এই হীনমন্যতার কারণে তারা ওই দাম্ভিক রাজাদের সামনে মাথানত করে থাকে এবং ওই রাজারা তাদের ওপর প্রভুত্ব চালিয়ে যায় ও তাদের মানস্ন্্রম কেড়ে নিয়ে তাদেরকে অসহায় গোলামে পরিণত করে। অপরদিকে হতভাগারা ভয় ও প্রবঞ্চনার শিকার হয়ে এই করুণ অবস্থা বরণ করে নেয়। এই ভয়ের সূত্রপাত হয় এক অলীক কল্পনা থেকে । অথচ এই ধরনের দাম্ভিক নরপতিরা এক একজন একক ব্যক্তি ছাড়া আর কোনোদিনই কিছু ছিলো না এবং হয়ও না৷ সে লাখ লাখ ব্যক্তি থেকে কখনোই শক্তিশালী হতে পারে না । হায়! সাধারণ জনগণ যদি মানবতা, আত্মস্ভ্্র্ম ও মানুষের গোলামী থেকে মুক্তির চেতনায় বলীয়ান হতো! হীনমন্যতা ও উদাসীনতার কারণেই বিশাল জনতার প্রত্যেক ব্যক্তি স্বেচ্ছাচারী শাসকদের হাতে বন্দীত্ব বরণ করে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু প্রকৃতপক্ষে এ এক সাংঘাতিক প্রতারণা, যার মাধ্যমে জনগণের ওপর শাসকশ্রেণী প্রভুত্ব কায়েম রাখার সুযোগ করে নেয়। কোনোদিন কোনো আত্মসন্ত্রম বোধসম্পন্ব অথবা চেতনাশীল ব্যক্তি তার সামনে মাথা তুলতে সক্ষম হয় না। গোটা জাতির মধ্যে এমন কোনো ব্যক্তিত্ববান লোক থাকে না যে, সে তার আসল মালিককে চিনতে পারে এবং তীর ওপর ঈমান আনতে পারে। আসলে কোনো শাসক কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না। ফেরাউনের প্রকৃত অবস্থা এটাই ছিলো যে, সে তার জাতিকে অজ্ঞতার অন্ধকারে সমাচ্ছন্ন পেয়েছিলো। তারা চরম হীনমন্যতায় ভুগছিলো এবং আসল মালিকের ওপর বিশ্বাস স্থাপন করতে পারছিলো না । এই কারণেই তারা এই পাপাচারী অহংকারী ব্যক্তির অহংকারপূর্ণ দাবীকে উপেক্ষা করতে পারেনি। সে বলেছিলো, আমিই তো তোমাদের সর্বশ্রেষ্ঠ রব । একথাটা কস্মিনকালেও সে বলতে পারতো না যদি সচেতন আত্মসন্ত্রমশীল কোনো একদল ঈমানদার লোক সেখানে হাযির থাকতো । আর তখনই সে বুঝতে পারতো যে, আসলে সে কতো দুর্বল, কতো অক্ষম এবং কতো অসহায় । সে এতো দুর্বল যে, কোনো একটি মাছি তার থেকে কোনো কিছু ছিনিয়ে নিলে সে জিনিসটি ফেরত নেয়ার মতো ক্ষমতা পর্যন্ত তার নেই। ওই নরাধযম ব্যক্তি চরম ঘৃণা অহংকারের সাথে মূসা (আ.)-এর প্রতি যে নির্লজ্জ ব্যবহার করেছিলো তার পরিপ্রেক্ষিতে মহাশক্তিমান আল্লাহর শক্তি সক্রিয় হয়ে উঠলো এবং এই কারণেই তিনি তাকে পাকড়াও করলেন শুধু আখেরাতের আযাবেই নয়- দুনিয়ার শাস্তিতেও । গএ্রকুটি শিক্ষনীয় খটনা এখানে দুনিয়ার শাস্তির কথা বলার আগে আখেরাতের আযাবের কথা উল্লেখ করা হয়েছে। কারণ আখেরাতের আযাব দুনিয়ার কষ্ট থেকে অনেক বেশী কঠিন ও অধিক দীর্ঘস্থায়ী । এটাই হচ্ছে ওই আসল শাস্তি যা বিদ্রোহী ও নাফরমানদের জন্যে নির্ধারিত হয়ে রয়েছে। তা যেমনি কঠিন তেমনি চির স্থায়ী। এই আলোচনা প্রসংগে আখেরাতের কথাটাই প্রধানত বলা হয়েছে এবং এটাই এখানকার মূল আলোচ্য বিষয় । এখানে যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেগুলো অনুষ্ঠিতব্য প্রকৃত মূল ঘটনার সাথে পূর্ণ সামঞ্জস্যশীল ৷ দুনিয়ার পাকড়াও নিসন্দেহে অত্যন্ত কঠিন পাকড়াও হবে, কিন্তু এ শান্তি ও কষ্ট যতো কঠিনই হোক না কেন আখেরাতের শাস্তি তার থেকেও অনেক অনেক বেশী কঠিন ও ধ্বংসাত্মক । ফেরাউন ছিলো একজন শক্তিশালী ও একচ্ছত্র অধিপতি । সে ছিলো সন্ত্রান্ত ও সদ্বংশজাত; কিন্তু এসব কিছু তার কোনো কাজেই লাগেনি । আলোচনায় আরো একটি শ্ৰেণীর কথা অস্বীকারকারীদের মধ্য থেকে যাদের এসব শক্তি ক্ষমতা ছিলো না ওই সকল মোশরেকদের কাছে দাওয়াত পৌছানোর পর যখন তারা তা কবুল করেনি তখন প্রশ্ব আসে যে, তাহলে কোন কারণে তারা সত্যকে অস্বীকার করলো এবং তাদের পরিণতিই বা কি হতে পারে! এসব চিন্তা জাগানোর উদ্দেশ্যে এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।