যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

অগ্রগামী হয়। তারপর আরও কসম কার্যনির্বাহী ও দায়িত্বশীল ফেরেশতাদের’ এই বাক্যগুলোর তাফসীর করতে গিয়ে কেউ কেউ বলেছেন ওই সকল ফেরেশতা হলেন তারা, যারা মৃদু-মস্থর গতিতে অতি নিপুণভাবে রূহ কবয করে, উড়ে যায় উর্ধাকাশে- যেন সাতার কেটে চলে যায় । তারা তাদের রবের প্রতি ঈমান ও আনুগত্য প্রকাশে অগ্রগামী ভূমিকা রাখে এবং হুকুম পাওয়ার সাথে সাথেই তা তামিল করে। আবার কেউ বলেছেন, ওরা হচ্ছে সেই তারকারাজি যারা নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে নড়েচড়ে বেড়ায় আর অতি সহজে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এবং আল্লাহর ঝুলন্ত মহাশূন্যলোকে সন্তরণ (বা বিচরণ) করতে থাকে। আর এই বিচরণকালে প্রত্যেকেই একে অন্যের থেকে এগিয়ে যেতে চায়। এর ফলে পৃথিবী ও এর অধিবাসীদের প্রতি আল্লাহপ্রদত্ত দায়িত্ব পালন করে, যার ফলে নানা পরিবর্তন পরিলক্ষিত হয়। কারও মতে ‘নাযেয়াত’, ‘নাশেতাত’, ‘সাবেহাত', ও ‘সাবেকাত', বলতে ওই তারকারাজিকে বুঝায় যার এন্তেযাম ও পরিচালনায় রয়েছে ফেরেশতারা । আর এক মত হচ্ছে, ‘নাযেয়াত’, ‘নাশেতাত’ এবং ‘সাবেহাত’ হলো তারকারাজি এবং ‘সাবেকাত’ (প্রতিযোগিরা) ও মুদাব্বেরাত (কার্য সম্পাদনকারিরা) এরা হলেন ফেরেশতাকুল। এসব শব্দের অর্থ ও ব্যাখ্যা যাই-ই করা হোক না কেন কোরআনের এই বিশেষ বৰ্ণনাভংগী সর্বপ্রথম ও সর্বাগ্রে আমাদের অস্তরে এক কীপন সৃষ্টি করেছে এবং এক অজানা ভয়ের অনুভূতি মনকে ছেয়ে ফেলেছে। এভাবে সর্বপ্রথম এসেছে হিসেব দেয়ার দুশ্চিন্তা, তারপর এসেছে মহা ধ্বংসলীলার সংবাদে অন্তরে প্রচন্ড এক প্রকম্পন। এই কারণে আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে খুব বেশী বিস্তারিত আলোচনায় যেতে চাই না। আয়াতগুলোতে বর্ণিত কথাগুলো স্বাভাবিকভাবেই আমাদের অন্তরে এক বিশেষ ক্রিয়া সৃষ্টি করবে বলে আমরা মনে করি। হৃদয়ের মধ্যে কীপন সৃষ্টি হওয়া এবং অন্তর জেগে ওঠাই ওই কথাগুলোর আসল লক্ষ্য, যা কোরআনের অতি চমৎকার ও বিভিন্ন বর্ণনাভংগী আমাদের মধ্যে পয়দা করতে চেয়েছে। এ বিষয়ে আমাদের সামনে হযরত ওমর বিন খাত্তাবের একটি উদাহরণ রয়েছে। তিনি একবার সূরা ‘আবাসা ওয়া তাওয়াল্লা’ (ভ্রুকুঞ্চিত করলো ও মুখ ফিরিয়ে নিলো) পড়তে শুরু করলেন আল্লাহর সুমধুর আশ্বাসবাণী, ‘ওয়া ফাকেহাতাও ওয়া আব্বা (ফলমূল ও খাদ্যশস্য) পর্যন্ত পড়ার পর তিনি থেমে গিয়ে বললেন, ব্যস, আমরা ফলমূল (ফাকেহাতান) কি তা বুঝে গেলাম, কিন্তু ‘আব্বা’ কী জিনিস? তাতো বুঝলামনা তারপর নিজেকে তিরস্কার করতে করতে বললেন, তোমার জীবনের কসম, হে ওমর বিন খাত্তাব, তুমি খামাখা এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছো? আল্লাহর কেতাবের কোনো একটি কথা (আল আব্বু) যদি নাই-ই বুঝে থাকো তাতে তোমার এমন কী অসুবিধা হলো? তারপর বললেন, আল্লাহর কেতাবের যেটুকু স্পষ্টভাবে বুঝতে পেরেছো, সেটুই পালন করো, আর যেখানে সংকট বোধ করো, সেখানে থেমে যাও (কোনো নির্দেশ জানতে না পারলে চুপ হয়ে যাও) । এটাই হচ্ছে আদবের দাবী । এই আদবই আমরা আল্লাহর মহান কালাম থেকে শিখেছি । এটাই 'মহান প্রভু প্রতিপালকের সামনে বান্দার আদব । এই আদবের প্রতি প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত । তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হওয়ার আশা করা যায়। সমহাস্রব্লয্মের সেই দিন সূরাটি এক শপথবাণী দ্বারা শুরু হয়েছে। এর দ্বারা পরবর্তীতে বর্ণীত বিষয়ের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এরশাদ হচ্ছে, যিলাল ২২তম ৩ (খ) www.botikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।