যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবহার করতে বলা হয়েছে, যাতে সে অন্যায় কাজ থেকে ফিরে আসে, বিদ্রোহাত্মক কাজকর্ম বন্ধ করে এবং আল্লাহর গযব ও পাকড়াওকে ভয় করতে শুরু করে। এরশাদ হচ্ছে- (তাকে) বলো তুমি কি পবিত্র হতে চাও? তুমি কি বিদ্রোহের খারাবী ও নাফরমানীর পাপ থেকে মুক্ত হতে চাও? তুমি কি রহমত ও বরকতের পথে চলতে চাও? চাইলে আমি তোমাকে তোমার মালিকের নৈকট্য লাভের পথ বাতলাবো, আর এর ফলে তুমি তাকে ভয় করে চলতে পারবে । তুমি কি চাও তোমার মালিকের কাছে পৌছানোর পথ তোমাকে আমি দেখিয়ে দেই? যখন তুমি তা জানতে পারবে, দেখবে তোমার অন্তর ভরে গেছে তার ভয়ে । আসলে মানুষ তখনই বিদ্রোহ করে এবং নাফরমানিতে লিপ্ত হয় যখন সে তার মালিক থেকে দূরে চলে যায়। যখনই কেউ আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তখনই তার দিল শক্ত হয়ে যায় এবং সে নানা প্রকার অশান্তিকর কাজে লিপ্ত হয়ে যায়। আর তখনই তার থেকে বিদ্রোহ ও অহংকার প্রকাশ পায় । ফেরাউন কর্তৃক আহুত জনাকীর্ণ সমাবেশে এ কথাগুলো পৌছানোর দায়িত্ব দিতে গিয়ে মুসাকে এ কথাগুলো বলা হলো । এরপর আসছে সমবেত জনতার সামনে কথাগুলো সরাসরি পেশ করা ও যথাযথভাবে পৌছে দেয়ার দৃশ্য । এই তাবলীগের পর জনতার মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে অযথা এর পুনরাবৃত্তি থেকে তিনি বিরত হয়ে গেলেন। কথাগুলো গুটিয়ে নিলেন ও সংক্ষিপ্ত করে ফেললেন তার কথাগুলো নিয়ে সে প্রতিক্রিয়াশীল মজলিসে অনেকক্ষণ বাকবিতন্ডার ওপর এখানে যবনিকাপাত করা হলো । তারপর আল্লাহ তায়ালা মূসাকে সে মহা নিদর্শন দেখালেন যা দেখে ফেরাউন অস্বীকার করলো এবং মূসাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে চরম নাফরমানী করলো। অবশ্যই মূসা (আ.) তাকে প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে সেইভাবেই ফেরাউনের কাছে কথা পৌছে দিয়েছিলেন যেভাবে তীর মালিক তাকে হুকুম দিয়েছিলেন এবং যে পদ্ধতিতে জানাতে বলেছিলেন সেভাবেই তিনি জানিয়েছিলেন। কিনু আত্মম্ভরী ও দেমাগী হৃদয় থেকে নবীর যবানীতে তার রবের কথাগুলো ঠোকর খেয়ে ফিরে এলো। যার কারণে মূসা (আ.) তাকে এক মহা নিদর্শন দেখালেন। সে নিদর্শন হলো লাঠি ও শুভ্র সমুজ্জবূল হাত, যার বিবরণ অন্যান্য স্থানে এসেছে। কিন্তু সে এসব কিছু অমান্য করলো ও স্পষ্ট নাফরমানী করলো। এভাবে অবজ্ঞাপূর্ণ অস্বীকৃতি ও নাফরমানীর সংক্ষেপে ও অল্প সময়ে আল্লাহ তায়ালা প্রদত্ত বার্তা পৌছানোর দৃশ্যের ইতি টানা হলো। এরপর আসছে আর একটি দৃশ্য ৷ মুসার কাছ থেকে ফেরাউনের মুখ ফিরিয়ে চলে যাওয়ার দৃশ্য । যেখানে যাদু ও সত্যের মধ্যে সুস্পষ্ট পার্থক্য ফুটে উঠেছে এবং সে সময়ে সত্য ও সঠিক পথের কাছে নতি স্বীকার করতে সে বাধ্য হয়েছে। বলা হচ্ছে, তারপর পরাজিত মনোভাব নিয়ে দুরভিসন্ধির মানসে ওখান থেকে সে চলে গেছে। অতপর সে অসংখ্য লোকজনকে জড়ো করেছে এবং ঘোষণা করেছে- আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, প্রতিপালনকারী, আইনদাতা । এ আলোচনা প্রসংগে ওই মহা অহংকারী কাফেরটির দম্তভরা উক্তি উদ্ধৃত করা হয়েছে এবং সংক্ষিপ্তভাবে তার ষড়যন্ত্রের বর্ণনা দেয়ার পর যাদুকরদের জড়ো করার বিস্তারিত বিবরণ পেশ করা হয়েছে। এরশাদ হচ্ছে- আলবৎ, দুরভিসন্ধির মানসে সে বিভিন্ন পদক্ষেপ নিলো ও নানা প্রকার চেষ্টা চালালো । এ অপচেষ্টায় সে যাদুকর ও জনতার এক মহাসমাবেশ অনুষ্ঠিত করলো’ ৷ এরপর আসছে ওই হঠকারী মূর্খ ব্যক্তির চরম লজ্জাকর দম্তভরা উক্তি, ‘আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, প্রতিপালক’ । এই দস্তোক্তি করলো সেই দাম্ভিক ও ধোকাবাজ ব্যক্তি, যে তার প্রজাদের অন্ধ আনুগত্যকে ব্যবহার করেছিলো। তবে এটা চিরসত্য যে, এ স্বেচ্ছাচারী ব্যক্তিরা বরাবরই নিসংগ ও একাকী থেকে যায় । প্রকৃতপক্ষে এদের নিজেদের কোনো শক্তি ও ক্ষমতাই থাকে না । যেহেতু প্রজারা হীনমন্যতায় ভোগে ও রাষ্ট্রীয় কর্মকান্ডে উদাসীন থাকে। এই সুযোগে তারা ওদের পিঠে সওয়ার হয়ে তাদের মুখে লাগাম পরিয়ে তাদের ঘাড় ধরে টেনে নিয়ে বেড়ায় ৷ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।