যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন। খোলা চোখের সাধারণ দৃষ্টিতেও গ্রহ নক্ষত্রের এই সহযোগিতাপূর্ণ পরিভ্রমণ ধরা পড়ে। এই রহস্যপূর্ণ বিষয়টিই এই আয়াতের তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্য বিষয় । এই বিশাল সৃষ্টির মধ্যে যা কিছু বিরাজ করছে এবং যা কিছু যোগ হচ্ছে তার অতি সামান্যই মানুষের জ্ঞানে ধরা পড়েছে। যেটুকু তারা জেনেছে তাতেই তারা হয়রান হয়ে গেছে, নিসাড় হয়ে গেছে। তাদের চেতনা অবরুদ্ধ হয়ে গেছে এবং এক ভয়ংকর আতংক তাদের পেয়ে বসেছে। সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে এসব কর্মকান্ডের পেছনে যে যুক্তি বুদ্ধি কাজ করেছে তা নির্ণয় করতে মানুষ অক্ষম । অবশেষে মানুষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এক মহান পরাশক্তি এসব কিছুর পরিকল্পনা করেছেন এবং তিনি নিজেই এসব কিছু পরিচালনা করেছেন। এই পরম সত্যকে সে সকল মানুষও আজ মেনে নিয়েছে, যারা আদৌ কোনো ধর্ম মানে না। ‘তিনি এই রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং আলোকোজ্জ্বল করেছেন এর প্রথম দিবাভাগকে’ । এ আয়াতে যে আরবী শব্দগুলো ব্যবহার করা হয়েছে তার সুর ও অর্থের মধ্যে শক্তির ইংগিত পাওয়া যায় । যাতে স্পষ্ট বোঝা যায় যে, এসব কিছু এক মহা শক্তিমান সত্ত্বার কীর্তি । ‘আৱ ঢেকে দিয়েছেন (অন্ধকার দিয়ে) এর রাতকে’ । অর্থাৎ রাতকে অন্ধকার করেছেন, আর দিন থেকে বের করেছেন তার আলো, অর্থাৎ দিনকে আলোকময় করেছেন, কিন্তু একটি অবস্থার সাথে আর একটি অবস্থার সম্পর্ক বুঝানোর জন্যে যে উপযুক্ত আরবী শব্দ ব্যবহৃত হয়েছে, সেগুলোর ব্যাখ্যায় আরও অনেক কথা জানা যায়, যেগুলো এ আলোচনার সংগে সংগতিপূর্ণ । রাতের অন্ধকার ও তার পেছনে পেছনে দিনের আলো ফুটে ওঠা তো সবার সামনে আছে এবং এটা সবার বোধগম্য । একটির পর আর একটি আসছে এ জন্যে এ বিষয়ে তেমন কোনো গভীর চিন্তা আসতে চায় না। তাই কোরআন প্রতিটি হৃদয়ের তন্ত্রীতে এই আগমন ও প্রত্যাগমনের তাৎপর্য তুলে ধরেছে। চিন্তাশীল হৃদয়ে এ দৃশ্যাবলী প্রতিদিন চির নতুন এক মাধুর্য জাগায় । চেতনা তাজা হয়ে ওঠে এবং নতুন কর্মোদ্দীপনায় সজীব হয়। এই আবর্তনের ওপর প্রাকৃতিক নিয়মের নিয়ন্ত্রণ এতো সংক্ষিপ্ত ও অত্যাশ্চর্য যে, এ বিষয়ে মানুষের জ্ঞান বুদ্ধির সাথে সাথে হৃদয়ও মুগ্ধ আবেগে বিগলিত হয় । ‘এরপর তিনি যমীনকে বিছিয়ে দিয়েছেন, বের করেছেন এর থেকে পানি ও তৃণগুল্মলতায় ভরা চারণভূমি। আর তার পরে পাহাড় পর্বতকে (মযবুত করে) গেড়ে দিয়েছেন, যমীনকে বিছিয়ে দেয়া বলতে বুঝায় এর উপরিভাগকে সমতল করে দেয়া । যাতে করে এর উপরে চলাচল করা সহজ ও আরামদায়ক হয় আর যমীন সমান্তরাল হলে তা শাক সবজি ও তরিতরকারি উৎপাদনে ও ফসল চাষের উপযোগী হয়। অপরদিকে পাহাড় পর্বতকে গেড়ে দেয়ার দ্বারা এটা বুঝা যায় যে, মানুষের বাসোপযোগী করে পৃথিবীকে সাজানোর পর এর মধ্যে নির্দিষ্ট তাপমাত্রা দান করা হয়েছে, যাতে করে আল্লাহর বান্দারা আরামে জীবন ধারণ ও বসবাস করতে পারে। এরপর এই অবস্থার স্থিতিশীলতাকে টিকিয়ে রাখার মানসে প্রয়োজনমতো ছোটো বড়ো পাহাড় শ্রেণী গোটা পৃথিবীকে কোমরবন্ধের মতো বেঁধে রেখেছে। এগুলো থেকে বের করা হয়েছে স্বচ্ছ পানির ফোয়ারা, যার থেকে মানুষ ও গবাদি পশু তৃপ্তি সহকারে পান করে, ফসল ফলায় এবং নদ নদী প্রবাহিত হয়ে ভরে দেয় আবাদী ভূমিতে সবুজ শ্যামল গাছপালা ও তরুলতায় ৷ পর্বতমালার উপরিভাগ থেকে নেমে আসে যে প্রস্ববণ, তার প্রবাহ থেকে বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় এবং যার থেকে বৃষ্টি আকারে পানি নেমে এসে এক বিশেষ মাপ মতো মানুষকে তৃপণ্তিদান করে। তৃণলতা, গুল্ম, ফলমূল এবং তরিতরকারি উৎপন্ব করে ও এর চারণভূমিকে সুশোভিত করে। এর দ্বারা বিভিন্নভাবে মানুষ ও গবাদিপশু উপকৃত হয় এবং অন্যান্য জীব জস্তু কখনও সরাসরি এর থেকে খাদ্য পায় আবার কখনও অন্যের মাধ্যমে তাদের প্রয়োজন মেটায় । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।