যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এইসব নেয়ামতের এক বাস্তব ও বাহ্যিক বিবরণ পেশ করা হয়েছে যাতে করে যে কোনো মানুষ তা বুঝতে পারে। এসব বিলাস-সামগ্রীর স্বাদ কেমন হবে এবং কেমনভাবেই বা তা ভোগ করা হবে তা আমাদের জানা নেই এবং জানা সম্ভবও নয়। কারণ এ জগতে আমাদের জানার মতো উপায় ও সময় সবই সীমাবদ্ধ । কিন্তু এটা সন্দেহাতীতভাবে সত্য যে, নেক লোকেরা শুধু শারীরিক ভোগ্য সামগীই লাভ করবে না, অভূতপূর্ব মানসিক শান্তিও তারা লাভ করবে। এজন্যই বলা হয়েছে, ‘তারা কোনো বাজে বকাবকি বা মিথ্যাচার সেখানে শুনবে না ৷' সে হবে এমন এক জীবন, যা, সব রকম বাজে বকাবকি ও মিথ্যা বা ঝগড়াঝাটি থেকে সম্পূর্ণ মুক্ত । সকল সত্য সেদিন উদঘাটিত হয়ে যাবে। সেদিন যুক্তিহীন তর্কবিতর্কের কোনো সুযোগ থাকবে না । এটা হবে এমন পরম সুখকর ও মনোরম অবস্থা যা সেই অমর জীবনের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীল । এ ব্যাপারে কোরআনের বাণী, ‘তোমার পরোয়ারদেগারের পক্ষ থেকে এ হচ্ছে এমন এক মহাদান যা হিসেব করে রাখা হয়েছে ।' এ কথাটির ব্যাখ্যা করতে গিয়ে আমরা নেয়ামতের সাধারণভাবে এর বাহ্যিক রূপটা দেখি এবং প্রতিদান ও পুরস্কারের মধ্যকার পার্থক্যটাও অনেকাংশে অনুভব করি। কিন্তু এগুলোর মধ্যে একটি নিকট সম্পর্কের বাধনও যে আছে, তাও মোটামুটি অনুভব করি। জআাশকের অম্মদোন সে দিনের যে চূড়ান্ত দৃশ্যের অবতারণা হবে তা হচ্ছে এই যে, সেদিন সবকিছু শেষ হয়ে যাবে। সে দিনটি সম্পর্কে প্রশ্বকারীরা একে অপরকে জিজ্ঞাসা করছে ও মতভেদকারীরা নানা প্রকার মত পেশ করছে। সে দিনের দৃশ্যের বিবরণ পুরোপুরিভাবেই এ সূরাতে ফুটে উঠেছে। এ সময়ে জিবরাঈল (আ.) ও ফেরেশতারা মহা দয়াময় পরওয়ারদেগারের দরবারে বিনীত অবস্থায় অপেক্ষমান থাকবে । মহান আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো সাথে কথা বলবে না । অপেক্ষা করার স্থানটি হবে অতি গুরুগন্তীর ও ভীতি আনয়নকারী । এরশাদ হচ্ছে, ‘আকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সেসব কিছুর প্রতিপালক তিনি, তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখেনা । সেদিন ফেরেশতা ও আত্মা (রূহ) সমূহ সারিবদ্ধভাবে দাড়াবে । মহা দয়াময় রাববুল আলামীন যাকে অনুমতি দেবেন সে ছাড়া অন্য কেউ কথা বলবে না এবং যে কথাই সে বলবে, তা হবে সত্য সঠিক, অর্থাৎ যুক্তিহীন বা অন্যায় কোনো কথা সে বলবে না বা বলতে পারবে না। মোত্তাকী পরহেযগার লোকদেরকে যে প্রতিদান ও পাপী লোকদেরকে যে শাস্তি দেয়া হবে তা পূর্বের অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এ প্রতিদান তোমার মালিকের পক্ষ থেকে দেয়া হবে, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর মালিক এবং এ দুয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সেসব কিছুর প্রতিপালক, তিনি পরম দাতা, মহা দয়াময় । তিনি চিরন্তন মহাসত্য । মহান সেই পরওয়ারদেগারের প্রভুত্ব পরিব্যাপ্ত হয়ে রয়েছে মানুষ ও আকাশমন্ডলী, পৃথিবী ও আখেরাত সব কিছুর ওপর ৷ তিনি বিদ্রোহী ও মোত্তাকীদেরকে তাদের পাওনা অনুযায়ী যথাযথভাবে প্রতিদান দেবেন এবং তার কাছে পূর্ব ও পরের সব কিছুর পরিসমাপ্তি ঘটবে । এমতাবস্থায় প্রাসঙ্গিক আলোচনা কতো সুন্দরভাবেই না এখানে পেশ করা হয়েছে। এরপর বলা হয়েছে তিনি এমন দয়াময় যার দান অযাচিতভাবে পাপীতাপী ও আল্লাহভীরু সবার ওপর রয়েছে। এমনকি www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।