যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

অনুভূত হয়েছে । 'বর্ণনাভংগির এই বৈচিত্রের মূল উদ্দেশ্য হচ্ছে এঁতিহাসিক পটভূমি ও ঘটনার সাথে এ বর্ণনার যোগসূত্র তুলে ধরা । অর্থাৎ যে পরিবেশ পরিস্থিতিতে ওই ঘটনা ঘটেছিলো এবং আলাপ আলোচনা হয়েছিলো তার সাথে আলোচ্য বিষয়ের একটা সাযুজ্য পেশ করা । এখানে এই এতিহাসিক ঘটনাকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে এবং ‘তুয়া' নামক উপত্যকায় মূসাকে ডাকা থেকে নিয়ে ফেরাউনের পাকড়াও পর্যন্ত ঘটনা ব্যক্ত করে দুনিয়া ও আখেরাতে তার শাস্তির কথা বলা হয়েছে, যাতে করে সূরাটির আসল আলোচ্য বিষয় অর্থাৎ আখেরাতের বাস্তবতা বুঝা সহজ হয়। আখেরাত সংঘটিত হবেই- এই বাস্তব সত্যটিকে তুলে ধরার জন্যেই যাবতীয় ঘটনা ও দৃশ্যের অবতারণা । কপার শুক্রুতে রন্ৃল”(স.)-কে সম্বোধন করে বলা হচ্ছে, তোমার কাছে কি মূসার ইতিহাস পৌছেছে? এভাবে জিজ্ঞাসার মাধ্যমে কথা শুরু করে প্রকৃতপক্ষে পাঠকের মন ও কানকে ওই কাহিনী শোনার জন্যে প্রস্তুত করা হয়েছে। মূসার প্রতি আল্লাহর ডাকের কথা স্মরণ করার মাধ্যমে এটা শুরু হয়েছে। বলা হচ্ছে, যখন ডাকলেন তাকে তার রব ‘তুয়া’' নামক পবিত্র উপত্যকায় ৷ ‘তুয়া’ সম্ভবত একটি উপত্যকার নাম, উত্তর হেজায থেকে আসার পথে তুর পাহাড় পড়ে, তার ডানদিকে অবস্থিত এই উপত্যকা । যে সময়ে ডাকা হয়েছিলো সে সময়টি ছিলো দারুণ ভীতিকর । কারণ এ ছিলো স্বয়ং মহান আল্লাহর তরফ থেকে তার বান্দাদের একজনের প্রতি অতি আশ্চর্য এক ডাক । এ এমন এক ভীতিপ্রদ ডাক, যা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রাব্বুল ইযযতের রহস্যরাজির মধ্য থেকে এ ছিলো এক অত্যাশ্চর্য রহস্য, যা গোটা সৃষ্টির মধ্যে তিনি নিহিত রেখেছেন, যা মানুষকে আল্লাহ তায়ালা না জানালে নিজ চেষ্টায় কেউ জানতে পারে না। কোরআনের অন্য স্থানে আল্লাহ তায়ালা ও মূসা (আ.)-এর মধ্যকার এই নিভৃত আলোচনার বিস্তারিত বিবরণ এসেছে। এখানে সংক্ষেপে এই ঘটনার উল্লেখ করে মূসা (আ.)-কে 'তুয়া' উপত্যকায় ডেকে যে মূল দায়িত্ব দেয়া হয়েছিলো পবিত্র সে বিষয়ের দিকে ইংগিত করা হয়েছে। তাকে বলা হয়েছিলো, যাও ফেরাউনের কাছে- অবশ্যই সে বিদ্রোহ করেছে । গিয়ে তাকে বলো, তুমি কি পবিত্র হতে চাও? তাহলে আমি তোমাকে তোমার মালিকের পক্ষ থেকে সঠিক পথ দেখাবো, যার ফলে তুমি তাকে ভয় করতে পারবে। ‘যাও ফেরাউনের কাছে, অবশ্যই সে বিদ্রোহ করেছে ।' আল্লাহর যমীনে কারো বিদ্রোহ করা বা বিদ্রোহে টিকে থাকার কোনো সুযোগ নেই । এটা যেমন অপ্রিয় কাজ তেমনই বিশৃংখলা সৃষ্টিকারী ৷ প্রথমত এটা আল্লাহর পছন্দনীয় কাজ এবং এ কাজ অন্যান্য সকল অপ্রিয় কাজের সূচনা করে। এ জন্যেই এই জঘন্য কাজকে তার সকল বান্দার জন্যে চিরদিনের জন্যে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ জন্যে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তার নেক বান্দাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়েছেন যাতে করে সে অন্যায় কাজের প্রতিরোধ করে, মালিকের রাজ্যে বিশৃংখলা বন্ধ করে এবং বিদ্রোহের যাবতীয় পথ রুদ্ধ করে দেয় ৷ এটা এমন এক অপছন্দীয় কাজ যে, এটা বন্ধ করার জন্যে আল্লাহ তায়ালা তার নিজের এক বান্দাকে সম্বোধন করে ওই অহংকারী ব্যক্তির কাছে যাওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন, যাতে করে এই পাপের পরিণতি হিসেবে তাকে পাকড়াও করা হলে তাকে সতর্ক করা হয়নি বলে কোনো | ওযর সে যেন পেশ করতে না পারে। তাই বলা হচ্ছে, ‘যাও ফেরাউনের কাছে, নিশ্চয়ই সে বিদ্রোহ করেছে’ তারপর তাকে (মূসাকে) আল্লাহ তায়ালা শেখাচ্ছেন কেমন করে ওই সীমালংঘনকারী মহাপাপীকে সম্বোধন করতে হয়। সুন্দরতম ও মর্মস্পর্শী পদ্ধতিই এই দাওয়াতী কাজের জন্যে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।