তাকে কাবু করে ফেলে তখন সে নিজের অবস্থা দেখতেও পারে না, বুঝতেও পারে না৷ মানুষ ও অন্যান্য সকল সৃষ্টির সৃষ্টি বৈচিত্রসমূহের মধ্যে এ এক অত্যাশ্চর্য রহস্য, যা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। তিনি এর গোপনীয়তাকে অক্ষুন্ন রেখেছেন, কোনোভাবেই প্রকাশ হতে দেননি এবং এর ওপর তার জীবনকে নির্ভরশীল করে দিয়েছেন। কোনো প্রাণী একটি নির্দিষ্ট সময়ের বেশী না ঘুমিয়ে জেগে থাকতে পারে না । সেই সীমার বাইরে তাকে জেগে থাকতে বাধ্য করলে সে অবশ্যই মারা যাবে। ঘুম মানুষের শুধু শারীরিক ও মানসিক চাহিদাকেই পূরণ করে না, বরং তার কঠিন সংশগ্রামপূর্ণ জীবনে স্বিঞ্ধ প্রশান্তিও বয়ে আনে। এ এমন একটি আরামপ্রদ বস্তু যা ইচ্ছায় অনিচ্ছায় তাকে তার অন্ত্রশন্ত্র বা ঢাল তলোয়ার ফেলে দিতে বাধ্য করে এবং কিছু সময়ের জন্য সে পূর্ণ প্রশান্তির কোলে ঢলে পড়ে । এ এমন শান্তি, যা খাদ্য পানীয় থেকে কোনো অংশে কম নয়। যখন মানুষ কোনো বিষয়ে নিরুৎসাহিত হয়ে পড়ে, তখন মানসিক ক্লান্তি বোধ করে, ভীত সন্ত্রস্ত হয় বা অবসাদগ্রস্ত হয়ে পড়ে । তখন কিছু সময়ের জন্যে হলেও নিদ্রা এসে তার সকল কষ্টের অবসান ঘটিয়ে যায় এবং তার সবকিছুর মধ্যে এক আমূল পরিবর্তন এনে দেয়। নিদ্রা শুধুমাত্র তার শক্তিকে পুনরুজ্জীবিত করে না বরং ঘুম থেকে যখন সে জেগে ওঠে, তখন সে অনুভব করে যেন সে একজন পুরোপুরি পরিবর্তিত মানুষ । এটা অলৌকিক ব্যাপার মনে হলেও এটাই সত্য । এ আলৌকিক ব্যাপারই সংঘটিত হয়েছিলো বদর ও ওহুদ যুদ্ধের সময় যখন আল্লাহ তায়ালা সাহাবায়ে কেরামকে ঘুম দান করে তাদের অস্থিরতাকে দূর করে দিয়েছিলেন। এরশাদ হচ্ছে, ‘যখন তন্দ্রা এসে তোমাদেরকে ঢেকে ফেললো এবং শান্তির কোলো শুইয়ে দিলো ।’ আবার এরশাদ হয়েছে, ‘তারপর তিনি দারুণ দুঃখের পরে পরম শান্তিদায়ক তন্দ্রা দান করলেন, যা তোমাদের একদলকে ঢেকে ফেললো ৷’ এই ধরণের সংকটাপন্ন অবস্থায় আল্লাহ পাক এমনি করে যে শান্তি দান করেন আমাদের অনেকের জীবনেই তার কিছু কিছু অভিজ্ঞতা রয়েছে! এই কর্মবিরতি, অর্থাৎ ঘুমের মাধ্যমে মাঝে মাঝে চেতনা ও কর্মতৎপরতার অবসান প্রত্যেক জীবের একটি অপরিহার্য প্রয়োজন । এ নেয়ামত মহান সৃষ্টার ক্ষমতা ভান্ডারের এক অতি গোপন রহস্য এবং আল্লাহ পাকের অসংখ্য নেয়ামতের মধ্য থেকে এমন এক নেয়ামত যা তিনি ছাড়া আর কেউ দিতে পারেন না। কোরআনে এ বিষয়ের উল্লেখ করে আল্লাহ তায়ালা চেয়েছেন যে, মানুষ তার সৃষ্টি বৈচিত্রের কথা চিন্তা করুক এবং ভেবে দেখুক কোন্ মহা শক্তিমান হাত তার প্রকৃতিতে এমন চমৎকার জিনিস দান করেছেন। এ থেকে আল্লাহ তায়ালার কুদরত ও ব্যবস্থাপনা সম্পর্কে সে |' অবহিত হোক্ । এমনি করে আল্লাহ তায়ালার ব্যবস্থপনার আর একটি দিক হচ্ছে, প্রকৃতির জড় পদার্থসমূহকে | তিনি জীবজগতের সঙ্গে সামঞ্জস্যশীল করেছেন। যেমন তিনি মানুষকে ন্দ্রা ও বিশ্রাম-রূপ রহস্যপূর্ণ বহু বৈশিষ্ট, যেমন পোশাকের মতো রাত এসে মানুষকে ঢেকে ফেলে এবং তাকে পরিপূর্ণ বিশ্রাম দান করে। এরপর দিনের আগমন মানুষকে জীবিকা আহরণের সুযোগ করে দেয়। এভাবে আল্লাহ তায়ালার সৃষ্টির মধ্যে ভারসাম্য বজায় থাকে এবং এ বিশ্ব-জগতটি সৃষ্টির বাসোপযোগী থাকে মানুষসহ অন্যান্য জীবজত্তুর জন্যে মহা শক্তিধর আল্লাহ তায়ালার পক্ষ থেকে কি চমৎকার এ মহা পরিকল্পনা । সৃষ্টির এক সহাবিস্ময়স তৃতীয় হৃদয়স্পর্শী বিষয় হচ্ছে আকাশ সৃষ্টি, যা জীবজন্তু সম্বলিত এই পৃথিবীর সাথে গভীর - সামঞ্জস্যশীল ।
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।