যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ওই দাউ দাউ আগুনে ভরা জাহান্নাম তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। তখন যেন অবস্থাটা এমন হবে যে, পৃথিবীতে তারা সফরে ছিলো, যাত্রাপথ অতিক্রম করে তারা তাদের আসল ঘরে ফিরে যাবে। তাদের সে আশ্রয়স্থলে তারা যুগ যুগান্তর ধরে বসবাস করবে। |. ‘তারা (সেখানে) কোনো ঠান্ডা (বস্তু) ও সুপেয় পানীয় বস্তুর স্বাদ পাবেনা ।' এর ব্যতিক্রম হিসেবে কিছু পানীয় পাবে তারা, আর তা হবে আরও ভয়ানক ও তিক্ত । তা হবে শুধু গরম পানীয় ও যখমের ধোয়ানী (পুঁজ-রক্ত) ৷ তা এমন উত্তপ্ত পানীয় বস্তু যা তাদের কণ্ঠনালী ও পাকস্থলীকে ঝলসে দেবে। এটাই হবে গরম পানীয়ের পরিবর্তে সুশীতল বস্তু! হ্যা, সে ধোয়ানী আসবে জবলে-পুড়ে যাওয়া ক্ষত থেকে নির্গত পুঁজ-রক্ত হতে । এটাই হবে সে পানীয়, যা সেদিন তাদের জন্যে বরাদ্দ হবে। পর্যাপ্ত পরিমাণে এর প্রতিদান দেয়া হবে। অতীতে তারা যা করেছিলো এবং যে কাজ ভবিষ্যত বংশধরদের জন্য করণীয় হিসেবে রেখে এসেছিলো তারই প্রতিদান দেয়া হবে তাদের পাওনা । সেগুলোর সাথে সংগতি রেখেই সকল প্রতিদানের ব্যবস্থা রচিত হয়েছে। কারণ তারা তো হিসেব দিতে হবে বলে কখনও ভাবেনি এবং তার কোনো পরিণতি ভোগ করতে হবে বলে আশাও করেনি। আর এ কারণেই ‘সর্বশক্তিমান আল্লাহ তায়ালার আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে৷’ এখানে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে তাদের অস্বীকৃতি ও হঠকারিতার কাঠিন্য ও নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে। ওদের এসব দুষ্কৃতির প্রত্যেকটিকে আল্লাহ তায়ালা অত্যন্ত সৃক্ষ্মভাবে হিসেব করে সংরক্ষণ করে রেখেছেন, যার থেকে একটি হরফও বাদ পড়ছে না বলা হচ্ছে, প্রত্যেকটি বস্তুকে আমি সর্বশক্তিমান আল্লাহ্‌ তায়ালা সংরক্ষণ করে রেখেছি। হতাশ হৃদয়ে তারা বারবার এ আযাবের পবির্তন অথবা ত্রাসের ব্যর্থ আশা করতে থাকবে । বলা হবে, ‘মজা করে স্বাদ গ্রহণ করো ওই আযাবের, আজ আমি কিছুতেই আযাব ছাড়া আর কিছুই বাড়াবোনা৷' মোত্তাকীদের সাফব্ল্য , এরপর আর একটি দৃশ্যের অবতারণা করা হচ্ছে, এ দৃশ্য হবে মোত্তাকী পরহেযগার (আল্লাহভীরু) লোকদের, যারা আল্লাহর দেয়া নেয়ামতের মধ্যে থাকবে বিদ্রোহী মহাপাপী যারা উত্তপ্ত অবস্থার মধ্যে থাকবে, তাদের পাশাপাশি হবে এ মোত্তাকীদের বাস । এরশাদ হচ্ছে, অবশ্য মোত্তাকীদের জন্য রয়েছে সাফল্য, বাগবাগিচাসমূহ ও আঙ্গুরের গুচ্ছ । আরও রয়েছে (অপেক্ষমান) সোহাগিনী সমবয়সী উন্নৃতবক্ষা তরুণীরা । আরও আছে কানায় কানায় ভরা পানপাত্র। সেখানে শুনবে না তারা কোনো বাজে বা মিথ্যা কথা । তোমার পরোয়ারদেগারের পক্ষ থেকে হিসেব করে রাখা এ প্রতিদান । এরপর পুনরায় বলা হচ্ছে, এ সময় যখন জাহান্নাম মরণফাদ (সম) ও বিদ্রোহীদের আবাসস্থল হবে, সেখান থেকে বেরুনো অথবা এ অবস্থার পরিবর্তনের কোন উপায় থাকবেনা। সেই সময় মোত্তাকীরা এ অবস্থা থেকে রেহাই পেয়ে সাফল্য ও মুক্তির দিকে এগিয়ে যাবে। ওই আনন্দদায়ক অবস্থার উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে ‘বাগ-বাগিচাসমূহ ও আংগুরের মধ্যে তারা চিরদিন থাকবে'। আংগুরের কথা বিশেষভাবে ও নির্দিষ্টভাবে উল্লেখের কারণ হচ্ছে, নেয়ামতের মধ্যে বড়ো নেয়ামত হিসেবে মানুষ আঙ্গুরকেই বুঝে ৷ ‘কাওয়ায়েব’ বলে বুঝানো হয়েছে ওইসব তকরুণীদেরকে যারা সুডৌল ও সক্কীতবক্ষা । ‘আতরাব’ বলতে বুঝনো হয়েছে তাদেরকে যারা সমবয়সী ও সুন্দরী, আর ‘কা’সান দেহাকা’ বলতে বুঝানো হয়েছে কানায় কানায় ভরা পেয়ালাকে । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।