আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ওই দুটি আয়াতে রাত ও দিন এবং এ দুইয়ের পৃথক পৃথক বৈশিষ্ট বৰ্ণনা করে সেগুলোর কসম খেয়েছেন। ‘রাত যখন ঢেকে ফেলে’ এবং ‘যখন দিন উজ্জ্বল হয়ে ওঠে ৷’ এগুলোতে যে কথাগুলো বিধৃত হয়েছে তা হচ্ছে, রাত যখন বিস্তীর্ণ ধরণীকে অন্ধকারে ঢেকে ফেলে, তার ওপর পর্দা নিক্ষেপ করে তাকে গোপন করে ফেলে আর দিনের কসম যখন তা উজ্জ্বল হয়, উদ্ভাসিত হয় এবং তার আলোতে সব কিছু আলোকিত হয় । সুতরাং এ দুটি সময় উন্ুক্ত আকাশের বুকে চক্রাকারে ঘূর্ণায়মান অবস্থায় পরস্পর মুখোমুখি হয়-সাক্ষাত করে, ওরা একে অপরকে নিজ নিজ চেহারা দেখিয়ে ৷ দুইয়ের মধ্যে অবস্থিত বৈশিষ্টগুলোও পরস্পর সাক্ষাত করে এবং তাদের প্রতিক্রিয়াগুলোও সামনাসামনি হয়। এমনি করে আন্লাহ তায়ালা তার সৃষ্টির সবকিছুকে দুই ভাগে ভাগ করে তাদের কসম খাচ্ছেন। ‘কসম তার যিনি পুরুষ ও নারীকে সৃষ্টি করেছেন।' বাক্যটির দুটি অর্থ হতে পারে। যেটাই গ্রহণ করা হোক না কেন, কোনোটাই অন্ুদ্ধ হবে না। ‘মা’ যদি “মান্' অর্থে আসে তো বাক্যটির অর্থ দাড়াবে ‘এবং তার কসম যিনি পুরুষ ও নারীকে সৃষ্টি করেছেন আর যদি মা’ (যা কিছু) নিজ অর্থে আসে, তাহলে বাক্যটির অর্থ দাড়াবে, সৃষ্টির ‘সব কিছুর মধ্যে পুরন্ষ ও নারী বা ধনাত্মক ও ঝণাত্মক যে বৈশিষ্টগুলো রয়েছে তাদের কসম ।' একথা বলে সূরাটির বাইরে যে কথাগুলো বলা হয়েছে এবং প্রকৃতপক্ষে সূরাটির অভ্যন্তরে যে কথাগুলো বর্তমান রয়েছে এই দুইয়ের মাঝে অবস্থিত সে বৈষম্য দূর করে দেয়া হয়েছে। তাফসীর রাত ও দিন-এই দুটি অবস্থা, প্রাকৃতিক অন্য যে কোনো অবস্থার তুলনায় মানুষের অন্তরের মধ্যে বেশী অনুপ্রেরণা সৃষ্টি করে। এ দুটি অবস্থা সম্পর্কে যখন মানুষ চিন্তা করে, তখন তার সামনে সৃষ্টি রহস্যের অনেক অজানা তথ্য উদবাটিত হতে থাকে। রাত ও দিনের আবর্তনের সাথে সাথে মানুষের অজান্তে সে এমনভাবে প্রভাবিত হতে থাকে যে, ইচ্ছা করলেই সে প্রভাব থেকে সে বেরিয়ে আসতে পারে না। বিস্ময়কর কিছু কসম ‘রাত যখন ঢেকে ফেলে এবং সব কিছুর ওপর অঙহ্ধকার ছেয়ে যায়, আর দিন যখন ' আলোকিত হয় এবং শুভ্র আলো ছড়াতে থাকে’ এই বিবর্তনে মানুষের মনেও পরিবর্তন আসে এবং জীবনে সজীবতার ছোয়া লাগে। এই ক্রমাগত রাত ও দিনের যে নিরস্তর আবর্তন চলছে তার কারণে মানুষের মনে নিজে থেকেই পরিবর্তন আসতে থাকে । একবার রাতের পর্দা সব কিছুকে ঢেকে দিয়ে মানুষের অনেক কিছুকে গোপন করে ফেলে, যার কারণে অব্যক্ত এক আমেজ ও দুর্বলতা মানুষ অনুভব করে, আবার দিনের শুভাগমনে দুনিয়া যখন উজ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে, তখন স্তিমিত হৃদয়-মন পুলকিত হয়ে ওঠে এবং নতুন এক আবেগ এসে তাকে কঠোর থেকে কঠোর কাজে উদ্বুদ্ধ করে। রাত ও দিনের এই গমনাগমনের প্রভাব এমনই তীব্র ও শক্তিশালী যে, ইচ্ছা করলেই এর প্রভাব থেকে মুক্ত হওয়া বা এর প্রভাবকে উপেক্ষা করে চলা কারো পক্ষে সম্ভব নয়। সংক্ষেপে বলতে কি, যে যতো শক্তিশালীই হোক না কেন, রাত-দিনের পরিবর্তনের প্রভাব বলয় থেকে বাইরে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।