যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

সংক্ষিপ্ত আলোচনা আখেরাত সংঘটিত হওয়ার বাস্তবতা সম্পর্কে ৩০ পারার অন্যান্য সূরার মধ্যে যেসব উদাহরণ দেয়া হয়েছে, এ সূরাটিতেও অনুরূপ যথেষ্ট উদাহরণ রয়েছে। আখেরাতের আগমন যে অবশ্যম্ভাবী, তা কতো ভয়ানক, তার দৃশ্যাবলী কতো কঠিন এবং এই পৃথিবীর পরিণতির জন্যে আখেরাত সংঘটিত হওয়ার গুরুত্ব কতো বেশী, এই সূরার ছত্রে ছত্রের তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে । ফুটে উঠেছে মহান মৃষ্টার সুনিপুণ তৈরী পৃথিবীর উপরিভাগ ও অভ্যন্তরভাগের প্রতিটি জিনিসের "| পরিণতির আভাস । তারপর এর বাসিন্দাদের যে আখেরাতে আল্লাহর দরবারে হাযির হয়ে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে তার বহু যুক্তি ও এ সূরায় বর্ণিত হয়েছে। আখেরাতের বাস্তবতা সম্পর্কে মানব মনে প্রত্যয় জন্মানোর উদ্দেশ্যে প্রথমেই এক ভীষণ দৃশ্যের অবতারণা করা হয়েছে। অনুভূতির তীব্রতা বৃদ্ধির জন্যে এই ভীতিজনক বিস্ময়কর ও কঠিন অবস্থার বর্ণনার সাথে সাথে কতো দ্রুতগতিতে কেয়ামত সংঘটিত হবে সে বিষয়ে পাঠককে সচকিত করা হয়েছে। ওই ভয়াবহ দৃশ্যের অবতারণা করতে গিয়ে প্রথমেই যে বর্ণনা এসেছে তা মানুষ শুধু কল্পনাই করতে পারে এবং এ বর্ণনা মানুষের মনকে ভীষণ ভয়ে বিহ্বল করে দেয়। তার হৃদয়ে এমন কাঁপুনি সৃষ্টি করে যে, তার হৃদয়ের তারগুলো যেন ছিড়ে যেতে চায়। তার গোটা সত্ত্বা অবশ্যম্ভাবী ওই বাস্তব সত্যকে উপলব্ধি করতে থাকে এবং গভীর পেরেশানীতে তার শ্বাস রুদ্ধ হয়ে আসতে চায় । ‘গভীরভাবে ডুব দেয়া ও সজোরে বিচ্ছিন্নকারী ফেরেশতাদের কসম, আবার কসম ওই ফেরেশতাদের, যারা ধীর গতিতে ও আসানিতে জানগুলো কবয করে নেয়। কসম তাদের যারা রূহগুলো নিয়ে (উন্ক্ত আকাশের পরিমন্ডল) সাতার কেটে চলে যায়। তাদেরও কসম, যারা (নেককার রূহগুলো নিয়ে) প্রতিযোগিতা করে এগিয়ে যায় এবং পরপর আল্লাহর সকল হুকুম পালন করে চলে । মানুষের কল্পনার চোখে ওই কাপিয়ে তোলার মতো ঘটনাবলী তুলে ধরে সে দিনের ভীষণ দৃশ্যাবলীর প্রথম অবস্থাটি তুলে ধরা হয়েছে, যার ফলশ্রুতিতে অন্যান্য অবস্থাগুলো পরপর এমনভাবে আসতে থাকবে যেন এগুলোর আগমন পূর্ব থেকেই নির্ধারিত হয়ে রয়েছে এবং অতি সংগোপনে একটি ঘটনার পরিণতিতে অপরটি আসা অবধারিত হয়ে আছে । দেখুন, বর্ণনা ধারা- সেদিন আসবে ভীষণ কম্পনসৃষ্টিকারী প্রচন্ড এক ধাক্কা, যার পরে আসবে আবারও -(আয়াত-৬-১৪) পরবর্তী অবস্থাগুলোও পরপর আসতে থাকবে । মহাশুন্য ভয়ে কাপতে কাপতে অবশেষে স্থির হয়ে যাবে। এভাবে সবকিছু এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হবে । মূসা ও ফেরাউনের সময়কার যে সব বিদ্রোহী সীমালংঘনকারী ব্যক্তি আল্লাহর আযাবে পতিত হয়েছিলো তাদের মতো অন্যান্য সবাই এই ধ্বংসাত্মক অবস্থায় পতিত হবে। তারপর ধীরে ধীরে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এভাবে তাদের সম্পর্কে উচ্চারিত ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হবে। এরশাদ হচ্ছে-এসেছে কি তোমার কাছে মূসার কাহিনী? স্মরণ করে দেখো সে সময়ের কথা, যখন তার রব তাকে তুয়া নামক উপত্যকায় পাকড়াও করলেন। এর মধ্যে অবশ্যই শিক্ষা রয়েছে সেসব ব্যক্তির জন্যে যে (তাকে) ভয় করে। ’ (আয়াত-১৪-২৬) এভাবে আল্লাহ তায়ালা ওই মহাসত্য জানানোর জন্যে এখানে একটি ভূমিকা পেশ করছেন। এরপর এ এঁতিহাসিক পটভূমির বর্ণনা শেষে প্রকৃতির উন্যক্ত গ্রন্থ তুলে ধরেছেন, যার মধ্যে তার সর্বশক্তিমান মহান সত্তার অস্তিত্বের বহু চিহ্ন ফুঠে রয়েছে । যা সেই মহান সত্ত্বার অপ্রতিরোধ্য www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।