রহস্যের সুক্ষ্ম তথ্য ও জ্ঞান তাকে অভিভূত করে ফেলে ৷ তার বুদ্ধি আর কাজ করতে চায় না, সে হতবুদ্ধি হয়ে যায় এবং এমনভাবে তার চিন্তা চেতনা রুদ্ধ হয়ে যেতে চায় যে, এ বিষয়ে কোনো রকর আলোচনার ক্ষমতাই সে হারিয়ে ফেলে । এর ফলে এই অসীম সৃষ্টি রহস্য ও এর ব্যবস্থাপনা সম্পর্কে আরও বেশী জ্ঞান গবেষণা করার মতো মন ও আগ্রহ তার বিলুপ্ত হয়ে যায়। সে তখন আত্মহার৷ হয়ে বলে ওঠে, অবশ্যই এ বিশ্বপ্রকৃতির একজন স্রষ্টা আছেন, রয়েছে এর পেছনে এক সুনিয়ন্ত্রিত চিন্তা-ভাবনা, ব্যবস্থাপনা এবং পূর্বনির্ধারিত ইচ্ছা । কোরআনে পাক এই সকল সত্য ও রহস্যের দ্বার উন্মোচন করেছে। বলেছে, তিনি সেই মহান সত্বা, যিনি পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং বানিয়েছেন পাহাড়-পবর্তগুলোকে খুঁটি । আর তিনি সৃষ্টি করেছেন মানুষকে জোড়ায় জোড়ায় । তাদের ঘুমকে বানিয়েছেন আরামের বস্তু । এর সাথে রাতকে পোশাক আকারে বানিয়ে তার গোপনীয়তাকে রক্ষা করেছেন। দিনকে বানিয়েছেন জীবিকা উপার্জনের সময় হিসেবে, যাতে করে সে জীবনের প্রয়োজন যথাযথভাবে মেটাতে পারে। এর পর তার ওপর রয়েছে সাতটি শক্ত আসমান ও কম্পমান উজ্জ্বল বাতি, বর্ষিত হচ্ছে মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত, যাতে করে সে উৎপন্ন করতে পারে খাদ্যশস্য, শাকসবজি ও ফলমূলের বাগবাগিচা ৷ একের পর অন্যটির পর্যায়ক্রমিক সৃষ্টি এ কথারই সাক্ষ্য বহন করে যে, সৃষ্টি মল্লিকার প্রতিটি ফুল একটি অপরটির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল । এই সৃষ্টি নৈপুণ্য মানুষের অন্তরে সেই মহান সত্ত্বার মহাজ্ঞানী হওয়ার অনুভূতি জাগায়, যিনি এসব কিছুর পরিকল্পনা তৈরী করেছেন, জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে সঠিক চেতনা জাগিয়ে প্রতিটি অন্তরকে অনুপ্রাণিত করেছেন। এই কারণেই পুনরায় সেই মহা খবরের স্মরণ করাতে হয় যে বিষয়ে তারা মতভেদ করে চলেছে। কেয়ামত অবধারিত এসব কিছুর উল্লেখ এ জন্যেই করা হয়েছে, যাতে মানুষ সঠিক কাজ করতে পারে এবং দুনিয়া ও আখেরাতে সে তার বিনিময় পেতে পারে। যেহেতু জীবনাবসান শেষেই রয়েছে প্রতিটি কাজের হিসাব গ্রহণ ও প্রতিদান ৷ ফয়সালার সেই দিনটি সম্পর্কে ওয়াদা করা আছে যা নির্দিষ্ট সময়েই সংঘটিত হবে। ‘অবশ্যই ফয়সালার দিনটি সুনিদিষ্ট রয়েছে। সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে এবং সবাই দলে দলে সমাগত হবে, আকাশকে খুলে দেয়া হবে, আর তার সবটুকুই অসংখ্য দরজায় পরিণত হবে এবং পর্বতমালাকে সঞ্চালিত করা হবে যা মরু-মরীচিকার আকার ধারণ করবে ।' মানবসৃষ্টি অযথা নয় এবং উদ্দেশ্যহীনভাবেও তাদেরকে ছেড়ে দেয়া হয়নি । যিনি তাদের জীবনকে নিয়ন্ত্রন করেছেন তিনি সেই মহান সত্ত্বা যিনি মানব ও বিশ্ব প্রকৃতির সৃষ্টির মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন এবং মানুষের জন্য ও মৃত্যুকে অর্থহীন করেননি পৃথিবীতে ভালো অথবা মন্দ কাজ করে মরণের পরে মাটির মধ্যে সে হারিয়ে যাবে এটাও হতে পারে না। আবার এটাও হতে পারে না যে, তারা সঠিক পথে চলুক অথবা ভুল পথে চলুক সবাইকে একই পরিণতি ভোগ করতে হবে। আবার পৃথিবীতে সে ইনসাফ করুক বা যুলুম করুক সবার দশা একই হবে- সেটাও কিছুতেই সম্ভব নয়। নিশ্চয়ই একটি দিন এমন আসবে যেদিন সত্য মিথ্যার পার্থক্য সূচিত হবে। সেই দিনটি চিহ্নিত এবং ওয়াদাকৃত। তবে সেই স্থিরীকৃত দিনটি কবে কখন আসবে তা আল্লাহর এলম (জ্ঞান)-এর মধ্যেই আছে এবং একটি নির্দিষ্ট সীমার মধ্যে তা আবদ্ধ রয়েছে। ‘সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তখন সবাই দলে দলে এসে হাযির হবে। আকাশকে খুলে 'দয়া হবে। তা অসংখ্য দরজায় পরিণত হয়ে যাবে৷ আর পর্বতমালাকে এমনভাবে চালিয়ে দেয়া হবে যে তা এক গোলকধাধায় পরিণত হয়ে যাবে ৷’ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।