ইচ্ছার কথা জানায়, জানায় দুনিয়া ও আখেরাতের সবকিছুর ওপর তার কর্তৃত্বের কথা, তীর তদারকির কথা! সেই মহাশক্তিই যে অতি সংগোপনে সবকিছুকে পরিচালনা করছে এবং তার ইচ্ছাক্রমেই যে সবকিছু চলছে এ সূরার শুরুতে তারই আভাস দেয়া হয়েছে। এরশাদ হচ্ছে, ‘তোমাদের সৃষ্টিটা বেশী কঠিন, না আকাশ সৃষ্টি বেশী কঠিন? এই মহাকাশকে তিনি তৈরী করলেন, এর ছাদকে সমুন্নত করলেন এরপর সুসমন্বিত করলেন এর গঠন প্রণালীকে। এরপর ঢেকে দিলেন রাতকে (অন্ধকারের চাদর দিয়ে), আর বের করলেন তার থেকে উদীয়মান দিনের উজ্জ্বল আলো। তারপর বিছিয়ে দিলেন যমীনকে, তার থেকে পানি ও তার চারণভূমি বের করলেন, আর তার মধ্যে পর্বতমালাকে গেড়ে দিলেন, যে পানি তোমাদের জন্যে জীবন সামগ্রী এবং তোমাদের গবাদিপশুর জন্যেও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে।' (আয়াত-২৭-৩৩) এই হৃদয়গ্রাহী ভূমিকা ও প্রাণসঞ্চারী অনুভূতি জাগানোর পর মহাপ্রলয়ের দৃশ্য এবং দুনিয়ার জীবনে কৃত যাবতীয় কাজের পরিণতির বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। যে প্রতিদান (নেককার লোকদেরকে) দেয়া হবে তার কিছু দৃষ্টান্ত এমনভাবে প্রকৃতির মধ্যে বর্তমান রয়েছে, যা দেখে পাপচারীদের সর্বনাশা পরিণতি বুঝতে অসুবিধা হয় না। তার হেদায়াতের বাতিকে নিভিয়ে দেয়ার জন্যে মানুষ যা কিছু চেষ্টা সাধনা বা ষড়যন্ত্র করেছিলো সেদিন তা খুব ভালোভাবেই সে স্মরণ করবে এবং (সেদিন) জাহান্নামকে এগিয়ে আনা হবে সে ব্যক্তির জন্যে যে তা নিজের চোখে দেখতে পাবে অর্থাৎ সেই-ই সেদিন তার উপযুক্ত হবে। অতএব যে সীমালংঘন করেছিলো এবং দুনিয়ার জীবনকে বড়ো করে দেখেছিলো, জাহান্নামই হবে তার ঠিকানা এবং যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দীড়াতে হবে বলে ভয় করেছিলো এবং তার মনকে প্রবৃত্তির দাসত্ব করা থেকে থামিয়ে রেখেছিলো নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা ৷ সেই মহাপ্রলয়ের বিভীষিকাময় দৃশ্যের বর্ণনা শুনে যখন আমাদের অন্তর অভিভূত হয়ে পড়ছে সেই মুহূর্তেই বলা হচ্ছে- ‘দোযখকে তার ভয়ংকর চেহারাসহ তাদের সামনে এগিয়ে দেয়া হবে, যারা নিজ চোখে দেখতে পাবে ওই উন্ুত্ত দোযখকে । যারা দুনিয়ার জীবনকে আখেরাতের তুলনায় বড়ো করে দেখেছে, আর যারা তাদের রবের সামনে দাড়াতে হবে- এ চিন্তায় মনকে তার লাগামছাড়া চাহিদা পূরণ করা থেকে দমন করবে, নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা ।' এই পর্যায়ে (স.)-এর কাছে কেয়ামত সংঘটিত হওয়ার নির্দিষ্ট সময় সম্পর্কে জিজ্ঞাসা করছে। ওদের প্রশ্ন প্রসংগে কেয়ামতের ভয়াল চিত্র তুলে ধরায় তাদের অন্তরের ভয় আরও বেড়ে গেলো । কেয়ামতের সর্বগ্রাসী চেহারার হৃদয় বিদারক বর্ণনা অপরাধীদের মনকে ভয়ে বিহ্বল করে দিলো । দেখুন সে বর্ণনা- ‘ওরা জিজ্ঞাসা করছে কেয়ামত সম্পর্কে ....... তাদের কাছে মনে হবে (দুনিয়ার সুখের জীবনে) একটি মাত্র রাত অথবা একটি মাত্র উজ্জ্বল প্রভাত তারা কাটিয়েছে। মাদ্ চিহ্ন বিশিষ্ট ‘হা’ দ্বারা দীর্ঘস্থায়ী কেয়ামতকেই বুঝানো হয়েছে, যার ভয়ানক অবস্থা ও বিশালত্বও মনকে কাপিয়ে দেয়। (আয়াত-৪২-৪৬) তাফসীর ‘কসম গভীরভাবে ডুব দিয়ে (প্রাণ) বিচ্ছিন্নকারী (আযাবের ফেরেশতা)দের, আবার কসম | সুনিপুণভাবে ও ধীর মন্থর গতিতে (নেককার লোকদের) রূহ কবযকারী ফেরেশতাদের), কসম সন্তরণকারী ফেরেশতাদের, যারা রূহগুলো নিয়ে উন্ক্ত আকাশে সাতার কেটে চলে যায়। তারপর ওই রহমতের ফেরেশতাদের কসম, যারা (নেককার লোকদের রূহ নিয়ে) প্রতিযোগিতা করে যিলাল ২২তম ৩ (ক) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।