যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্যই সে অবস্থার মধ্যে এক বিরাট শিক্ষা রয়েছে তাদের জন্যে, যারা ভয় করে চলতে চায়। অতএব, যে মানুষ তার রবকে চেনে ও ভয় করে, সে অবশ্যই ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা খৃহণ করবে আর যে ব্যক্তির অন্তরে তার ভয় নেই, সে শিক্ষা নেয়ার ব্যাপারে অন্তরের মধ্যে এক প্রবল বাধা অনুভব করবে, কোনো উপদেশ তার কাজে লাগবে না । অবশেষে তার নির্ধারিত শেষ পরিণতি উপস্থিত হবে এবং আল্লাহ তায়ালা তখন তাকে আখেরাতের আযাবে পাকড়াও করবেন এবং দুনিয়ার শাস্তিতেও । এটা চির সত্য কথা যে, প্রত্যেক ভাগ্যখেলার একটি বিশেষ পদ্ধতি আছে এবং সত্যিকারে তারাই শিক্ষা নিতে পারে যারা আল্লাহকে ভয় করে। পৃথিবীর বলদপীঁ, শক্তি মদোন্মত্ত ও অহংকারী ব্যক্তিদের ঘটনা পরিক্রমার পর একইভাবে ওই পুনক্রল্জ্দীবনের যোক্তিক বাস্তবতা প্রকৃতির যে সকল জিনিসের মাধ্যমে মহা শক্তিমান আল্লাহ তায়ালার শক্তির প্রকাশ ঘটেছে, যার রহস্য আজও মানুষ বুঝতে সক্ষম হয়নি, তার কোনো কোনোটির দিকে তাদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এরশাদ হচ্ছে, কঠিন? এই আকাশকে তৈরী করার পর তিনি তার ছাদকে সুউচ্চে তুললেন এবং তাকে সুবিন্যস্ত করলেন (যেভাবে সাজালে তা সুন্দর হয় ও মানুষের জন্যে উপকারী হতে পারে সেইভাবে তাকে সাজালেন)। আর রাতকে করলেন অন্ধকারাচ্ছন্ন এবং তার মধ্য থেকে সমুজ্জ্বল দিবাভাগের উন্মেষ ঘটালেন। এরপর (বিছানার মতো আরামদায়ক করে) যমীনকে.বিছিয়ে দিলেন। বের করলেন তার থেকে পানি ও চারণভূমি এবং মযবুত পাহাড় পর্বতগুলোকে গেড়ে দিলেন তার মধ্যে । এগুলো তোমাদের ও তোমাদের গবাদিপশুর জন্যে ফায়দার জিনিস এবং তোমাদেরকে জীবন ধারণ সামগ্রী হিসেবে এগুলো দান করলেন যাতে করে তোমরা খুশী হতে পারো। এটা এমন একটি প্রশ্ন, যার একটিই মাত্র জবাব হতে পারে, যার মধ্যে দ্বিরুক্তি বা দ্বিমতের কোনো উপায়ই নেই । অবশ্যই আসমান সৃষ্টি বেশী কঠিন । এর মধ্যে কোনো দ্বিমত পোষণ করা বা বিতর্কের সুযোগ নেই । এখন এমন কে আছে, যে তোমাদেরকে এ কথা বলে ধোকা দেবে যে, আকাশ সৃষ্টির তুলনায় তোমাদের সৃষ্টি বেশী কঠিন এবং সৃষ্টিকর্তার তুলনায় তোমরাই বেশী শক্তিশালী? প্রশ্নের এ হলো একটি দিক, অপর দিক হচ্ছে, তোমাদেরকে একবার সৃষ্টি করার পর পুনরায় সৃষ্টি করাটা কি তার জন্যে বেশী কঠিন হয়ে গেলো! অথচ অনেক অনেক বেশী কঠিন আকাশ সৃষ্টি- তা যখন তিনি করতে পেরেছেন তখন পুনরায় সৃষ্টি করাটা তার জন্যে অবশ্যই অনেক সহজ কাজ, তা কেন তিনি পারবেন না? নিসন্দেহে আকাশ সৃষ্টি সব থেকে কঠিন কাজ, যা তিনিই করেছেন। আর একথা কি ঠিক নয় যে, যে কোনো ইমারত বানাতে হলে শক্তি ও সরঞ্জাম উভয়ের প্রয়োজন হয়। আকাশ সৃষ্টির জন্যে অনুরূপ মাল মশলা বা যোগাড়যন্তরের প্রয়োজন ছিলো বৈকি, যাতে এক অংশ অপর অংশকে মযবুতভাবে ধরে রাখতে পারে। এর তারকারাজি ও গ্রহ উপগ্রহগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরছে। একটি অপরটির সাথে মিশতেও পারে না বা নিজ কক্ষপথ থেকে বিচ্যুতও হতে পারেনা । একে তিনি উঁচুতে তুলেছেন এবং তাকে পূর্ণাংগ আকৃতি দিয়েছেন। এভাবে সবকিছুকে উঁচুতে তুলে তাদের অবস্থান ও পরস্পর সুসম্পর্কের ভিত্তিতে পরিভ্রমণের জন্যে তাদেরকে সুবিন্যস্ত [নক আল আল ল্ল্লত ছৈ নানা ৩৩ সনািল ন www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।