খুঁজে পায় এবং যার মধ্যে মানুষের বংশধারা বৃদ্ধি ও বিস্তার সম্ভব প্রতিটি আয়তনসম্পন্ন সৃষ্টির বাস করার জন্যে উপযোগী জায়গা প্রয়োজন । যে কোনো গ্রহে মানুষ বাস করতে পারে যদি সেখানে তার বাস করার মতো উপযোগী কিছু ব্যবস্থা থাকে 0) যেমন মহাশূন্যে তারার চতুল্পার্শে যে গ্রহগুলো থাকে সেগুলোকে ওই তারকারা নিজ নিজ আকর্ষণে নিজেদের দিকে টেনে রাখে যাতে করে সেগুলো ছিটকে অন্যত্র চলে না যায়। এই নির্দিষ্ট জ্যোতিষ্ক থেকে পরিমাপ মতো এক নির্দিষ্ট দূরত্বে পৃথিবীর অবস্থান ৷ বেশী কাছে থাকলে তা গলে | যাবে, আর বেশী দূরে চলে গেলে জমে তা বরফ হয়ে যাবে, যেখানে কোনো প্রাণীর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। আবার সেখানে এমন কিছু উপাদান থাকতে হবে যা খেয়ে এবং ব্যবহার করে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে। আবার এ গ্রহের অবস্থানটাও এমন হতে হবে যে এই শর্তগুলোর সব কটা তার মধ্যে বর্তমান থাকবে কারণ জীবনধারনের জন্যে ওইসব এক সাথে প্রয়োজন। এণগ্ডলো ছাড়া মানুষের পক্ষে বেচে থাকা সম্ভব বলে আজ পর্যন্ত জানা যায়নি। এ শর্তগুলোর সব ক'টি একমাত্র পৃথিবীর মধ্যেই বর্তমান আছে। এই মহাবিশ্বের বিস্তারিত নির্মাণ পরিকল্পনা তৈরী করা এবং এর মধ্যে মানুষকে বিশেষ মর্যাদা দান করা এমন একটি বিষয় যা হৃদয় ও স্বাভাবিক বুদ্ধিবৃত্তিকে আখেরাত সংঘটিত হওয়ার বাস্তবতা সম্পর্কে জানায় এবং হিসাব গ্রহণ করে প্রতিদান দেয়া সম্পর্কে ওয়াকেফহাল করে ও প্রশান্ত মনে তা মেনে নিতেও উদ্বুদ্ধ করে। বিশ্ব সৃষ্টি ও মানব সৃষ্টির সূচনা সম্পর্কে যদি কেউ এমন উদ্ভট চিন্তা করে যে, কোনোদিন এর পরিসমাপ্তি ঘটবে না, ভালোসমন্দ যে যাই-ই করুক, তার কোনো প্রতিদান দেয়া হবে না, অহংকারী ও অন্যায়কারী যুলুমবাজ লোকেরা অবলীলাক্রমে নাজাত পেয়ে যাবে এবং নেক, ইনসাফকারী ও হক পথের পথিকরা কোনো প্রতিদান পাবে না, নশ্বর এ ধরার বুকে মানুষের সংক্ষিপ্ত জীবনের মধ্যে সব কিছুর পরিসমাপ্তি ঘটে যাবে, তাহলে তা হবে অনুমান প্রকৃতির সব কিছুর মধ্যে বিরাজমান নিয়মনীতির সম্পূর্ণ পরিপন্থা। এই কারণে আলোচ্য সুরার এই অংশে যে সত্যটি তুলে ধরা হয়েছে তা আখেরাতের বাস্তবতা সম্পর্কে ওয়াকেফহাল করার জন্যে অন্তর ও বুদ্ধিতে বিপুল পরিমাণে সাড়া জাগায়। কেয়ামতের তখন্ডচিত্র আলোচনার শেষাংশে মহাপ্রলয় কখন কোথায় ঘটবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এরশাদ হচ্ছে- ‘তারপর যখন সেই মহাপ্রলয় সংঘটিত হবে সেই দিন মানুষ স্মরণ করবে তার কৃতকর্মকে এবং সেদিন জাহান্নামকে এমনভাবে তার সামনে তুলে ধরা হবে যে, সে তা নিজ চোখে দেখতে পাবে । অতএব, যে বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে বড়ো করে দেখেছে, নিশ্চয়ই জাহান্নাম হবে তার ঠিকানা এবং যে তার রবের সামনে গিয়ে দাড়াতে হবে বলে ভয় করেছে এবং মনকে তার স্বাধীন ইচ্ছামত চলা থেকে বিরত রেখেছে নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা । &) ইদানীং অবশ্য চাদ ও মংগলগ্রহে পানির অস্তিত্ব রয়েছে বলে বিজ্ঞানীরা কিছু প্রমানাদী পেয়েছেন। কে জানে ভবিষ্যতে হয়তো অন্যান্য গহ উপগ্ৰহেও পানির অস্তিত্ব আবিষ্কৃত হবে, আর পারিনর সাথে যেহেতু জীবনের সম্পর্ক রয়েছে তাই অন্য কোথাও যদিংজীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তাতেও আশ্চর্য্যয়িত হবার কিছু থাকবে না। আল্লাহ তায়ালার কুদরত অনস্ত অসীম ।-সম্পাদক www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।