যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

অন্যায়কারী অপরাধী ও বিদ্রোহীদের জন্য নির্ধারিত যে শাস্তি সেও মহা দয়াবানের রহমতের দান৷ যালেমদেরকে তাদের যুলুম অনুযায়ী সাজা দান, সেও তার রহমতের এক অমোঘ দাবী । কারণ ভালো ও মন্দের পরিণতি এক হতে পারে না, এক হওয়াও উচিত নয় । আল্লাহ তায়ালা, পরওয়ারদেগারে হাকীম-এর পবিত্র গুণাবলীর মধ্যে এটাও একটি দিক যে, ‘তীকে সম্বোধন করার ক্ষমতা কারো হবে না৷’ সেই মহা ভয়ংকর দিনে যেদিন জিবরাঈল (আ.) ও অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে অপেক্ষমান থাকবে। সেইদিন মহা দয়াবান পরওয়ারদেগারের অনুমতি ব্যতীত কেউ কথা বলবে না । অনুমতি পেলে যে কথা বলবে সে কথাও হবে সত্য সঠিক কথা । যেহেতু দয়াময় প্রভু অনুমতি প্রার্থীকে এ জন্যই অনুমতি দেবেন যে তিনি জানেন সে সঠিক কথাই বলতে চায়। আল্লাহ তায়ালার নৈকট্যপ্রাপ্ত এ সকল ব্যক্তির অবস্থা হচ্ছে এই যে, তারা গুনাহখাতা বিদ্রোহাত্বক কাজ থেকে পবিত্র থাকবে । চুপচাপ থেকে তারা অপেক্ষা করতে থাকবে, তারা অনুমতি ছাড়া হিসেবের বাইরে কথা বলবে না । আল্লাহর দাপট ও পরাক্রমের কারণে গোটা | পরিবেশ থমথমে হয়ে থাকবে। এহেন দৃশ্যের মধ্যে এক ভয়ংকর চীৎকার ধ্বনি উত্িত হবে, যা '|' সাবধানবাণী উচ্চারণ করতে থাকবে এবং এমনভাবে ঘুমন্ত ব্যক্তিকে প্রচন্ড ঝাকুনি দিয়ে জাগিয়ে তুলবে যে, সে হতবুদ্ধি হয়ে যাবে। প্রকৃতপক্ষে সেই দিনটির আগমন অবশ্যন্তাবী। অতএব, তার কাছে যাওয়ার জন্য যে ব্যক্তি ইচ্ছুক হবে সে এখন থেকেই তার পথ করে নিক । অর্থাৎ সে এখন থেকেই তার প্রস্তুতি নিতে ‘অবশ্যই আমি তোমাদেরকে আসন্ন আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছি ‘সেদিন, মানুষের দুটি হাত যা এগিয়ে দিয়েছে সে তা দেখতে পাবে এবং (সে দিনকে) অস্বীকারকারী কাফের ব্যক্তি বলে উঠবে, হায়, আফসোস! আমি যদি (মানুষ না হয়ে) মাটি হয়ে থাকতাম!” কেয়ামত সম্পর্কে সন্দিহান হয়ে যারা নানা প্রশ্নের জালে আবদ্ধ তাদেরকে কঠিন ভাবে নাড়া দিয়ে বলা হচ্ছে, এ দিনের আগমন অবশ্যন্ভাবী, সুতরাং প্রশ্ন তোলা বা মতভেদ করার কোনো সুযোগ নেই ৷ এখনও ভুল সংশোধনের সময় আছে। অতএব যার মনে চায় সে তার প্রভুর কাছে যাওয়ার ব্যবস্থা করে নিক ।' জাহান্নাম তার ফাদ ও স্থায়ী ঘর হওয়ার পূর্বেই এটা তার করা উচিত । ঘুমন্ত ব্যক্তিকে তার গাফেলতির ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য এ এক শক্ত সতর্কবাণী । ‘আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে সতর্ক করে দিলাম ৷’ জাহান্নাম মোটেই দূরে নয় । অতএব, জাহান্নাম তোমাদের অপেক্ষা করছে এবং তোমাদেরকে দৃষ্টিতে রেখেছে, সেই দিকে সে নিয়ে যেতে চায় যা তোমরা দেখছো । দুনিয়ার জীবনটা পুরোপুরি একটি সংক্ষিপ্ত সফর ও স্বল্প সময়ের জন্যই তোমরা এই বয়স পেয়েছো। এই ভীতির আযাব এতোই কঠিন হবে যে কাফেররা এর মুখোমুখি যখন হবে তখন সে বিকট চীৎকার করে আশা ব্যক্ত করতে গিয়ে বলে উঠবে যে, সে যদি পয়দাই না হতো । সে দিন মানুষ দেখতে পাবে যা তার দুটি হাত এগিয়ে দিয়েছে এবং প্রতিটি কাফের ব্যক্তি বলবে, হায়, আফসোস! যদি মাটি হয়েই থাকতাম ৷' চরম বিপদাপন্ন অবস্থায় এই হবে তার চীৎকারধ্বনি । তার এ অনুভূতি হবে নিদারুণ ভয় ও লজ্জার ফলশ্রুতি। এমনকি সে ব্যর্থ আশা করতে থাকবে যদি তার অস্তিত্বই না থাকতো! এবং এই কঠিন অবস্থার সম্মুখীন তাকে না হতে হতো! কাফের ও সন্দেহবাদীদের এই ভয়ানক অবস্থাই হচ্ছে প্রশ্রকারীদের আলোচ্য বিষয় । যা নিয়ে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে এবং সন্দেহবাদ ব্যক্ত করছে। এটাই হচ্ছে এ মহা খবরের মূল বক্তব্য বিষয় ৷ [এচ স্লত্লল্দ্ম_ ত লন ৩৩ সলাষিল এ] www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।