যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এসব কিছুর ব্যবস্থা হয়েছে আকাশ সৃষ্টি, রাতের অন্ধকার নেমে আসা এবং দিনের আলোর আগমনের ওপর । জ্যোতির্বিদ্যার আবিষ্কৃত অতি সাম্প্রতিক তত্ত্ব ও তথ্য কোরআনের এ বর্ণনাকে সমর্থন করে জানিয়েছে যে, পৃথিবী সমতল ও বিস্তৃত হওয়ার পূর্বে এর রাত ও দিনসহ কোটি কোটি বছর ধরে এটা তার কক্ষপথে আবর্তন করছিলো। তারপর এক সময়ে এ পৃথিবীকে গাছপালা জন্মানোর উপযোগী তাপমাত্রায় নামিয়ে আনা হয় কিন্তু তখনও পৃথিবী বর্তমানের আকৃতি লাভ করেনি এবং এতে পাহাড় পর্বত, উপত্যকা ও সমভূমির উৎপত্তি হয়নি । কোরআন ঘোষণা করছে যে, এসব উৎপত্তি তোমাদের ও তোমাদের গবাদিপশুর ফায়দার জন্যে । এই বর্ণনা দ্বারা মানুষকে স্বরণ করানো হচ্ছে যে, তার জীবনধারণ ও প্রয়োজন মেটানোর জন্যে আল্লাহর পরিকল্পনা কতো পূর্ণাংগ ও কতো ব্যাপক । আকাশের এই আকৃতি লাভ হঠাৎ করে হয়ে যায়নি, প্রয়োজনীয় সকল উপকরণে ভরা সাজানো গোছানো এই পৃথিবী কোনো আকস্মিক ঘটনা নয়। খলীফা হিসেবে মানুষের অস্তিত্বের ব্যাপারটিকে সামনে রেখেই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেকগুলো উপায় উপাদানের ওপর মানুষের অস্তিত্ব ও অগ্রগতি নির্ভর করে যা সাধারণভাবে বিশ্বের সবকিছুর মধ্যে বিরাজ করে আর বিশেষভাবে তা নির্ভর করে সৌরজগতের আবর্তনের ওপর । আরও নির্দিষ্ট করে বলতে গেলে হয় তা নির্ভর করে পৃথিবীর নিজস্ব অবস্থার ওপর ৷ অবশ্য এককভাবে এর কোনোটাই ক্রিয়াশীল নয়। এগুলোর সবকিছু পারস্পরিক পূর্ণ সহযোগিতা ও সহকরৰ্মের মাধ্যমে আল্লাহর গৃহিত পরিকল্পনাকে এগিয়ে নিয়ে চলেছে। এ বিষয়ে কোরআনের বর্ণনাভংগী হচ্ছে সংক্ষিপ্ত ও মূল সত্যকে বুঝার লক্ষ্যে ইংগিতবাহী ও বিভিন্ন জিনিসের উদাহরণ দ্বারা বোধোদয়ের জন্যে এক কার্যকর প্রচেষ্টা । এই লক্ষ্যে আকাশের নিৰ্মাণশৈলী, রাতকে ঢেকে ফেলার বিবরণ, দিনের আলোর প্রকাশ, পৃথিবীর বিস্তার দান, তার থেকে পানি ও তৃণভূমির উন্মেষ এবং পবর্তমালাকে মযবুতভাবে প্রোথিত করার দৃষ্টান্তগুলোকে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এসব কিছু মানুষ ও গবাদিপশুর ফায়দার জন্যে । এ বর্ণনার মাধ্যমে বিশ্বের অনেক কিছুর এমন বিশদ পরিকল্পনা জানা যায়, যা সবাই বুঝতে পারে। সারা বিশ্বের সবকিছুর মধ্য দিয়ে এমন অনেক কিছুর বহিপ্রকাশ ঘটছে যা বুঝার জন্যে বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না । সাধারণ মানুষের প্রতিদিনের পরিচিত বুদ্ধিখাহ্য এই তথ্যাদি অতি প্রা. ল ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে করে সব যামানার সব এলাকার লোক তা সহজে বুঝতে পারে। এই সহজ সরল মহাসত্য জিনিসগুলোর বাইরে আরও অনেক জিনিস আছে যা সাধারণ মানুষের বুদ্ধির অগম্য । তা হচ্ছে এ বিশ্ব সৃষ্টি কোনো আকস্মিক ঘটনার পরিণতি হতে পারে না। সবকিছুর আশ্চর্যজনক সম্মিলনের মাঝে একই সুরের: ঝংকার কোনো আকস্মিক ঘটনা হতে পারে না। সবকিছুর মধ্যে পারস্পরিক মিল, অবিচ্ছেদ্য ও একসাথে চলার অভ্যাস বিশ্ব সৃষ্টির সূচনা থেকেই শুরু হয়েছে এবং তা সৌরজগত থেকে নিয়ে কোটি কোটি নক্ষত্রমন্ডলীর সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। নক্ষত্রমন্ডলী ও সৌরমন্ডল এবং সবগুলোর মধ্যে পৃথিবী এক বিশেষ স্থান দখল করে আছে যাকে মানুষের বসবাস ও জীবন ধারণোপযোগী করে গড়ে তোলা হয়েছে। এই প্রকৃতির অধিকারী দ্বিতীয় আর কোনো গ্রহ এমন নেই, যেখানে মানুষ নিশ্বাস ফেলতে পারে এবং সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে। আজ পর্যন্ত মানুষ অনুরূপ কোনো গ্রহের সন্ধান পায়নি । হাঁ, এটিই একমাত্র গ্রহ যা মানুষের বসবাসের সম্পূর্ণ উপযোগী । এ গ্রহটিকেই একমাত্র এমন উপকরণ দিয়ে তৈরী করা হয়েছে যার মধ্যে মানুষেরা বেঁচে থাকার মতো উপায় উপাদান www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।