‘সূর' বিউগলসম এক মহা জাগরণী বাশী । আমরা এই নামটি ব্যতীত এই বাশীর ব্যাপারে আর কিছুই জানি না, শুধু এতোটুকু জানি যে, এতে ফুঁক দেয়া হবে। এ বশীর প্রকৃতি কেমন হবে সে বিষয়ে আমাদের মাথা ঘামানোও শোভা পায় না। কেননা এটা নিয়ে কথা বলা বা চিন্তা ভাবনা করার ওপর আমাদের ঈমান নির্ভর করে না। এসব গোপন ও অজানা বিষয় নিয়ে অযথা সময় ও শক্তি ক্ষয় করা থেকে আল্লাহ তায়ালা আমাদেরকে বাচিয়েছেন। তবে এ বিষয়ের সঠিক মূল্যায়ন করে উপকৃত হওয়ার তাওফীক অবশ্য তিনি আমাদেরকে দিয়েছেন। নিশ্চিতভাবে এ ধারণা আমরা করতে পারি যে, এ এমন শিঙ্গা যার মহাধ্বনিতে সকল মানুষ জেগে উঠবে এবং সবদিক থেকে একত্রিত হয়ে তারা দলে দলে হিসাব দেয়ার জন্যে এগিয়ে যাবে। সেই দিনে কবর থেকে উঠে আসা অগণিত মানুষের দল যারা পৃথিবীর বুকে পর্যায়ক্রমে জন্মখৃহণ করেছিলো, সকল দিক থেকে সমবেত হবে, এইটুকু মাত্র ধারণা করা ছাড়া আর আমাদের কিছু করার নেই । এ মহা সমাবেশ কোথায় অনুষ্ঠিত হবে তা আমরা জানি না। কারণ পৃথিবীর সকল মানুষ তার সীমাবদ্ধ আভ্যন্তরীণ বাসস্থান থেকে বিশাল সে মহা উদ্যানে যখন একত্রিত হবে, তখন তার শুরু ও শেষ কিছুই বুঝা যাবে না । এমন বিশাল মানব সমাগম পূর্বে কখনও হয়নি এবং এই দিন ছাড়া আর কখনও হবে না। তা কোথায় কেমনভাবে হবে তা আমাদের কল্পনারও বাইরের ব্যাপার । ‘আর (তখন) আকাশকে খুলে দেয়া হবে আর তা হয়ে যাবে এক উন্ক্ত দরজা সমষ্টি । পর্বতমালাকে চালিয়ে দেয়া হবে, যা হয়ে যাবে মরু-মরীচিকাসম এক গোলকধাধা ৷' অত্যন্ত মযবুতভাবে গঠিত এ মহাকাশ নিশ্চিতভাবে খুলে যাবে৷ এর প্রবেশ পথগুলো হবে এতো প্রশস্ত যেন উন্ক্ত অসংখ্য দরজা । এইভাবে অন্যান্য আরও কয়েকটি প্রসঙ্গে এভাবে এ কথাগুলো বর্ণিত হয়েছে। তখন এগুলো বড়োই অদ্ভুত মনে হবে। আর খুঁটির মতো দৃঢ়ভাবে প্রোথিত পবর্তমালাকে সঞ্চালিত করা হবে এমনভাবে যে, সেগুলো চূর্ণবিচূর্ণ হয়ে মরু-মরীচিকার মতো হবে এবং ধূলাবালির মতো উড়তে থাকবে। সেগুলোর অস্তিত্ব এমনভাবে বিলুপ্ত হবে যে, ধুলাবালি ছাড়া আর কিছুই নযরে পড়বে না। এভাবেই অন্যান্য আরো কিছু সূরাতে এগুলোর বর্ণনা পাওয়া যায়। তখন সেগুলো মরু-মরীচিকার ধোকার মতো চোখকে ঝলসে দেবে। সব দিক থেকে এটা হবে গোটা বিশ্বে এমন এক ভয়ংকর অবস্থা যে, তা সব কিছুর ওপর পরিব্যাপ্ত হয়ে যাবে। শিঙ্গায় ফুক দেয়ার সাথে সাথেই সবকিছু এক বিশাল হাশরের ময়দান হয়ে যাবে এবং সেখানেই এ অবস্থার অবতারণা হবে। এটাই হবে মহাশক্তিমান আল্লাহর সৃষ্টি নৈপুণ্যে পূর্ব নির্ধারিত শেষ অবস্থা । ংগায় ফুঁক ও মহা হাশর (মহাসমাবেশ) সংঘটিত হওয়ার পর পরবর্তী অবস্থা এগিয়ে আসবে এবং পূর্বে যারা এ দিনকে অস্বীকার করেছিলো সেই সকল বিদ্রোহী, যারা এ দিনের আগমন সম্পর্কে প্রশ্ন তুলেছিলো এবং আল্লাহকে ভয় করার কারণে যারা তাকওয়া পরহেযগারীর জীবনযাপন করেছিলো তারা পর্যায়ক্রমে এগিয়ে আসবে। পাপিন্ঠদের অপেক্ষায় জাহান্বাম ‘সেদিন জাহান্নাম মরণফাদের মতো বিদ্রোহীদের জন্যে ওৎ পেতে থাকবে৷ সেখানে তারা শীতল অবস্থা বা সুপেয় পানীয় বস্তুর স্বাদ পাবে না। সুতরাং বলা হবে স্বাদ গ্রহণ করো, (আজ) আমি আযাব ছাড়া আর কিছুই তোমাদের বাড়াবো না৷’ প্রকৃতপক্ষে জাহান্নামকে (পূর্বেই) সৃষ্টি করা হয়েছে এবং এখনও তা বর্তমান আছে । মৃত্যু ফীদসম এ জাহার্নামকে বিদ্রোহীদের জন্যে তো ওঁৎ পেতে অপেক্ষা করছে এবং তাদের ওপর নিরন্তর নযর রাখছে । এই জায়গায় হবে তাদের যাত্রার পরিসমাপ্তি ও প্রত্যাবর্তনস্থল। যিল্দাল ২২তম ৪ Wwww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।