‘যেদিন প্রচন্ড বেগে কাঁপতে থাকবে গোটা পৃথিবী, তারপরেই আসবে আর এক প্রচন্ড ধাক্কা । সেদিন বহু হৃদয় কাঁপতে থাকবে। অনেক চোখ ভয়ের চোটে অবনমিত থাকবে৷ তারা বলবে পচাগলা হাডিড হয়ে যাওয়ার পরও আমরা কি আবার পূর্বাবস্থায় ফিরে যাবো ? তাহলে তো এ প্রত্যাবর্তন হবে ভীষণ ক্ষতির ও অপমানজনক । এ সময় একটি মাত্র ঝাকুনি আসবে আর অমনি এক বিশাল উন্ক্ত প্রান্তরে পরিণত হয়ে যাবে সবকিছু প্রচন্ড ভূমিকম্পে পৃথিবীর যে বিপর্যয় ঘটবে তা কোরআনে কারীমের অপর একটি সূরাতে এভাবে বর্ণিত হয়েছে, সে দিন পৃথিবী ও পাহাড় পর্বতগুলো প্রকম্পিত হবে। এরপর এর অনুসরণকারী (অনুরূপ আর একটি ধান্ধা) বলতে কেয়ামতকে বুঝানো হয়েছে, যা ভূমির কম্পনের পরপরই এসে সবকিছু লন্ডভন্ড করে দেবে। তখন সবকিছু ফেটে চৌচির হয়ে যাবে এবং আকাশের তারাগুলো সব চতুর্দিকে ছিটকে পড়বে। এভাবে কথাটা এসেছে যে, ওই কীপুনি হচ্ছে প্রথম মহাপ্রলয়, যা এক বিবট চিৎকার ধ্বনির ফলে সংঘটিত হবে। যার কারণে পৃথিবী, পাহাড়, পর্বত এবং জীবজন্তু সবকিছু কাপতে থাকবে৷ এর ফলে আকাশন্ডমলীর সবকিছু এবং পৃথিবীবাসী সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। তবে আল্লাহ তায়ালা যদি কাউকে রেহাই দেন তার কথা আলাদা । পেছনে আগমনকারী (ধাক্কাটি) হচ্ছে (শিংগার) দ্বিতীয় ফুঁক, যার প্রচন্ড শব্দ সবার ওপর ছেয়ে যাবে, তারা সবাই হাশরের ময়দানে হাযির হয়ে যাবে। (যেমন এসেছে সূরায়ে ঝুমারের ৬৮ নং আয়াতে) এর অর্থ এটা হোক বা সেটা হোক- এটা নিসন্দেহে সত্য যে, আলোচ্য সূরাতে ও অন্যান্য সূরার বর্ণনায় যে কথাগুলো এসেছে তাতে মানব হৃদয় ভূমিকম্প, প্রকম্পন, আতংক ও পেরেশানীই অনুভব করছে। ভয়ে চমকে ওঠা, থরথর করে কাপতে থাকা এবং আতংকে পেরেশান হয়ে যাওয়া- আলোচ্য আয়াতগুলোতে এই অনুভূতিই করা হয়েছে। আল্লাহ তায়ালা চেয়েছেন সেদিন যে ভয়ানক অবস্থা সৃষ্টি হবে তার তীব্র অনুভূতি মানব হৃদয়ে জাগুক এবং সে সময়ের বাস্তবতা স্বীকার করুক ৷ অবশ্য আল্লাহর কথাগুলো মানুষ ঠিক মতোই বুঝেছে এবং সে তা অনুভবও করেছে । যাতে বলা হয়েছে, ‘মানুষের হৃদয়গুলো ভয়ে কাপতে থাকবে, তাদের চোখগুলো ভয়ে অবনত হয়ে যাবে’ এটা হবে মৃত্যুর ওই কঠিন আতংক, যার শুরুতে থাকবে হীনমন্যতা, এরপর আসবে ভয় ও নুয়ে পড়া অবস্থা, আরও আসবে থর থর করে কাপন ও কষ্টকর গোংগানি । এরপর যে চিত্রটি তুলে ধরা হয়েছে তা হলো সেই সময়ের অবস্থা যখন কেয়ামতের কাপন সবকিছুকে ঝাকিয়ে তুলবে । যার পেছনে আসবে আর একটি প্রচন্ড ঝাকুনি, আর এই অবস্থাকে বুঝাতে গিয়েই ‘নাযেয়াতে গারকান’ (সজোরে বিচ্ছিন্নকারী) ‘নাশেতাতে নাশতান', (সহজে কবযকারী) ‘সাবেহাতে সাবহান' (সাতার কাটা সাতারু), ‘সাবেকাতে সাবকান’ (পাল্লা দিয়ে অগ্রগামী) তারপর ‘ফাল মোদাবেবরাতে আমরান'’ কর্ম সম্পাদনকারী শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এ সূরার মধ্যে বর্ণিত দৃশ্যাবলীর বিবরণ এর সূচনাতে যে কসম খাওয়া হয়েছে তার সাথে কেয়ামতের অবস্থা পুরাপুরি সামঞ্জস্যশীল । পুনক্ল্খান কিভাবে হবে তারপর সূরাটির বর্ণনার মধ্যে যে আলোচনা এগিয়ে চলেছে তাতে দেখা যায়, কবর থেকে যখন তারা উঠে আসবে, তখন তাদের বিশ্বয়ে অভিভূত হয়ে পড়া, আশ্চর্যান্িত হয়ে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকা এবং আতংকে অস্থির হয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হবে। তখন কবর থেকে উঠে ওরা বলে উঠবে, আমাদের কি আগের মতোই কোনো যেন্দেগী দান করা হবে, যাতে পূর্বের মতো www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।