যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমাদের ওপর সাতটি মযবুত আকাশ বানিয়েছি এবং বানিয়েছি কম্পমান একটি উজ্জ্বল বাতি ৷ বর্ষণ করেছি পানিভরা মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিধারা, যাতে আমি তার দ্বারা ফসল, রবি শষ্য, তরুলতা ও ঘন সন্নিবেশিত ফলের বৃক্ষাদি উৎপন্ন করতে পারি ।' সজ্জিত সাতটি আকাশকে বুঝিয়েছেন । অন্য স্থানে সাতটি কক্ষপথ বলা হয়েছে। এ সকল সৃষ্টির প্রকৃতি ও এর পেছনে কোন মহান উদ্দেশ্য বর্তমান তা একমাত্র রাববুল আলামীনই জানেন। তারকামালা- যার মধ্যে দশ কোটিরও বেশী তারকা বর্তমান রয়েছে। আমাদের সৌরজগত বা গ্রহের ওপর এর যথেষ্ট প্রভাব বর্তমান রয়েছে। অবশ্য এই বাক্যাংশটি দ্বারা আরও অনেক কিছু হয়তো বুঝানো হয়েছে যা আমাদের বুদ্ধির অগম্য। কেউ সামান্য কিছু বুঝলেও বুঝতে পারে। উল্লেখিত আয়াতটি নিশ্চিতভাবে এই ইংগিত বহন করছে, এই সাতটি শক্ত জিনিসের গঠন প্রকৃতি অত্যন্ত মযবুত, তাদের কাঠামো খুবই শক্ত এবং একটি অপরটির সাথে এমনভাবে আবদ্ধ যে, কোনোটিকে কোনোটি থেকে বিচ্ছিন্ন করা যায় না। উর্ধাকাশ বলতে আমরা কী বুঝি? নিশিদিন যা দেখছি ও জানছি তা হচ্ছে, আমাদের মাথার ওপর বহু যোজন দূরে যখন তাকাই, দৃষ্টিসীমা যেখানে ফুরিয়ে যায় সেখানে যে নীল ছাদের মত দেখি, তাকেই আমরা বলি আকাশ । এমনি করে সাতটি শক্ত জিনিস (স্তর) পৃথিবী ও মানব জগতের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীল, আর এভাবেই পৃথিবী ও মানব জীবনের জন্যে আল্লাহর সৃষ্টি ও ব্যবস্থাপনাকে উপযোগী করা হয়েছে- পরবর্তী আলোচনা এ কথারই সাক্ষ্য বহন করে। ‘আর আমি কম্পমান উজ্জ্বল আলো বানিয়েছি ।' এই উজ্জ্বল আলো হচ্ছে দেদীপ্যমান সূর্য যা তাপ ও কিরণ দেয়, যার ওপর পৃথিবীর ওপরের ও ভেতরের সকল প্রাণীর জীবন নির্ভরশীল ৷ এর দ্বারাই মেঘমালা গঠিত ও সঞ্চালিত হয়, যা মহাসাগর থেকে বাষ্প সঞ্চয় করে মেঘের সৃষ্টি করে। বৃষ্টি আকারে নেমে আসে এবং সকল জীবজস্তুর প্রয়োজন মেটায় । ‘আর আমি পানি ভরা মেঘ থেকে প্রচুর পানিবর্ষণ করি।' মেঘ ঘনীভূত হয়ে ভারী হয়ে যায় এবং পানি আকারে বৃষ্টি আনে। কে সেই মহান সত্বা যিনি মেঘকে ঘনীভূত করে পানির নির্বরিণী ঝর্ণা ঝরান? তিনি সবার প্রতিপালক মহান আল্লাহ তায়ালা । মেঘ সঞ্চিত হওয়ার পর বায়ুর প্রবাহ ঘটান । মহাশূন্যে মেঘের ঘর্ষণে বিদ্যুৎ সৃষ্টি হয়। তারপর সেই মহা কুদরতের অদৃশ্য হাত এই প্রকৃতির মধ্যে সেসব গতি দান করেন, ফলে এ বাতি জ্বলে এবং তা তাপ ও আলো দিতে থাকে । সূর্যের মধ্যেই এই পর্যাপ্ত পরিমাণ আলো ও তাপ সৃষ্টি হয়, এই জন্যেই এর আওতাভুক্ত আমাদের এই সৃষ্টিজগতকে সৌরজগত বলে, আর এই কারণেই সূর্যকে বাতি বলা হয়েছে। | আবার এই কম্পমান বাতি ও তার মধ্য থেকে উদগত রশ্মি ও তাপ বের হয়ে আসে। মেঘমালা গঠিত হয় ও তার থেকে প্রচুর পরিমাণ পানি নির্গত হয়। পরতে পরতে মেঘের ওপর মেঘ সৃষ্টি হয় এবং প্রতিবারই বর্ষণের সময় মেঘে মেঘে ঘর্ষণের কারণে বিদ্যুৎ সৃষ্টি হয়। একেই ‘প্রকম্পমান’ বলে অভিহিত করা হয়েছে। এই সূর্যরশ্মি ও পানি থেকে খাদ্যশস্য, শাকসবজি উৎপন্ন হয় যা প্রানীকুল খেয়ে থাকে । আরও উৎপন্ন হয় শাখা-প্রশাখায় ভরা ঘন ফলমূলের বৃক্ষরাজি ৷ প্রকৃতির সব কিছুর ভারসাম্য বজায় রাখার জন্যেই এই সকল ব্যবস্থাপনা । মহা বিজ্ঞানী আল্লাহ তায়ালার ইচ্ছা, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা ছাড়া সবকিছুর মধ্যে এই পারস্পরিক যোগাযোগ ও একে অপরের এই সহযোগিতা সম্ভব নয়। হৃদয়, মন ও অনুভূতি দিয়ে যখন কেউ এগুলো বুঝার চেষ্টা করে, তখন এসব রহস্যের দ্বার তার সামনে উদঘাটিত হয়ে যায় এবং পর্যায়ক্রমে সৃষ্টি www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।