই করে না, আর আখেরাতের গুরুত্বের অর্থ হচ্ছে মানুষের নিজ যুক্তি বুদ্ধি ও বিবেক অনুসারে প্রতিটি জিনিসের মূল্যায়ন, সুতরাং যে আখেরাতের হিসেবকে উপেক্ষা করবে অথবা তার ওপর দুনিয়ার জীবনকে বড়ো করে দেখে, সে নিজ হাতে জীবনের সঠিক মূল্যবোধকে গলা টিপে হত্যা করে। সে প্রকৃতপক্ষে জ্ঞান বোধশক্তি ও সঠিকভাবে জীবন পরিচালনার নিয়মনীতিকে উপক্ষো করলো এবং সে অহংকারী বিদ্রোহী ও সীমালংঘনকারী হয়ে গেলো । এমন ব্যক্তির জন্যে জাহান্নামই হবে শেষ পরিণতি অর্থাৎ উন্ক্ত জাহান্নাম যা তার সর্বগ্বাসী ভয়াল মূর্তি নিয়ে দ্রুতগতিতে ওই বিদ্রোহীর কাছে এসে যাবে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।