ওপরে বর্ণীত এই সত্য অবস্থাটির ওপর গভীর ভাবে চিন্তা করলে যে কথাটি স্পষ্ট হয়ে ওঠে, তা হচ্ছে এই যে, এই আবর্তন ও প্রভাব বিস্তারকারী অবস্থার অন্তরালে এমন এক শক্তিশালী ও মযবুত শক্তি সবকিছুকে নিয়ন্ত্রণ করে চলেছে যার হাত থেকে রেহাই পাওয়ার উপায় কারো নেই, তা সে যেই হোক না কেন, এই সত্যটি থেকে আরো যে মহাসত্যটি প্রকাশ পাচ্ছে তা হচ্ছে এই বিশাল সৃষ্টিকে যে ব্যবস্থাপক সুনিপুণভাবে পরিচালনা করছেন তিনি সারা বিশ্বের সকল মানুষকেও সেই একই সুদৃঢ় হাতে পরিচালনা করছেন । অতএব, তাদেরকে তিনি এমনিই ছেড়ে দেবেন না, যেহেতু তিনি তাদের অযথা সৃষ্টি করেননি । বিরোধি ও গোমরাহ লোকেরা এ সত্যকে যতোই দাবিয়ে দেয়ার চেষ্টা করুক না কেন এবং এ সত্য থেকে মানুষের দৃষ্টি যতোই ফিরিয়ে রাখার চেষ্টা করুক না কেন, বিশ্বজগতের এ সকল রহস্যপূর্ণ জিনিসের দিকে মানুষের দৃষ্টি ফিরে আসতে বাধ্য । এসব ঘটনার সাথে তার সাক্ষাত হবেই । এই পরিবর্তনগুলো একটু খেয়াল করলে তার নযরে পড়বেই এবং সত্যি বলতে কি, এসব কিছুর মধ্যে বিরাজমান রহস্যগুলো অনুভব করার জন্য খুব বেশী চেষ্টা-তদ্বীরেরও প্রয়োজন হয় না। এসব কিছুর পরিচালনায় মহা এক ব্যবস্থাপকের হাত নিরন্তর কাজ করে যাচ্ছে এটা মানুষের বোধশক্তিতে ধরা পড়বেই ৷ এই সবকিছুর মধ্যে আল্লাহর অস্তিত্ব যে বর্তমান রয়েছে, তা যে কোনো সুস্থ বুদ্ধি ও বিবেকবান ব্যক্তির কাছে ধরা পড়বেই, নির্বোধ ও হঠকারী ব্যক্তিরা তা যতোই অস্বীকার করুক না কেন? এমনি করে চিন্তা উদ্রেককারী তথ্য, নর ও নারী সৃষ্টি মানুষ ও স্তন্যপায়ী সকল পশুর মধ্যে যে একই নিয়মে সৃষ্টি প্রক্রিয়া চলছে তা হচ্ছে এই যে, নারী বা স্ত্রীলিংগের প্রাণীর গর্ভাশয়ে বাচ্চাদানীতে শুক্র জীবাণু গিয়ে স্থির হয়ে দাড়ায় এবং নারীদেহের ডিম্বাশয়ের সাথে মিলিত হয়ে বাচ্চাগঠন প্রক্রিয়া শুরু হয়। এই একই পদ্ধতিতে সব জীবজস্তুর সৃষ্টির সূচনা হলেও প্রশ্ন আসে বাচ্চা কেন বিভিন্ন প্রকারের হয়? কোনোটা হয় নর শিশু এবং কোনোটা হয় নারীশিশু। এসব কিছু সংঘটিত হয় কোন সে অদৃশ্য শক্তির নীরব ইশারায়? কোন সে শক্তি, কোন সে মহান সত্ত্বা যিনি কোনোটিকে বলেছেন, ‘পুরুষ হয়ে যাও’ আবার কোনোটিকে বলেছেন, ‘হয়ে যাও নারী’? অথচ প্রক্রিয়ায় যে সব কার্যকারণ ক্রিয়াশীল সেগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, তৰু ফলশ্রুতিতে কেন এই বিভিন্নতা আসে? কিভাবে মায়ের গর্ভে শুক্রানু পুরুষ হয়ে যায় আবার কোনোটা হয়ে যায় নারী? এটা যদি হয় এক ঘটনাচক্র যার মাধ্যমে সকল জীবের জীবন প্রবাহ একই নিয়মে চলছে এবং ভবিষ্যতেও এভাবেই চলতে থাকবে। এতে কোনো পরিবর্তন আনা কারো পক্ষে সম্ভব নয় । তাহলে কোন সে মহা নিয়ন্তার অমোঘ নিয়ম-শৃংলা যার মধ্যে পরিবর্তন আনা কারো পক্ষে সম্ভব নয়? আসলে এটা কি নিছক একটি আকসশ্মিকতা বা হঠাৎ করে সংঘটিত হয়ে যাওয়া কোনো এক ঘটনা? তাই যদি হয়, তাহলে তারও তো একটা নিয়ম কানুন থাকবে সে নিয়ম হচ্ছে, আকস্মিক ঘটনাবলীর মধ্যে কোনো নির্দিষ্ট নিয়ম-শৃংখলা কার্যকর থাকে না, অর্থাৎ আকস্মিক কোনো ঘটনার মধ্যে ক্রিয়াশীল সকল অংশগুলো পরস্পর সংগতি রক্ষা করে চলতে পারে না। এক্ষেত্রে একটি মাত্র ব্যাখ্যা হতে পারে, আর তা হচ্ছে এক মহা প্রকৌশলীর নিয়ন্ত্রণাধীন এসব কিছু আবর্তিত | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।