যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

কাজকর্ম করতে পারি? পচাগলা হাডিডতে পরিণত হয়ে যাওয়া সত্তেও কি সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়া সম্ভব? ‘হাফেরাতুন' মধ্যে ফিরে যাওয়া বলতে বুঝানো হয়েছে ওই পথে ফিরে যাওয়া যে | পথ একবার পার হয়ে আসা হয়েছে। ওরা বিস্ময় ও পেরেশানীর হালতে জিজ্ঞাসা করবে যে, তাদেরকে পূর্ব জীবনে ফিরিয়ে দেয়া হবে কি না। ওই অবস্থার কথা চিন্তা করে তারা বিস্ময়ে অভিভূত হয়ে পড়বে যে, পঁচাগলা হাডিডতে পরিণত হওয়ার পর আবার আগের মতো জীবন লাভ করা কি করে সম্ভব! এই পর্যায়ে এসে তারা হতবুদ্ধি হয়ে যায়। নতুন আর একটি জীবন । এ কারণে এই প্রত্যাবর্তনকে তারা ভীষণ ক্ষতিকর ও বিপজ্জনক মনে করবে এবং তাদের মুখ থেকে এ কথাগুলো বেরিয়ে আসবে। ওরা বলবে, ওটাতো বড়োই ক্ষতিকর অবস্থা হবে! এমন প্রত্যাবর্তনের কোনো চিন্তাই তারা কোনোদিন করেনি । আর সে জন্যে কোনো পাথেয় তারা সঞ্চয় করেনি। নিরেট ক্ষতিই হবে সেদিন তাদের পাওনা ৷ এখানে এই দৃশ্যকে সামনে রেখে অনাগত ভবিষ্যতে যে অবস্থা অবশ্যই আসবে তার বর্ণনা কোরআন পেশ করছে। বলা হচ্ছে, ব্যস, তা হবে একটিমাত্র ভীষণ শব্দ অমনি তারা উন্ক্ত এক মহা প্রান্তরে নিজেদের হাযির দেখতে পাবে। ‘ঝাজরাতু'ন ভীষণ শব্দ চিৎকার ধ্বনি কিভু এই কঠিন শব্দটি এখানে ব্যবহার করে সূরার মধ্যে বর্ণিত অন্যান্য দৃশ্যের সাথে এর সংযোগ দেখানো হয়েছে এবং এ শব্দটির মাধ্যমে তখনকার অবস্থার ভয়াবহতা আরো তীব্রভাবে ফুটে উঠেছে। ‘সাহেরাহ’ বলতে বুঝানো হয়েছে শুভ্র উজ্জ্বল খোলা ময়দান (যেমন ধূসর বালুময় বিশাল সাহারা মরুভুমিকে সাহারা বলা হয়) ৷ এটাই হাশরের ময়দান, যা কখন সংঘটিত হবে তা আমাদের কারো জানা নেই । আর এর খবর আমরা সেই থেকে পাই যা স্বয়ং আল্লাহর বাণী । অতএব তার সাথে কোনো কিছু আমরা নিজেদের ইচ্ছেমতো যোগ করতে পারি না, সেটা আমাদের ক্ষমতার বাইরে । কোরআনে বর্ণিত এ এক মহা ভয়ংকর শব্দ এবং তা হচ্ছে সম্ভবত দ্বিতীয় শিংগার ফুঁক, যার সাথে সাথে পুনরুথান ও হাশরের ময়দানে সবার সমবেত হওয়া সংঘটিত হবে। এ সূরার মধ্যে বর্ণিত সকল অবস্থাই অত্যন্ত দ্রুতগতিতে একের পর এক আসবে । ভীত সন্ত্রস্ত অস্তরগুলোও তীব্রভাবে দূরুদূরু করতে থাকবে, সুতরাং এ সূরার মধ্যে ব্ণীত ওই সময়ে ঘটিতব্য প্রতিটি অবস্থা, দৃশ্য ও অনুভূতির মধ্যে বর্ণিত পূর্ণ সামঞ্জস্য থাকবে । সুসা (আ.-) ও ফেরাউনের কাহিনী এরপর বর্ণনাশৈলীর গতিকে কিছুটা শ্রথ মনে হয়। যাতে পরবর্তী অবস্থার সাথে তার সাম স্য টিকে থাকে। কারণ এর পর এসেছে মূসা (আ.) ও ফেরাউনের মধ্যেকার সংলাপ । এ আলোচনা শেষ হয়ে ফেরাউনের বাড়াবাড়ি ও যুক্তি ও নৈতিকতার সকল সীমালংঘনের পরিণতির বিবরণ দিয়ে । এরশাদ হচ্ছে- এসেছে কি তোমার কাছে মূসার ইতিহাস? ওই সময়ের কথা একবার স্মরণ করো, অবশ্য অবশ্যই ওই ঘটনায় শিক্ষা রয়েছে ওইসব ব্যক্তির জন্যে যে ভয় করে। আয়াত ১৫-২৬ - মূসার কাহিনী এমন শিক্ষণীয় কাহিনী, যা কোরআনে কারীমের মাঝে সব চাইতে বেশী এবং বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এ সূরার পূর্বে আরও বহু সূরায় এ ঘটনা বর্ণিত হয়েছে । বর্ণিত হয়েছে বিভিন্নভাবে, নানা ভংগিতে । প্রত্যেক স্থানেই প্রাসংগিক আলোচনার সাথে পূর্ণ সংগতি রেখে বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। কোনো কোনো বর্ণনার ভংগিমায় অবস্থার বিশেষ গুরুত্ব www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।