যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

IA Dp LAY A ® GIFS Ld us tO JAY UD 6 SIS DL GL Cg IAs Ara CTC © 532 G6 ste 255 225 ১৮. যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্যে (আল্লাহর পথে অর্থ সম্পদ) ব্যয় করেছে ১৯. (অথচ) তোমাদের ‘কারোই তার কাছে এমন কিছু ছিলো না, (যার জন্যে) তোমাদের কোনো রকম প্রতিদান দেয়া হবে, ২০. (হা, পাওনা) এটুকুই, সে শুধু তার মহান মালিকের সন্তুষ্টি কামনা করেছে, ২১. (এ কারণে) অচিরেই তার মালিক (তার ওপর) সন্তুষ্ট হবেন । সংক্কিপ্ট আল্লোচনা আলোচ্য সূরাটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিশ্ব-জগতের মধ্যে অবস্থিত রহস্যরাজি ও মানব-প্রকৃতির মধ্যে বিদ্যমান বৈশিষ্টগুলো বর্ণনা করা এবং তার সঠিক কাজ ও তার ফল কী হবে সে বিষয় নিশ্চিত জ্ঞানদান করা । সূরাটির মধ্যে এই সত্যকে বিভিন্ন কায়দায় চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘অবশ্যই, তোমাদের চেষ্টাগুলো বিভিন্ন মুখী, এমতাবস্থায় যে দান. করলো (সে-ই সাফল্যের পথে চললো), আল্লাহর ভয়ের কারণে বাছ বিচার করে চললো এবং ভালো কাজ ও সদ্্যবহারকে (তার বাস্তব কাজ ও সদ্ব্যবহারের মাধ্যমে) সত্যায়িত করলো.......খরচ করে। (আয়াত ৪-১৬) এই মহাসত্যটির বহিপ্রকাশ ঘটেছে দুইভাবে এবং দুইদিক থেকে । প্রকৃতি ও স্বয়ং মানুষের নিজ অস্তিত্ব সম্পর্কে দুভাবে বিষয়টি সুন্দর করে আলোচনা করা হয়েছে। এরশাদ হয়েছে, ‘কসম নিশীথ রাতের, যখন তা ঘনীভূত অন্ধকারে (সব কিছুকে) আচ্ছন্ন করে। আর শপথ উজ্জ্বল দিবালোকের, যা আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে গেলো’ (একই আয়াতে দুটি কালের ব্যবহার, ‘ইয়াগশা’ ভবিষ্যত বা নিত্য বৰ্তমান এবং ‘তাজাল্লা' অতীত, অবশ্যই কিছু তাৎপর্য রাখে। সে অর্থাৎ যা সবকিছু, এমনকি মানুষের মনগযকেও আচ্ছন্ন করে, তারা অবশ্যই সফল যারা গাফলতির ঘুমকে বঝোড়ে-মুছে ফেলে উঠে পড়লো । কতোই না সৌভাগ্যবান তারা, যেহেতু সুতরাং, এ সময় ও সে সময়-একটি আর একটির পরিপূরক বিধায় এই উভয় সময়ের কসম খেয়ে এবং দুটি সময়ের জন্য দুই ধরনের কাল ব্যবহার করে আল্লাহ তায়ালা অনাগত মানুষকে বলতে চেয়েছেন যে, প্রতিনিয়ত আগত অন্ধকারের ঘনঘটার মধ্য থেকে নিশ্চিতভাবে যখনই হেদায়াতের আলোর আভা বিচ্ছুরিত হবে তখন, যতো কষ্টই হোক না কেন গাফলতির চাদরকে দূরে নিক্ষেপ করে তাকে আলোর পথে আসতে হবে। ‘আর কসম সেই মহান সত্ত্বার, যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারীকে । আর এই বর্ণনা পদ্ধতি কোরআনে পাকের মধ্যে বর্ণীত ব্যাখ্যার অতি মনোহর একটি দিক ।(১) Y ‘কসম নিশীথ-রাতের যখন তা আচ্ছন্ন করে। আর কসম দিবাভাগের যখন তা (রাত্রি শেষে) উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয় এবং কসম তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারীকে ।' (১) এ প্রসংগে আরো বিস্তারিত জানতে হলে দেখুন লেখকের রচিত ‘কোরআনের শিল্পগত চিত্র’ বই-এর শৈল্পিক সংগতি (আত্তাসওয়ীরুল কান্নিউ ফীল কোরআন-আত্তানাসুকুল ফানি ফীল কোরআন ।' www.boikitab. blogspot. com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।